ডেস্ক, রাজনীতি ডটকম

মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় তাবাস্কো রাজ্যের ভিলাহেরমোসা শহরে একটি পানশালায় বন্দুকধারীদের গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন। স্থানীয় সময় শনিবার (৪ জানুয়ারি) এ হামলার ঘটনা ঘটে।
তাবাস্কো রাজ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার (৬ জানুয়ারি) এ খবর দিয়েছে সিনহুয়া নিউজ।
রবিবার (৫ জানুয়ারি) রাজ্য সরকারের মুখপাত্র ফার্নান্দো ভাজকুয়েজ রোসাস সাংবাদিকদের বলেন, “রাজ্য ও ফেডারেল বাহিনী ভিলাহারমোসার তামুলতে পাড়ার পানশালায় পাঁচ জনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ীদের ধরতে অভিযান শুরু করেছে।”
মুখপাত্র আরো বলেন, “গুলিতে সাতজন আহত হয়েছেন। তদন্ত শুরু করা হয়েছে।”
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, অজ্ঞাত বন্দুকধারীরা লা কাসিতা আজুল পানশালায় ঢুকে গ্রাহকদের উপর গুলি চালায়। ঘটনাস্থলে রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখা যায়।
তাবাস্কো, যেখানে তেল উৎপাদনের সুবিধাগুলো রয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে অপরাধমূলক সহিংসতা বৃদ্ধি পেয়েছে। গত নভেম্বরেও ভিলাহারমোসার একটি পানশালায় বন্দুক হামলায় ছয়জন নিহত এবং ১০ জন আহত হন। এর আগে দুই সপ্তাহ আগে কেরেতারো শহরের একটি পানশালায় হামলায় ১০ জন নিহত হন। একই সপ্তাহে মেক্সিকো সিটির এক শহরতলির একটি পানশালায় বন্দুক হামলায় আরো ছয়জন নিহত হন।

ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ জুন দেশটির লা গুয়াইরা অঞ্চলে ৩৯ সেকেন্ডের ব্যবধানে যথাক্রমে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে। প্রথম বড় ঝাঁকুনির পর ওই অঞ্চলে এখন পর্যন্ত অন্তত ৯৯৫ট
১৭ ঘণ্টা আগে
তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদের ভেতরে লাখো ইরানি সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন ঘিরে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। সাবেক সর্বোচ্চ নেতা ও তার পরিবারকে শেষ বিদায় জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে সমবেত হয়েছেন।
১৯ ঘণ্টা আগে
সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, ঘণ্টায় প্রায় ২৯০ কিলোমিটার গতির বাতাস এবং ঘণ্টায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া নিয়ে ঝড়টি গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের ওপর দিয়ে অতিক্রম করছে বলে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) জানিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, ‘অত্যন্ত বিপজ্জনক’ এই ঝড় ভয়াব
১৯ ঘণ্টা আগে
ইরানের এই কবি আরও বলেন, পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষটি এখনো কেন বেঁচে আছে? ট্রাম্পের জন্য পৃথিবী আর নিরাপদ নয়। যে ব্যক্তি আমাদের ইমামকে হত্যা করেছে, তাকে আমরা কেন হত্যা করব না? যদি তা না করি, সেটাই হবে আমাদের জন্য লজ্জার।
১ দিন আগে