তাইওয়ানে প্রেসিডেন্ট-পার্লামেন্ট নির্বাচনের ভোট শুরু

ডেস্ক, রাজনীতি ডটকম
তাইওয়ানের নির্বাচনে ভোট দিচ্ছেন তাইওয়ানিজরা। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্র-চীন ও যুক্তরাষ্ট্র-তাইওয়ানের মধ্যকার সাম্প্রতিক সম্পর্ক বিবেচনায় তাইওয়ানের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনেক বেশি গুরুত্বপূর্ণ। স্থানীয় সময় সকালে আজ শনিবার দেশটিতে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এমন এক সময়ে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যার আগে চীন ধারাবাহিকভাবে তাইওয়ানকে চীনের সঙ্গে একীভূত করে নেওয়ার কথা বলেছে। বিশ্লেষকেরা বলছেন, নানা কারণেই চীন এই নির্বাচনের ওপর কড়া নজর রাখবে।

তাইওয়ানে প্রথমবার স্বৈরতন্ত্র বিলুপ্ত হয় ১৯৯৬ সালে। সে বছরই দেশটির প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় চলতি বছরেও দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। চীন এই নির্বাচনকে তাইওয়ানের জনগণের জন্য ‘যুদ্ধ অথবা শান্তির’ মধ্যে যেকোনো একটি পছন্দ বেছে নির্বাচন বলে আখ্যা দিয়েছে।

তাইওয়ানে ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) স্বাধীন তাইওয়ানের পরিচয় এগিয়ে নেওয়ার পক্ষপাতী। দলটি তাইওয়ানকে একীভূত করে নেওয়ার জন্য চীনের যে দাবি তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। এই নির্বাচনে দলটির প্রার্থী বর্তমান ভাইস প্রেসিডেন্ট লাই চিং-তে। ডিপিপি চাইছে এই নির্বাচন জিতে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করতে চাইছে।

নির্বাচনের আগে থেকেই চীন বারবার লাই চিং-তেকে ‘বিপজ্জনক বিচ্ছিন্নতাবাদী’ বলে আখ্যা দিয়েছে। চীনের অভিযোগ, লাই আলোচনার জন্য চীনা আহ্বান বারবার প্রত্যাখ্যান করেছেন। তবে লাই বলেছেন, তিনি তাইওয়ান প্রণালিতে শান্তি রক্ষা এবং দ্বীপ দেশটির প্রতিরক্ষা জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার সকালে বলেছে, আবারও স্পর্শকাতর তাইওয়ান প্রণালিতে চীনা বেলুন দেখেছে। যার মধ্যে একটি তাইওয়ানের ওপর দিয়ে উড়ে গেছে। গত মাসে তাইওয়ান প্রণালিতে বেলুন উড়ানোর ঘটনাকে মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং বিমান চলাচলের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যা দিয়ে এর নিন্দা করেছে।

লাইয়ের বিপরীতে এই নির্বাচনে লড়ছেন তাইওয়ানের বৃহত্তম বিরোধী দল কুওমিনতাংয়ের (কেএমটি) হউ ইউ-ইহ এবং তাইওয়ান পিপলস পার্টির (টিপিপি) নেতা ও তাইপেইয়ের সাবেক মেয়র কো ওয়েন-জে। হউ চীন ও তাইওয়ানের জনগণের মধ্যে সরাসরি সম্পর্ক তৈরির পক্ষে। তিনি চান চীনের সঙ্গে আলোচনা আবারও শুরু করতে। হউ তাঁর রাজনৈতিক প্রতিপক্ষ লাইকে তাইওয়ানের বিচ্ছিন্নবাদ সমর্থক বলে অভিহিত করেছেন। বিপরীতে লাই হউকে বেইজিংপন্থী বলে অভিযুক্ত করেছেন, তবে হউ এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

অপর প্রার্থী কো ওয়েন-জে তরুণদের মধ্যে বেশ জনপ্রিয়। তিনি তাইওয়ানের জনগণের দৈনন্দিন জীবনের ওপর তাঁর মূল ফোকাস নির্ধারণ করেছেন। তিনিও তাইওয়ানকে চীনের সঙ্গে যুক্ত করার পক্ষে। তবে তিনি দিয়ে বলেছেন, এই একত্রীকরণ তাইওয়ানের গণতন্ত্র ও জীবনযাত্রার সুরক্ষার বিনিময়ে নয়, হতে হবে উইন-উইন পরিস্থিতিতে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের

ইতিমধ্যেই মার্কিন সামরিক বাহিনীকে এক বছরের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে। ইরানের সব এলাকাকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন ও ধ্বংস করতে মার্কিন বাহিনী প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম বলেও দাবি করেন তিনি।

৬ ঘণ্টা আগে

ইরানের কাছে হরমুজ প্রণালিতে হামলা বন্ধের অঙ্গীকার চায় যুক্তরাষ্ট্র

বিবিসির যুক্তরাষ্ট্রভিত্তিক অংশীদার সিবিএস নিউজকে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা বলেছেন, কট্টরপন্থিদের একটি 'পথভ্রষ্ট' গোষ্ঠী বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়ে আলোচনাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করছিল বলে তেহরান জানিয়েছে।

৭ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের তেল অবরোধে কিউবাজুড়ে তীব্র লোডশেডিং, অন্ধকারে পুরো দেশ

কিউবার রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থা ইউনিয়ন ইলেক্ট্রিকা দে কিউবা জানিয়েছে, স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় এই বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়। সরকারের পক্ষ থেকে এর সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা না দেওয়া হলেও বছরের শুরু থেকে এ নিয়ে দেশটিতে চারবার সম্পূর্ণ বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটল। ১৯৬০ থেকে ১৯৮০ সালের মধ্যবর্ত

৮ ঘণ্টা আগে

২৪ ঘণ্টার ব্যবধানে দুই দফা ভূমিকম্পে কাঁপল মিয়ানমার

ভূমিকম্পবিদরা জানিয়েছেন, মিয়ানমার ভৌগোলিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থিত। দেশটি মূলত ভারতীয়, ইউরেশীয়, সুন্দা এবং বার্মা—এই চারটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এই চার প্লেটের সংযোগস্থলে থাকায় এখানে প্রতিনিয়ত ভূগর্ভস্থ সক্রিয় প্রক্রিয়া সচল থাকে। ফলে দেশটির দীর্ঘ উপকূলরেখা বরাবর ম

৯ ঘণ্টা আগে