ইসরাইলি হামলায় ইরানের ৫ সামরিক উপদেষ্টা নিহত

ডেস্ক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরাইলের বিমান হামলায় ইরানের পাঁচ সামরিক উপদেষ্টা নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন সেনা। এক বিবৃতিতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির।

বিবৃতিতে বলা হয়েছে, শনিবার ইসরাইলি হামলায় ইরানের পাঁচ সামরিক উপদেষ্টার পাশাপাশি সিরিয়ারও কয়েকজন সেনা নিহত হয়েছেন।

রাজধানীর মেজ্জা এলাকার একটি তিনতলা বাড়িতে ইসরাইল এ হামলা চালায়। মেজ্জা এলাকায় কয়েকটি দেশের কূটনৈতিক মিশন রয়েছে। ইসরাইল দীর্ঘদিন ধরে সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র ও বিমানহামলা চালিয়ে আসছে।

আইআরজিসির বিবৃতিতে দামেস্কে নিহত সেনা উপদেষ্টাদের নাম জানানো হয়েছে। তারা হলেন- হুজ্জাতুল্লাহ ওমিদভার, আলী আগাযাদে, হোসেইন মোহাম্মাদি, সাঈদ কারিমি এবং মোহাম্মাদ আমিন সামাদি।

এর আগে গেলো ২৫ ডিসেম্বর সিরিয়ায় ইসরাইলের গুপ্তহত্যার শিকার হন ইরানের কুদস ফোর্সের শীর্ষ পর্যায়ের কমান্ডার ব্রিগেডের জেনারেল সাইয়্যেদ রাজি মুসাভি। এর কিছুদিনের মধ্যেই এই হামলা চালালো ইসরাইল।

এদিকে ইরানের পাঁচ সামরিক উপদেষ্টাকে হত্যা করায় এর নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, উপযুক্ত সময় ও স্থানে এই সংগঠিত সন্ত্রাসী হামলার জবাব দেবে তেহরান।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের

ইতিমধ্যেই মার্কিন সামরিক বাহিনীকে এক বছরের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে। ইরানের সব এলাকাকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন ও ধ্বংস করতে মার্কিন বাহিনী প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম বলেও দাবি করেন তিনি।

৫ ঘণ্টা আগে

ইরানের কাছে হরমুজ প্রণালিতে হামলা বন্ধের অঙ্গীকার চায় যুক্তরাষ্ট্র

বিবিসির যুক্তরাষ্ট্রভিত্তিক অংশীদার সিবিএস নিউজকে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা বলেছেন, কট্টরপন্থিদের একটি 'পথভ্রষ্ট' গোষ্ঠী বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়ে আলোচনাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করছিল বলে তেহরান জানিয়েছে।

৬ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের তেল অবরোধে কিউবাজুড়ে তীব্র লোডশেডিং, অন্ধকারে পুরো দেশ

কিউবার রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থা ইউনিয়ন ইলেক্ট্রিকা দে কিউবা জানিয়েছে, স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় এই বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়। সরকারের পক্ষ থেকে এর সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা না দেওয়া হলেও বছরের শুরু থেকে এ নিয়ে দেশটিতে চারবার সম্পূর্ণ বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটল। ১৯৬০ থেকে ১৯৮০ সালের মধ্যবর্ত

৭ ঘণ্টা আগে

২৪ ঘণ্টার ব্যবধানে দুই দফা ভূমিকম্পে কাঁপল মিয়ানমার

ভূমিকম্পবিদরা জানিয়েছেন, মিয়ানমার ভৌগোলিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থিত। দেশটি মূলত ভারতীয়, ইউরেশীয়, সুন্দা এবং বার্মা—এই চারটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এই চার প্লেটের সংযোগস্থলে থাকায় এখানে প্রতিনিয়ত ভূগর্ভস্থ সক্রিয় প্রক্রিয়া সচল থাকে। ফলে দেশটির দীর্ঘ উপকূলরেখা বরাবর ম

৮ ঘণ্টা আগে