ইরানের শর্তে ইঙ্গিত— জটিল হতে যাচ্ছে আলোচনা

ডেস্ক, রাজনীতি ডটকম
শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল প্রতীক্ষিত আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। ছবি: পাকিস্তান অবজারভার

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য লেবাননে যুদ্ধবিরতি ও জব্দ থাকা বিলিয়ন ডলারের সম্পদ মুক্ত করাসহ ১০ দফা শর্ত দিয়েছে ইরান। রয়েছে পারমাণবিক অস্ত্র ইস্যুও।

বিবিসির কূটনৈতিক সংবাদদাতা পল অ্যাডামস বলছেন, ইরানের প্রতিনিধি দলের প্রধান আলোচনার জন্য যেসব শর্ত দিয়েছেন, তা থেকেই বোঝা যায় এই আলোচনা কতটা জটিল হতে চলেছে।

পল অ্যাডামস বলেন, সবচেয়ে বড় ও পুরনো সমস্যা হলো পারমাণবিক ইস্যু। অনেকদিন ধরেই পশ্চিমা দেশগুলো ইরানের পারমাণবিক ইস্যু নিয়ে চিন্তিত। ইরান সরকার দাবি করে, তারা কখনোই পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করেনি। কিন্তু প্রায় আট বছর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগের পারমাণবিক চুক্তি থেকে সরে যাওয়ার পর ইরান বেসামরিক কাজের জন্য যতটা দরকার তার চেয়ে অনেক বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে।

যুক্তরাষ্ট্র চায়, ইরান তাদের কাছে থাকা ইউরেনিয়াম হস্তান্তর করুক। কিন্তু ধারণা করা হয়, এগুলো ইরানের ইসফাহানের কাছে একটি স্থাপনার ধ্বংসস্তূপের নিচে আছে।

পাশাপাশি যুক্তরাষ্ট্র চায় ইরান প্রতিশ্রুতি দিক যে তারা কখনোই পারমাণবিক অস্ত্র বানাবে না। কিন্তু ইরান বলছে, ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার তারা ছাড়বে না, এটা তাদের আলোচনার বিষয় নয়।

হরমুজ প্রণালি প্রসঙ্গ নিয়েও কথা বলেছেন পল অ্যাডামস। তিনি লিখেছেন, হরমুজ প্রণালি এই যুদ্ধের আগে বড় কোনো সমস্যা ছিল না, কিন্তু এখন ইরানের শক্তিশালী কৌশলগত হাতিয়ার হয়ে উঠেছে এই প্রণালি। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে ইরান, যার মাধ্যমে তারা এখন সমুদ্রপথে চলাচলের জন্য নতুন নিয়ম তৈরি করতে চায়।

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ তল্লাশি করার ক্ষমতা ও শুল্ক বসানোর কথা এরই মধ্যে জানিয়েছে ইরান। চাইলেই জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার ‘অধিকারে’র কথাও বলেছে তারা। পল অ্যাডামস বলছেন, বিশ্বের অনেক দেশ, বিশেষ করে উপসাগরীয় দেশগুলো এসব শর্ত বা নিয়ম একেবারেই মানতে নারাজ।

পল অ্যাডামস বলেন, সমস্যা এখানেই শেষ নয়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র চায় ইরানের যেসব আঞ্চলিক প্রভাব তারা ‘নেতিবাচক’ মনে করে, তা বন্ধ হোক। অন্যদিকে ইরান চায় তাদের ওপর থাকা সব আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেওয়া হোক এবং গত এক মাসে যে ক্ষতি হয়েছে তার জন্য ক্ষতিপূরণ দেওয়া হোক।

এবারে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার সময়ও ইরান গুরুত্ব দিয়ে এই ক্ষতিপূরণের কথা উল্লেখ করেছে। অ্যাডামস বলছেন, গত এক বছরে আলোচনার চালাকালে দুবার হামলার শিকার হওয়ার কারণে ইরান এখন নিশ্চয়তা চায়, যেন ভবিষ্যতে আবার এমন হামলা না হয়। তবে বাস্তবতা হলো— কেউই খুব একটা বিশ্বাস করে না যে এসব বড় বড় সমস্যার সমাধান ইসলামাবাদে বসে হয়ে যাবে।

শনিবার (১১ এপ্রিল) সকাল নাগাদ ইসলামাবাদে পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে প্রথমে ইরান ও পরে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল পৃথক বৈঠকও করেছে।

ইরান যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি বন্ধ থাকায় গোটা বিশ্ব যেভাবে জ্বালানির সংকটে ভুগছে, তাতে ইসলামাবাদের এই বৈঠকের দিকে গোটা বিশ্বই তাকিয়ে রয়েছে। এ মুহূর্তে সবার এবং সবচেয়ে বড় প্রশ্ন— পাকিস্তানের মধ্যস্থতায় শেষ পর্যন্ত ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা হবে?

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আলোচনা শুরুর আগে সাফ জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘পূর্ণ অবিশ্বাস’ নিয়েই আলোচনায় বসছেন তারা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স অবশ্য পাকিস্তানের পথে রওয়ানা দেওয়ার আগে বলেছেন, ইরান ‘সৎভাবে’ আলোচনায় অংশ নিলে সর্বোচ্চ সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র।

কিন্তু তাতে কি শঙ্কা কাটছে? পল অ্যাডামস অবশ্য বলছেন, এ আলোচনা থেকে খুব বড় কিছু প্রত্যাশা না করাই ভালো। তার ভাষ্য, ‘পরিস্থিতি যেহেতু খুবই নাজুক, তাই অনেকের কাছে সবচেয়ে বড় আশা শুধু এটুকুই— অন্তত যুদ্ধবিরতিটা যেন টিকে থাকে।’

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানের সঙ্গে সমঝোতার সিদ্ধান্ত শিগগিরই, হরমুজ প্রণালি খুলে দেওয়ার দাবি ট্রাম্পের

শুক্রবার ট্রাম্প বলেন, তিনি হোয়াইট হাউজের সিচুয়েশন রুমে জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে প্রস্তাবিত সমঝোতা নিয়ে ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নেবেন। এই চুক্তি কার্যকর হলে এপ্রিলের শুরুতে হওয়া যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়বে এবং স্থায়ী শান্তিচুক্তি নিয়ে আলোচনার জন্য অতিরিক্ত সময় পাওয়া যাবে।

৮ ঘণ্টা আগে

কঙ্গোতে ইবোলায় মৃত্যুহার ৩০-৫০%, সুস্থ হয়েছেন একজন

সংকটের মধ্যেও আশার খবর রয়েছে। ডব্লিউএইচও জানিয়েছে, ২৭ মে ডিআরসিতে এক ইবোলা রোগী পরপর দুটি পরীক্ষায় নেগেটিভ ফল পাওয়ার পর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলমান প্রাদুর্ভাবে এটিই প্রথম নিশ্চিত সুস্থতার ঘটনা।

৮ ঘণ্টা আগে

ইতালির ভেনিস সিটিতে দ্বিতীয়বার কাউন্সিলর নির্বাচিত অষ্টগ্রামের আফাই

আফাই ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে যোগ দেন ইতালির পিডি পার্টিতে। তরুণ এই বাঙালির রাজনৈতিক চিন্তা-চেতনা ও সামাজিক কাজের স্বীকৃতি হিসেবে ২০২০ সালে ভেনিস সিটি করপোরেশন নির্বাচনে ‘মেস্ত্রে কার্পেনেদো’ এলাকার কাউন্সিলর পদে দলীয় মনোনয়ন দেয়। সেই নির্বাচনে ইতালির ইতিহাসে প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক হ

৯ ঘণ্টা আগে

তৃতীয় কোনো দেশে সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর নয়: ইরান

শুক্রবার (২৯ মে) রুশ সংবাদমাধ্যম আরআইএ নভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে আজিজি বলেন, ‘ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়াম কোনো তৃতীয় দেশের কাছে হস্তান্তর করতে চায় না।’

১ দিন আগে