সপ্তাহান্তেই গাজায় যুদ্ধবিরতি চুক্তি: ট্রাম্প

ডেস্ক, রাজনীতি ডটকম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

ইসরায়েল ও হামাসের মধ্যে গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি নিয়ে একটি চুক্তি প্রায় চূড়ান্ত হতে চলেছে। ফিলিস্তিনি কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও খুব দ্রুতই ইসরায়েল-হামাসের মধ্যে যুদ্ধবিরতি হতে যাচ্ছে বলে জানিয়েছেন।

এদিকে একজন ইসরায়েলি কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আলোচনা বর্তমানে ‘শেষ পর্যায়ে’ রয়েছে এবং চুক্তিটি ‘কয়েক ঘণ্টা, কয়েক দিন বা তার বেশি সময়ের মধ্যেই’ বাস্তবায়িত হতে পারে।

গত রোববার (১২ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন। পরদিন তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গেও কথা বলেন। আল-থানি এই আলোচনার মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছেন।

ইসরায়েলি সামরিক সূত্রের বরাতে দেশটির সংবাদমাধ্যমগুলো বলছে, সম্ভাব্য চুক্তির প্রথম ধাপে হামাস ৩৩ জন জিম্মিকে মুক্তি দেওয়ার কথা হয়েছে। এর মধ্যে রয়েছে শিশু, নারী, নারী সৈনিক, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা। যদিও ইসরায়েল মনে করে এই ৩৩ জনের অধিকাংশ জীবিত রয়েছেন। তবে তাদের মধ্যে কয়েকজন হয়তো মারা গেছেন। জেরুজালেম এখনও এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পায়নি।

এদিকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক মার্কিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতির চুক্তি প্রায় সম্পন্ন এবং এটি সপ্তাহের শেষের দিকে কার্যকর হতে পারে।

তিনি বলেন, আমরা এটি (যুদ্ধবিরতি চুক্তি) সম্পন্ন করার খুব কাছাকাছি, যদি এটি সম্পন্ন না হয় তাহলে এমন বিপদ দেখা দেবে, যা আগে কখনো দেখা যায়নি।

ট্রাম্প বলেন, আমি শুনেছি একটি হ্যান্ডশেক হয়েছে এবং তারা এটি চূড়ান্ত করতে চলেছে, সম্ভবত এই সপ্তাহের শেষের দিকে।

গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় নিহতের সংখ্যা প্রায় ৪৬ হাজার ৬০০ জনে পৌঁছেছে। বিশ্বজুড়ে অনেকেই আশা করছেন, এই চুক্তি গাজায় চলমান সহিংসতার অবসান ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ প্রণালিতে বিকল্প রুট ঘোষণা করল ইরান

সমুদ্রতলে সম্ভাব্য মাইন এড়িয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে হরমুজ প্রণালিতে নতুন ও বিকল্প নৌরুট ঘোষণা করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড গার্ড কোরের (আইআরজিসি) নৌ শাখা। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

৫ ঘণ্টা আগে

৪০ দিন পর আল-আকসা মসজিদ খুলে দিল ইসরায়েল

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরাইল সম্পূর্ণভাবে আল-আকসা মসজিদে প্রবেশ বন্ধ করে দেয় এবং শুধু মসজিদের কর্মী এবং জেরুজালেম ইসলামিক ওয়াকফ-এর কর্মকর্তাদের নামাজ পড়ার অনুমতি দেয়। আর ফিলিস্তিনিদের শহরের ছোট ছোট মসজিদে নামাজ পড়তে বাধ্য করা হয়।

৬ ঘণ্টা আগে

গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত দিয়ে ন্যাটোকে ট্রাম্পের কড়া বার্তা

ন্যাটোর প্রতি ক্ষোভ প্রকাশ করে ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ‘যখন আমাদের তাদের প্রয়োজন ছিল, তখন ন্যাটো পাশে ছিল না। আর ভবিষ্যতেও দরকার হলে তারা থাকবে না। গ্রিনল্যান্ডের কথা মনে রাখো—ওই বড়, খারাপভাবে পরিচালিত বরফের টুকরো।

৭ ঘণ্টা আগে

ইসরায়েলের হামলা, যুদ্ধবিরতির দিনেই লেবাননে প্রাণ গেল ২৫৪ জনের

১৬ ঘণ্টা আগে