তেহরানে আরও এক প্রাথমিক বিদ্যালয়ে হামলা

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানের নিলুফার স্কয়ারে একটি প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলা চালিয়েছে বলে জানিয়েছেন ইরান। তবে এ হামলায় হতাহতের কোনো তথ্য জানা যায়নি।

শুক্রবার (৬ মার্চ) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক্সে এক পোস্টে এ হামলার কথা জানিয়েছেন। শহিদ হামেদানি নামে ওই স্কুলে হামলার আগের ও পরে ছবি শেয়ার করেছেন তিনি। এ বিষয়ে আর বিস্তারিত কিছু বলেননি তিনি।

আল জাজিরার খবরে বলা হয়েছে, এটি গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ইরানের চতুর্থ কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্র ও ইসতায়েলের হামলার ঘটনা।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর দিনেই ইরানের দক্ষিণাঞ্চলের মিনাব শহরে শাজারেহ তাইয়েবা গার্লস স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে স্কুলটির অন্তত ১৬০ শিক্ষার্থী ও পাঁচ কর্মীর মৃত্যু হয়।

এরপর বৃহস্পতিবারও তেহরানের দক্ষিণপশ্চিমের পারান্দ শহরে দুটি স্কুলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।

ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়, মিনাবের গার্লস স্কুলটি ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসির ঘাঁটির অংশ। তবে আল।জাজিরা বিভিন্ন সময়ের উপগ্রহ চিত্রসহ অন্যান্য প্রতিবেদন বিশ্লেষণ করে জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর সে দাবি সত্য নয়। এর মধ্যে যুক্তরাষ্ট্রও স্বীকার করে নিয়েছে এ হামলার তথ্য। জানিয়েছে, তাদের সামরিক বাহিনী ঘটনাটি খতিয়ে দেখছে।

বার্তা সংস্থা রয়টার্স দুই মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করে এক প্রতিবেদনে জানায়, মিনাবের ওই স্কুলে হামলার জন্য যুক্তরাষ্ট্রের বাহিনীই দায়ী বলে প্রাথমিক তথ্য মিলেছে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান ফলকার টুর্ক শুক্রবার ওয়াশিংটনের প্রতি এ হামলা নিয়ে তাদের তদন্ত দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন।

জেনাভায় ফলকার টুর্ক বলেন, আমরা চাই এই তদন্ত তাড়াতাড়ি শেষ হোক। আমরা চাই যেন দায়ীদের জবাবদিহিতার আওতায় আনা হয় এবং হতাহতদের ক্ষতিপূরণ দেওয়া হয়।

শুক্রবার জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, ইরানে হামলায় এখন পর্যন্ত এক হাজার ৩০০ প্রাণহানির তথ্য মিলেছে, যার মধ্যে অন্তত ১৮১ জনই শিশু।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

১৫ দিন ধরে মালয়েশিয়ার মর্গে বাংলাদেশির মরদেহ, স্বজনের খোঁজ নেই

কুয়ালালামপুরে তিনি যে বাংলাদেশি মালিকের প্রতিষ্ঠানে কাজ করতেন, তারাও হন্যে হয়ে চেষ্টা করছেন কুয়ালালামপুর কিংবা বাংলাদেশের কোথাও তার কোনো স্বজনকে খুঁজে পাওয়া যায় কি না। তাতেও লাভ হয়নি। ফলে মৃত্যুর ১৫ দিন পেরিয়ে গেলেও হাসপাতালের হিমঘর থেকে মুক্তি মিলছে না দীন মোহাম্মদের।

১ দিন আগে

হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রের 'আচরণ সংশোধন'সহ কঠোর শর্ত ইরানের

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রকে আর কখনো ইরানকে হুমকি দেওয়া চলবে না। ইরান ও অঞ্চলটিতে তাদের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে হবে ওয়াশিংটনকে। পাশাপাশি ইরানের বন্দরগুলোর ওপর আরোপ করা নৌ অবরোধ প্রত্যাহার, অঞ্চল থেকে মার্কিন সামরিক বাহিনী সরিয়ে নেওয়া, যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতির

২ দিন আগে

যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ২

দাবানল নিয়ন্ত্রণ অভিযানের উপ-প্রধান টাইলার হেক্ট জানান, দুর্ঘটনার পর কর্মীরা কিছু সময়ের জন্য কাজ বন্ধ রেখে পরিস্থিতি পর্যালোচনা করেন। পরবর্তীতে পুনরায় কাজ শুরু হয়। তিনি বলেন, “এই দুর্ঘটনা আমাদের কাজের পদ্ধতি বদলে দেবে না। আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাব এবং মাটিতে থাকা দমকলকর্মীদের সহায়তায় বিমান

২ দিন আগে

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মেয়র এদুয়ার্দো নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি জানান, ঘটনার পরপরই তিনি ব্রাজিলের ন্যাশনাল সিভিল এভিয়েশন এজেন্সির (এএনএসি) সঙ্গে যোগাযোগ করেছেন এবং আকাশে চলাচলকারী সকল হেলিকপ্টারের ওপর নজরদারি বাড়িয়ে যাত্রীদের সুরক্ষা নিশ্চিত কর

২ দিন আগে