যে দেশ অবৈধ অভিবাসী ফেরত না নিবে, তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন

ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীরা একের পর এক দুঃসংবাদ শুনছেন। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিতের পর, অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দিতে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন। গত ১৪ ডিসেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

যে সব দেশ তাদের অবৈধ অভিবাসী ফেরত না নেবে, তাদের সঙ্গে বানিজ্যিক সম্পর্ক ছিন্ন করবে যুক্তরাষ্ট্র, বলে জানিয়েছেন ট্রাম্প। মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের ২০২৪ সালের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হওয়ার পর, এক সাক্ষাৎকারে এ বার্তা দেন ট্রাম্প।

উল্লেখ্য, ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্প প্রথমবারের মতো টাইম বর্ষসেরা ব্যক্তি নির্বাচিত হন। ১৯২৭ সালে শুরু হওয়া টাইম ম্যাগাজিনের এই প্রথা সেই ব্যক্তি বা আন্দোলনকে স্বীকৃতি দেয়, যারা বছরের ঘটনাগুলোতে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে। প্রথমে ‘ম্যান অব দ্য ইয়ার’ নামে পরিচিত ছিল।

ট্রাম্প বলেছেন, আমি অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দিতে চাই। দেশগুলোকে তাদের ফিরিয়ে নিতে হবে। যদি তারা না নেয়, তাহলে আমরা সেই দেশগুলোর সঙ্গে ব্যবসা করব না। তাদের ওপর বড় অঙ্কের শুল্ক আরোপ করব। একইসাথে, অভিবাসীদের ফিরিয়ে নিতে না চাইলে দেশগুলোর জন্য ব্যবসা খুব কঠিন করে তোলা হবে। তাদের ওপর চড়া শুল্ক আরোপ করা হবে।

অভিবাসীদের ফেরত পাঠাতে যা করার দরকার, আমি করব। আমার কোনো সমস্যা নেই। সত্যিই, যাই লাগুক না কেন। তবে আমি সবকিছুই দেশের আইন মেনেই করব। ট্রাম্প বলেন, অভিবাসীরা পরিবারের থেকে আলাদা হয়ে যাক আমি চাই না। তাই তাদের বাবা-মা-সন্তানকে একসঙ্গে পাঠিয়ে দেওয়া হবে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

রাখাইনের বিভিন্ন শহরের নাম বদলের প্রস্তুতি আরাকান আর্মির

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের ১৭টি টাউনশিপের (শহর) মধ্যে ১৪টির নিয়ন্ত্রণে থাকা জাতিগত সশস্ত্র সংগঠন আরাকান আর্মি (এএ) কয়েকটি শহরের নাম পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে। আজ সোমবার দেশটির সংবাদমাধ্যম দ্য ইরাবদির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

১৬ ঘণ্টা আগে

শ্রীলঙ্কার কারাগারে কয়েদিদের সংঘর্ষে নিহত ২৫, আহত শতাধিক

শ্রীলঙ্কার নেগোমবো কারাগারে কয়েদিদের দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন কারারক্ষীও রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। দেশটির কর্তৃপক্ষ একে গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ কারাবিদ্রোহ হিসেবে বর্ণনা করেছে।

১৮ ঘণ্টা আগে

খামেনির বিদায়ী শোক র‌্যালিতে লোকারণ্য তেহরান

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, আয়াতুল্লাহ খামেনির জানাজা ও শোক মিছিলে আধুনিক ইতিহাসের অন্যতম বৃহত্তম জনসমাগম ঘটেছে। সকাল থেকেই তেহরানের প্রধান সড়কগুলোতে শোকার্ত মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

১ দিন আগে

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৩৪২

ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ জুন দেশটির লা গুয়াইরা অঞ্চলে ৩৯ সেকেন্ডের ব্যবধানে যথাক্রমে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে। প্রথম বড় ঝাঁকুনির পর ওই অঞ্চলে এখন পর্যন্ত অন্তত ৯৯৫ট

১ দিন আগে