ইরান যুদ্ধের ৪০ দিন: ৬ বাংলাদেশিসহ নিহত ৫৩৬৭, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ৩৬

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ১৯: ৩৩
ইরান যুদ্ধের প্রতীকী ছবি

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গত ২৮ ফেব্রুয়ারির হামলার মধ্য দিয়ে শুরু হওয়া ইরান যুদ্ধ ৪০তম দিনে এসে সাময়িক বিরতির মুখ দেখেছে। টানা প্রাণঘাতী সংঘাতের পর আজ বুধবার দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান।

মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়া এই যুদ্ধে বিভিন্ন দেশে প্রাণহানির সংখ্যা বেড়ে কয়েক হাজারে পৌঁছেছে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্যভিত্তিক হিসাব অনুযায়ী ইরান যুদ্ধের ৪০ দিনে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা ৬ বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মোট ৫ হাজার ৩৬৭ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ইরানের ৩ হাজার ৬৩৬ জন এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ৩৬ জন নিহত হয়েছেন।

রয়টার্সের হিসাব অনুযায়ী দেশভিত্তিক নিহতের সংখ্যা তুলে ধরা হলো—

ইরান: যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএর তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে ইরানে মোট ৩ হাজার ৬৩৬ জন নিহত হয়েছেন। অন্যদিকে আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির হিসাবে নিহতের সংখ্যা ১ হাজার ৯০০।

লেবানন: দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, ২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় ১ হাজার ৫৩০ জন নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত ১২৯ শিশু রয়েছে। দক্ষিণ লেবাননে পৃথক দুটি ঘটনায় জাতিসংঘের তিন শান্তিরক্ষী নিহত হন; তারা ছিলেন ইন্দোনেশিয়ার নাগরিক।

ইরাক: সংঘাত শুরুর পর থেকে দেশটিতে অন্তত ১১৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইসরায়েল: ইরান ও লেবানন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ২৩ জন নিহত হয়েছেন। দক্ষিণ লেবাননে ১১ সেনা নিহত হওয়ার তথ্য দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

যুক্তরাষ্ট্র: যুদ্ধে যুক্তরাষ্ট্রের ১৩ সেনা নিহত এবং তিন শতাধিক আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।

সংযুক্ত আরব আমিরাত: দুই সেনাসহ মোট ১৩ জন নিহত হয়েছেন।

কাতার: জলসীমায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত।

কুয়েত: নিহত ৭ জন।

সিরিয়া: দক্ষিণাঞ্চলের সুয়েইদায় একটি ভবনে ক্ষেপণাস্ত্র আঘাতে ৪ জন নিহত।

পশ্চিম তীর (ফিলিস্তিন): ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ৪ ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন।

বাহরাইন: পৃথক দুই হামলায় ২ জন নিহত।

ওমান: সোহর প্রদেশে ড্রোন হামলায় ২ জন নিহত।

সৌদি আরব: আল-খারজে আবাসিক এলাকায় গোলার আঘাতে ২ জন নিহত।

ফ্রান্স: উত্তর ইরাকে ড্রোন হামলায় এক ফরাসি সেনা নিহত হয়েছেন।

বাংলাদেশ: প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের গত ৩ এপ্রিলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইরান যুদ্ধে এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত ৬ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement