বিপণন-বিক্রয়ে ৬০% সৌদি কর্মী বাধ্যতামূলক, কমছে প্রবাসীদের সুযোগ

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ১৩: ৪৫
সৌদি আরবের পতাকা। ছবি: সংগৃহীত

বিপণন ও বিক্রয় (মার্কেটিং এবং সেলস) খাতে দেশের নাগরিকদের কর্মসংস্থানের পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়েছে সৌদি আরব। ফলে দেশটিতে থাকা অন্য দেশের নাগরিকদের (প্রবাসী) কাজের সুযোগ কমছে।

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় সোমবার (১৯ জানুয়ারি) জানিয়েছে, বিপণন ও বিক্রয়— এই দুই খাতের যেসব প্রতিষ্ঠান আছে, যাদের কর্মী সংখ্যা তিন বা তারও বেশি, তাদের লোকবলের ৬০ শতাংশ সৌদির নাগরিক হতে হবে। এসব কর্মীর ন্যূনতম মাসিক বেতন হবে ৫ হাজার ৫০০ রিয়াল।

ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, বিপণন খাতে এর আওতায় পড়ছে বিপণন ব্যবস্থাপক (মার্কেটিং ম্যানেজার), বিজ্ঞাপন ব্যবস্থাপক (অ্যাডভারটাইজিং ম্যানেজার), বিজ্ঞাপন এজেন্ট (অ্যাডভারটাইজিং এজেন্ট), বিপণন বিশেষজ্ঞ (মার্কেটিং স্পেশালিস্ট), গ্রাফিক ও বিজ্ঞাপন ডিজাইনার, জনসংযোগ পেশাজীবী এবং আলোকচিত্রীসহ বিভিন্ন পদ।

বিক্রয় খাতে বিক্রয় ব্যবস্থাপক (সেলস ম্যানেজার), খুচরা ও পাইকারি বিক্রয় প্রতিনিধি, তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ সরঞ্জাম বিক্রয় বিশেষজ্ঞ, বিক্রয় ও বাণিজ্যিক বিশেষজ্ঞরা (সেলস স্পেশালিস্ট ও কমার্শিয়াল স্পেশালিস্ট) অন্তর্ভুক্ত রয়েছেন।

সৌদি গ্যাজেটের এক খবরে বলা হয়েছে, সরকারি ঘোষণার তিন মাস পর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এ ছাড়া মন্ত্রণালয়ের বরাতে গণমাধ্যমটি বলেছে, এই উদ্যোগের মাধ্যমে দেশের শ্রমবাজার আরও আকর্ষণীয় হবে, মানসম্মত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং যোগ্য সৌদি নাগরিকদের জন্য চাকরির স্থায়িত্ব বাড়বে।

তবে নতুন এ সিদ্ধান্ত সংশ্লিষ্ট খাতগুলোতে কর্মরত বিদেশি কর্মীদের জন্য চাকরির সুযোগ সীমিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

পরমাণু চুক্তির আশায় ‘গুঁড়ে বালি’, ইরান যুদ্ধের সমাপ্তি হরমুজের দরজায়?

ইরানের সঙ্গে যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরমাণু চুক্তি ছাড়াই সংঘাত শেষ করে হরমুজ প্রণালি খুলে দেওয়াকে যুদ্ধের বিজয় হিসেবে তুলে ধরার পরিকল্পনা নিয়েও ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে আলোচনা করেছিলেন তিনি। তবে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার বিনিময়ে

১ দিন আগে

ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থার নতুন মহাসচিব মোহসেন রেজায়ি

ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থা জাতীয় নিরাপত্তা পরিষদের (এসএনএসসি) মহাসচিব পদে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাবেক কমান্ডার মোহসেন রেজায়িকে নিয়োগ দেওয়া হয়েছে। দেশটির নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি সমন্বয়কারী গুরুত্বপূর্ণ এ পরিষদে মোহাম্মদ বাঘের জোলগদরের স্থলাভিষিক্ত হয়েছেন ৭১ বছর বয়সী রেজায়ি।

১ দিন আগে

সৌদির অগ্নিকাণ্ডে ১৬ প্রাণহানি, চুল কাটাতে গিয়ে বাঁচলেন হাবিবুর

সরকারি বার্তা সংস্থা বাসস জানিয়েছে, ওই দুর্ঘটনায় নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তর ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

১ দিন আগে

১৫ দিন ধরে মালয়েশিয়ার মর্গে বাংলাদেশির মরদেহ, স্বজনের খোঁজ নেই

কুয়ালালামপুরে তিনি যে বাংলাদেশি মালিকের প্রতিষ্ঠানে কাজ করতেন, তারাও হন্যে হয়ে চেষ্টা করছেন কুয়ালালামপুর কিংবা বাংলাদেশের কোথাও তার কোনো স্বজনকে খুঁজে পাওয়া যায় কি না। তাতেও লাভ হয়নি। ফলে মৃত্যুর ১৫ দিন পেরিয়ে গেলেও হাসপাতালের হিমঘর থেকে মুক্তি মিলছে না দীন মোহাম্মদের।

২ দিন আগে