ইরান অবরোধে দুই রণতরিসহ ২৬ যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ১২: ১৯
মার্কিন রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ থেকে উড়ে যাচ্ছে দুটি এফ/এ-১৮ সুপার হর্নেট যুদ্ধবিমান। ৩ মার্চ, ২০২৬। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্য ও ভারত মহাসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতি আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। বর্তমানে ওই অঞ্চলে দুটি বিমানবাহী রণতরিসহ অন্তত ২৬টি মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মার্কিন প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ১৩ এপ্রিল থেকে ইরানের বন্দরগুলোতে অবরোধ কার্যকর করার পর থেকেই এই সামরিক তৎপরতা বাড়ানো হয়। এরই মধ্যে ভারত মহাসাগরসহ বিভিন্ন অঞ্চলে অন্তত তিনটি জাহাজে তল্লাশি চালিয়েছে মার্কিন বাহিনী। এর মধ্যে দুটি অভিযান চালানো হয় পারস্য উপসাগর থেকে প্রায় দুই হাজার মাইল দূরে।

সবশেষ বুধবার রাতে ভারত মহাসাগরে নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি তেলবাহী জাহাজে অভিযান চালায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে, জাহাজটি ইরান থেকে তেল বহন করছিল।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) অধীনে মধ্যপ্রাচ্যে বর্তমানে ১৯টি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। এর মধ্যে রয়েছে বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন ও ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। এ ছাড়া একাধিক ডেস্ট্রয়ার, কমব্যাট শিপ ও অ্যাম্ফিবিয়াস গ্রুপও রয়েছে।

এদিকে ভারত মহাসাগরে পৃথকভাবে আরও সাতটি যুদ্ধজাহাজ টহল দিচ্ছে। এসব জাহাজের মধ্যে রয়েছে ইউএসএস জন ফিন, ইউএসএস পিঙ্কনি, ইউএসএস হিগিন্স, ইউএসএস মাস্টিন, ইউএসএস ম্যাকফল, ইউএসএস জন এল. ক্যানলি এবং ইউএসএস সান্তা বারবারা।

এ পরিস্থিতিতে মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে সেন্টকম। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে রণতরিটির ছবি শেয়ার করা হয়েছে, যেখানে নিমিটজ শ্রেণির এই সুপারক্যারিয়ারকে ভারত মহাসাগরে চলাচল করতে দেখা যায়।

তবে রণতরিটি বিদ্যমান বহরে যুক্ত হবে, নাকি কোনো জাহাজের পরিবর্তে মোতায়েন করা হচ্ছে— এ বিষয়ে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

এর আগে সেন্টকম জানিয়েছিল, বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বর্তমানে লোহিত সাগরে অবস্থান করছে এবং যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের অধীনে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যক্রম পরিচালনা করছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরাকি বিদ্রোহী নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইরাকে ইরান-সমর্থিত একটি বিদ্রোহী গোষ্ঠীর প্রধান হাশিম ফিনিয়ান রহিম আল-সরাজিকে ধরিয়ে দিতে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৪ এপ্রিল) গালফ নিউজের খবরে এ তথ্য জানানো হয়েছে।

২ ঘণ্টা আগে

আরও ৩ সপ্তাহ বাড়ল লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতির মেয়াদ, ঘোষণা ট্রাম্পের

লেবানন ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) হোয়াইট হাউসে দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন তিনি।

৫ ঘণ্টা আগে

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে রেকর্ড, ভোট ছাড়িয়েছে ৯১%

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে রেকর্ড ভোট, যা ছাড়িয়ে গেছে ৯১ শতাংশ। স্বাধীনতা-উত্তর ভারতের কোনো রাজ্যেই এর আগে কখনো বিধানসভা নির্বাচনে এত বেশি ভোট পড়েনি। ভোটারদের এমন স্বতঃস্ফূর্ত সাড়ায় তাদের ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার।

১৬ ঘণ্টা আগে

ভারতীয়রা শুধু সন্তান জন্ম দিতেই যুক্তরাষ্ট্রে আসেন: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব আইন ঘিরে চলমান বিতর্কের মধ্যে ভারতীয় অভিবাসীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্টডোনাল্ড ট্রাম্প। তিনি এমন একটি বক্তব্য পুনঃশেয়ার করেছেন, যেখানে দাবি করা হয়েছে—ভারতীয়রা মূলত সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসেন।

২১ ঘণ্টা আগে