মন্টেনেগ্রোতে বন্দুকধারীর গুলিতে ১২ জন নিহত

ডেস্ক, রাজনীতি ডটকম

ইউরোপের মন্টেনেগ্রোতে গত বুধবার বন্দুকধারীর গুলিতে ১২ জন মারা গেছেন। পরে ওই বন্দুকধারী আত্মহত্যা করেন। দেশটির পুলিশ এসব তথ্য জানায়।

বিবিসির খবর বলছে, এক রেস্তোরাঁয় উপস্থিতদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। পরে একজনের কারণে তা সহিংস রূপ নেয়। গুলি চালাতে শুরু করেন ওই ব্যক্তি। রেস্তোরাঁর ভেতরেই বেশ কয়েকজন মারা যান। মৃতদের মধ্যে ওই বন্দুকধারীর নিজ পরিবারের সদস্যও রয়েছেন। রেস্তোরাঁর মালিক এবং তার ১০ ও ১৩ বছর বয়সী শিশুও এই হামলায় মারা গেছে। মন্টেনেগ্রোর পুলিশ প্রধান এসব তথ্য জানান।

বিবিসির খবর বলছে, পরে ওই বন্দুকধারী অন্যান্য স্থানে গিয়ে আরও ব্যক্তিকে গুলি চালিয়ে হত্যা করে। মন্টেনেগ্রোর সরকার এই ঘটনায় বৃহস্পতিবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। দেশটির প্রধানমন্ত্রী মিলোকো স্পাহিক বলেছেন, এই গুলির ঘটনা দেশের ওপর কালো ছায়া ফেলেছে।

মন্টেনেগ্রোর স্বরাষ্ট্রমন্ত্রী দানিলো সারানোভিক ঘটনাটিকে ‘ত্রুটিপূর্ণ আন্তব্যক্তিক সম্পর্কের পরিণতি’ হিসেবে অভিহিত করেছেন। আক্রমণের আগে ওই ব্যক্তি মদ্যপান করেছিলেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় চারজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রথমে আক্রমণকারী পালিয়ে যেতে সক্ষম হলেও পরে তাকে খুঁজে বের করে পুলিশ। এ সময় তিনি নিজের চালানো গুলিতেই গুরুতর আহত হন এবং হাসপাতালে যাওয়ার পথে মারা যান। সামাজিক যোগাযোগমাধ্যমে এ প্রসঙ্গে মন্টেনেগ্রোর প্রধানমন্ত্রী লিখেছেন, এই বিচারবুদ্ধিবিবর্জিত কাণ্ড আমাদের জন্য বয়ে এনেছে ব্যাপক দুঃখ ও তিক্ততা। সান্ত্বনার কোনো ভাষা নেই।

মন্টেনেগ্রোতে এরকম গণগুলির ঘটনা বেশ বিরল। এর আগে ২০২২ সালে এক ব্যক্তি এরকম এক কাণ্ড ঘটান। সেবার শিশুসহ কয়েকজন নিহত হন। সূত্র: বিবিসি

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা: পাকিস্তানের উদ্দেশে রওনা দিয়েছে ইরানি প্রতিনিধিদল

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিবিসির খবরে বলা হয়েছে, আগামী শনিবার ইসলামাবাদে ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

১১ ঘণ্টা আগে

হরমুজ প্রণালিতে বিকল্প রুট ঘোষণা করল ইরান

সমুদ্রতলে সম্ভাব্য মাইন এড়িয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে হরমুজ প্রণালিতে নতুন ও বিকল্প নৌরুট ঘোষণা করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড গার্ড কোরের (আইআরজিসি) নৌ শাখা। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

১১ ঘণ্টা আগে

৪০ দিন পর আল-আকসা মসজিদ খুলে দিল ইসরায়েল

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরাইল সম্পূর্ণভাবে আল-আকসা মসজিদে প্রবেশ বন্ধ করে দেয় এবং শুধু মসজিদের কর্মী এবং জেরুজালেম ইসলামিক ওয়াকফ-এর কর্মকর্তাদের নামাজ পড়ার অনুমতি দেয়। আর ফিলিস্তিনিদের শহরের ছোট ছোট মসজিদে নামাজ পড়তে বাধ্য করা হয়।

১৩ ঘণ্টা আগে

গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত দিয়ে ন্যাটোকে ট্রাম্পের কড়া বার্তা

ন্যাটোর প্রতি ক্ষোভ প্রকাশ করে ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ‘যখন আমাদের তাদের প্রয়োজন ছিল, তখন ন্যাটো পাশে ছিল না। আর ভবিষ্যতেও দরকার হলে তারা থাকবে না। গ্রিনল্যান্ডের কথা মনে রাখো—ওই বড়, খারাপভাবে পরিচালিত বরফের টুকরো।

১৩ ঘণ্টা আগে