প্রায় ৬ হাজার বন্দীকে মুক্তির ঘোষণা মিয়ানমারের

ডেস্ক, রাজনীতি ডটকম
সামরিক পোশাকে মিন অং লাইং। ছবি: সংগৃহীত

স্বাধীনতা দিবস উপলক্ষে সাধারণ ক্ষমার আওতায় প্রায় ৬ হাজার বন্দীকে মুক্তি দিতে যাচ্ছে মিয়ানমার। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সেই প্রতিবেদনে বলা হয়েছে, ৪ জানুয়ারি মিয়ানমারের স্বাধীনতা দিবস। দিবসটি উপলক্ষে ৫ হাজার ৮৬৪ জন বন্দীকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। এদের মধ্যে বিদেশি রয়েছেন ১৮০ জন।

জানা গেছে, ব্রিটিশদের কাছ থেকে ১৯৪৮ সালের ৪ জানুয়ারি স্বাধীনতা লাভ করে মিয়ানমার। মিয়ানমারে এই দিন জাতীয় ছুটি এবং দেশজুড়ে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, পতাকা উত্তোলন, সামরিক কুচকাওয়াজ ও জনসমাবেশের আয়োজন করা হয়। ২০২১ সালে দেশটির নির্বাচিত সরকারকে উৎখাত করে সেনাবাহিনী ক্ষমতা দখল করে নিলে গণতন্ত্রপন্থীরা আন্দোলন শুরু করে। কিন্তু সেই আন্দোলন কঠোরভাবে দমন করতে শুরু করে জান্তা সরকার। ফলে দেশটিতে সশস্ত্র বিদ্রোহীদের জন্ম নেয়।

সম্প্রতি বিদ্রোহীদের সঙ্গে জান্তা সরকারের ব্যাপক লড়াই চলছে। সাম্প্রতিক তথ্য মতে, মিয়ানমারের অনেক এলাকা জান্তা সরকারের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে বিদ্রোহীরা।

দেশটির জান্তা সরকার বলেছে, তারা এ বছরই নির্বাচন দেবে। তবে বিরোধীরা জান্তা সরকারের এ বক্তব্যকে প্রহসন বলে আখ্যা দিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জান্তা সরকারের হাতে বন্দীদের মধ্যে মিয়ানমারের সাবেক নেত্রী ও নোবেলজয়ী অং সান সুচিও রয়েছেন। ৭৯ বছর বয়সী সুচিকে ১৪টি ফৌজদারি অভিযোগের আওতায় ২৭ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৩৪২

ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ জুন দেশটির লা গুয়াইরা অঞ্চলে ৩৯ সেকেন্ডের ব্যবধানে যথাক্রমে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে। প্রথম বড় ঝাঁকুনির পর ওই অঞ্চলে এখন পর্যন্ত অন্তত ৯৯৫ট

১৭ ঘণ্টা আগে

জানাজা শেষে আজ তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ

তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদের ভেতরে লাখো ইরানি সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন ঘিরে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। সাবেক সর্বোচ্চ নেতা ও তার পরিবারকে শেষ বিদায় জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে সমবেত হয়েছেন।

১৯ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের দ্বীপপুঞ্জে সুপার টাইফুন ‘বাভি’র আঘাত, নিহত ৫

সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, ঘণ্টায় প্রায় ২৯০ কিলোমিটার গতির বাতাস এবং ঘণ্টায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া নিয়ে ঝড়টি গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের ওপর দিয়ে অতিক্রম করছে বলে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) জানিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, ‘অত্যন্ত বিপজ্জনক’ এই ঝড় ভয়াব

১৯ ঘণ্টা আগে

আলি খামেনির জানাজায় ট্রাম্পকে হত্যার আহ্বান

ইরানের এই কবি আরও বলেন, পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষটি এখনো কেন বেঁচে আছে? ট্রাম্পের জন্য পৃথিবী আর নিরাপদ নয়। যে ব্যক্তি আমাদের ইমামকে হত্যা করেছে, তাকে আমরা কেন হত্যা করব না? যদি তা না করি, সেটাই হবে আমাদের জন্য লজ্জার।

১ দিন আগে