বিস্ফোরণে তছনছ বুরুন্ডির সামরিক ঘাঁটি, হতাহত ৭০

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডিতে একটি সামরিক ঘাঁটির গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এতে আরও অন্তত ৫৭ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি)।

বুধবার (১ এপ্রিল) বার্তাসংস্থা অ্যাসোসিয়েট প্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে দেশটির রাজধানী বুজুমবুরার নিকটবর্তী মুসাগা এলাকায় এই ঘটনা ঘটে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গুদামে থাকা বিস্ফোরক দ্রব্যে আগুন ছড়িয়ে পড়লে এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়।

দেশটির সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার রাতে রাজধানীর নিকটবর্তী বুজুমবুরা শহরের উপকণ্ঠে মুসাগা এলাকায় অবস্থিত একটি সামরিক ঘাঁটির গুদামে আগুন লাগে। পরে সেখানে থাকা বিস্ফোরক দ্রব্যে আগুন ছড়িয়ে পড়লে একাধিক বিস্ফোরণ ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পর আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেক বাসিন্দা নিরাপদ আশ্রয়ের জন্য পালিয়ে যান। আগুনের শিখা দূর থেকেও দেখা যাচ্ছিল এবং বিস্ফোরণের ফলে গোলাবারুদ চারদিকে ছড়িয়ে পড়ে।

সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা অ্যালোইস এনডাইকেঙ্গুরুকিয়ে জনগণকে সতর্ক করে বলেন, কেউ যেন অবিস্ফোরিত গোলাবারুদ বা সন্দেহজনক বস্তু দেখতে পেলে দ্রুত কর্তৃপক্ষকে জানায়, যাতে সেগুলো নিরাপদে নিষ্ক্রিয় করা যায়।

এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, এটি কোনো হামলার ঘটনা নয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আগুনের কারণে ঘাঁটি ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ঘটনার পর সকালে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আতঙ্কে বাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া শিশুদের বোহাঙ্গা ক্যাথোলিক প্যারিসে রাখা হয়েছে। পরিবারের সদস্যদের সেখানে যোগাযোগ করতে বলা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ভিডিও প্রকাশ

নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি। গত মার্চের শুরুর দিকে দেশটির নীতি-নির্ধারণী পরিষদ 'অ্যাসেম্বলি অব এক্সপার্টস' তাঁকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।

১ দিন আগে

ইরানের সঙ্গে বৈরিতার মধ্যেই ২ মুসলিম শক্তিধর দেশকে পাশে পেল সৌদি

চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে ‘তিন দেশের সবার ওপর হামলা’ হিসেবে বিবেচনা করা হবে। তিন দেশের প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, চুক্তির মূল উদ্দেশ্য হলো ‘যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করা’ এবং ‘তিন দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার সব দিক আরও

১ দিন আগে

হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্তের পথে, তবে নৌপথ খুলছে না: ইরান

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে সমঝোতাকে যুদ্ধ বন্ধে বৃহত্তর একটি চুক্তির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। এর পর বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানি পথ হরমুজ প্রণালিতে ইরান কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।

২ দিন আগে

বালু উত্তোলনের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত বাহাদুরপুর বাসস্ট্যান্ড এলাকায় এই অবরোধ চলে।

২ দিন আগে