ডেস্ক, রাজনীতি ডটকম

ভারত-পাকিস্তানের হামলা পাল্টা হামলায় পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়তে পারে পারমাণবিক শক্তিধর দেশ দুটি, এমন শঙ্কা বিশেষজ্ঞদের। প্রতিবেশী দুদেশের এ যুদ্ধের দামামা নিয়ে এবার মুখ খুলেছে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন। দুদেশকেই সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে তারা।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত ও পাকিস্তানকে সংযম প্রদর্শন এবং শান্তি ও স্থিতিশীলতাকে প্রথমে রাখার আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে দুই দেশেরই প্রতিবেশী চীন বলছে, ‘আজ সকালে ভারতের সামরিক অভিযানের বিষয়টি আমরা জেনেছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। চলমান পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, ‘ভারত ও পাকিস্তান সবসময় একে অপরের প্রতিবেশী ছিল এবং থাকবে। তারা উভয়ই চীনের প্রতিবেশী। চীন সকল ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে। আমরা উভয়পক্ষকে শান্তি ও স্থিতিশীলতার বৃহত্তর স্বার্থে কাজ করার জন্য শান্ত এবং সংযম প্রদর্শনের জন্য আহ্বান জানাচ্ছি। পরিস্থিতি যেন আরও জটিল না হয় এমন পদক্ষেপ নেওয়া থেকে দুপক্ষকেই বিরত থাকতে আহ্বান করছি।’
ভারত দখলকৃত জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জেরে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানও ছেড়ে দেয়নি, তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে। সীমান্তবর্তী এলাকাগুলোতে হামলা চালিয়েছে তারা।
ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স বলছে, ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের ৯ স্থাপনায় হামলা চালানোর কথা জানিয়েছে। এতে ৮নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। পাকিস্তানের দাবি, তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ভারত। এছাড়া ভারতে পাকিস্তানের হামলায় তিনজন নিহত হয়েছেন।

গত ২৪ জুন মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে দেশটিতে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রথমটির মাত্রা ছিল ৭ দশমিক ২ এবং দ্বিতীয়টির মাত্রা ছিল ৭ দশমিক ৫। এতে রাজধানী কারাকাসসহ উপকূলীয় অঞ্চল ও আশপাশের শহরগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে এটিই ভেনেজুয়েলায় সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প বলে জা
১২ ঘণ্টা আগে
গত সপ্তাহে ট্রাম্প আলাদাভাবে পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন। পরে বুধবার ন্যাটো সম্মেলনে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে জেলেনস্কি জানান, সেখানে ‘শান্তিকে আরও কাছে নিয়ে আসার বিভিন্ন ধারণা’ নিয়ে আলোচনা হয়েছে।
১৪ ঘণ্টা আগে
হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র যখন ইরানকে অবস্থান স্পষ্ট করার জন্য চাপ দিচ্ছে, ঠিক তখনই এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচলের জন্য ফি আরোপের আলোচনা শুরু করেছে ইউরোপ। একই সময়ে ওমানও মালাক্কা প্রণালির নীতিমালা অনুসরণ করে হরমুজের জন্য একটি পরিকল্পনা তৈরি করেছে, যা ব্যাখ্যা করতে তেহরানে আইন ব
১৪ ঘণ্টা আগে
ইতিমধ্যেই মার্কিন সামরিক বাহিনীকে এক বছরের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে। ইরানের সব এলাকাকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন ও ধ্বংস করতে মার্কিন বাহিনী প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম বলেও দাবি করেন তিনি।
১৬ ঘণ্টা আগে