হাসপাতালে ইঁদুরের কামড়ে বালকের মৃত্যু!

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ১৭: ২৬

ইঁদুরের কামড়ে দশ বছর বয়সী বালকের মৃত্যুর অভিযোগ উঠেছে সরকারি হাসপাতালে। ইঁদুর কামড়ে মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে সেই অভিযোগ অস্বীকার করেছে রাজস্থানের হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের দাবি, রোগী ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং মৃত্যু হয়েছে সেপ্টিসেমিয়া শক এবং সংক্রমণের জেরে।

১১ ডিসেম্বরে জ্বর ও নিউমোনিয়া আক্রান্ত ওই বালককে স্টেট ক্যান্সার ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়েছিল। স্থানীয় দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, ভর্তি হওয়ার পরই বালকটিকে কাঁদতে দেখা যায়। পরিবারের সদস্যরা তার গায়ের কম্বলটি সরিয়ে দেখেন একটি পা থেকে রক্ত ঝরছে। ক্ষত দেখে তারা অভিযোগ তোলেন, তাকে ইঁদুরে কামড়েছে।

পরিবারের সদস্যরা কর্তব্যরত নার্সদের জানালে তারা প্রাথমিক চিকিৎসা দেন। এই বিষয়ে হাসপাতালের সুপার সন্দীপ জাসুজা জানান, রোগীর মৃত্যু ইঁদুরের কামড়ে হয়নি। তার জ্বর ও নিউমোনিয়া ছিল। বালকটি সংক্রমণ ও সেপ্টিসেমিয়া শকের কারণে মারা গিয়েছে।

ইঁদুরের কামড়ের অভিযোগ পাওয়ায় বালকের সেই সংক্রান্ত চিকিৎসাও করা হয়, জানিয়ে তিনি বেলেন হাসপাতাল চত্বর পরিষ্কার করতে নির্দেশও দেওয়া হয়েছে। ক্যানসার আক্রান্ত বালকের মৃত্যুর পর স্বাস্থ্য শিক্ষা সচিব রিপোর্ট তলব করেছেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

রাখাইনের বিভিন্ন শহরের নাম বদলের প্রস্তুতি আরাকান আর্মির

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের ১৭টি টাউনশিপের (শহর) মধ্যে ১৪টির নিয়ন্ত্রণে থাকা জাতিগত সশস্ত্র সংগঠন আরাকান আর্মি (এএ) কয়েকটি শহরের নাম পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে। আজ সোমবার দেশটির সংবাদমাধ্যম দ্য ইরাবদির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

১৬ ঘণ্টা আগে

শ্রীলঙ্কার কারাগারে কয়েদিদের সংঘর্ষে নিহত ২৫, আহত শতাধিক

শ্রীলঙ্কার নেগোমবো কারাগারে কয়েদিদের দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন কারারক্ষীও রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। দেশটির কর্তৃপক্ষ একে গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ কারাবিদ্রোহ হিসেবে বর্ণনা করেছে।

১৮ ঘণ্টা আগে

খামেনির বিদায়ী শোক র‌্যালিতে লোকারণ্য তেহরান

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, আয়াতুল্লাহ খামেনির জানাজা ও শোক মিছিলে আধুনিক ইতিহাসের অন্যতম বৃহত্তম জনসমাগম ঘটেছে। সকাল থেকেই তেহরানের প্রধান সড়কগুলোতে শোকার্ত মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

১ দিন আগে

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৩৪২

ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ জুন দেশটির লা গুয়াইরা অঞ্চলে ৩৯ সেকেন্ডের ব্যবধানে যথাক্রমে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে। প্রথম বড় ঝাঁকুনির পর ওই অঞ্চলে এখন পর্যন্ত অন্তত ৯৯৫ট

১ দিন আগে