পাকিস্তানের সেনাপ্রধান তেহরানে, আলোচনায় ইরান-যুক্তরাষ্ট্র ২য় দফা বৈঠক

ডেস্ক, রাজনীতি ডটকম
বুধবার তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে স্বাগত জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: সংগৃহীত

উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে ইরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। পাকিস্তান ও ইরানের কূটনৈতিক সূত্রগুলো বলছে, এ সপ্তাহের শেষ দিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা বৈঠক আয়োজনের যে প্রচেষ্টা রয়েছে, তা নিশ্চিত করার জন্যই তেহরানে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান।

ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইআরআইবির বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়েছে, বুধবার (১৫ এপ্রিল) রাতে তেহরানে পৌঁছে পাকিস্তানের প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পুনরায় কূটনৈতিক আলোচনা শুরুর প্রচেষ্টার অংশ হিসেবেই এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

আইআরআইবির খবরে বলা হয়েছে, ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বাধীন এই উচ্চপর্যায়ের প্রতিনিধি দলটি যুক্তরাষ্ট্রের একটি বিশেষ বার্তা বহন করছে। গত শনিবার ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফা আলোচনা সমঝোতা ছাড়াই শেষ হওয়ার পর পাকিস্তান এখন দ্বিতীয় দফা আলোচনা আয়োজনের চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের ওই বার্তা এ আলোচনার পথ সুগম করবে।

তেহরানে আসিম মুনিরকে স্বাগত জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভিও এ প্রতিনিধি দলে রয়েছেন।

আইআরআইবির প্রতিবেদনে আশা করা হয়েছে, বহুল প্রতীক্ষিত দ্বিতীয় দফার এ আলোচনা কয়েক দিনের মধ্যেই হতে পারে। এর আগে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল, এ আলোচনা হবে এ সপ্তাহের শেষ নাগাদ। ভেন্যু হবে আগের মতোই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরান যুদ্ধ শুরুর ৪০ দিন পর গত ৮ এপ্রিল দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই যুদ্ধবিরতি স্থায়ী করতে ও ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংকটের সমাধান আনতে পাকিস্তান মধ্যস্থতা করে দুপক্ষকে আলোচনার টেবিলে বসায়।

ইসলামাবাদে গত শনিবার প্রথমে দুপক্ষ আলাদা আলাদা করে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে। পরে দুপক্ষের মধ্যে মুখোমুখি বৈঠক হয় দফায় দফায়। সব মিলিয়ে প্রায় ২১ ঘণ্টার ম্যারাথন বৈঠকের পর মধ্যরাতে দুই দেশের বিশেষজ্ঞরা লিখিত শর্ত বিনিময় করেন।

ওই সময় পর্যন্ত বৈঠক নিয়ে আশাবাদ থাকলেও রোববার ভোরে মার্কিন প্রতিনিধি দলের প্রধান ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স সংবাদ সম্মেলনে বলেন, শেষ পর্যন্ত দুপক্ষ কোনো সমঝোতায় আসতে পারেনি।

এরপর ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ ও তেহরানের পালটা হুঁশিয়ারিতে পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে ওঠে। এর মধ্যে চীনও জড়িয়েছে এ উত্তেজনার মধ্যে। চলমান পরিস্থিতিতে ২২ এপ্রিল পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ থাকলেও এর আগেই দুপক্ষের মধ্যে ন্যূনতম সমঝোতার আশাতেই পাকিস্তান এখনো মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

নিরাপত্তা পরিষদে অস্থায়ী ৫ দেশ নির্বাচিত, ভোটে হারল জার্মানি

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশ হিসেবে দুই বছর মেয়াদে নির্বাচিত হয়েছে অস্ট্রিয়া, পর্তুগাল, জিম্বাবুয়ে, ত্রিনিদাদ ও টোবাগো এবং কিরগিজস্তান। ইউরোপ অঞ্চল থেকে এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেও হেরে গেছে প্রভাবশালী দেশ জার্মানি।

১৬ ঘণ্টা আগে

দিল্লির পর বিহারের হাসপাতালের আইসিইউতে আগুন, ৪ রোগীর মৃত্যু

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৃগস্পতিবার ভোর ৪টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা একটি জরুরি ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আইসিইউ থেকে প্রায় ২০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বাকি রোগীদের নিকটবর্তী হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।

১৯ ঘণ্টা আগে

ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে মার্কিন কংগ্রেসে ভোট, যুদ্ধ থামানোর প্রস্তাব পাস

প্রস্তাবটিতে কংগ্রেসের অনুমোদন ছাড়া চলমান ইরান যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়। যদিও এই প্রস্তাব আইনে পরিণত হওয়ার সম্ভাবনা কম। কারণ এটি কার্যকর হতে হলে সিনেটেও পাস হয়ে আসতে হবে। ট্রাম্পের সম্ভাব্য ভেটো অতিক্রম করতে উভয় কক্ষেই দুই-তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন হবে।

২০ ঘণ্টা আগে

শর্তসাপেক্ষ যুদ্ধবিরতিতে একমত ইসরায়েল-লেবানন

তবে চলমান সংঘাতের মধ্যেই এই আলোচনাকে টেকসই শান্তির দিকে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আগামী ২২ জুনের পর দুই পক্ষ আবারও পরবর্তী দফার আনুষ্ঠানিক আলোচনায় বসবে।

২০ ঘণ্টা আগে