যুক্তরাষ্ট্রের চাপ, ভেনেজুয়েলার কারাগার থেকে মুক্তি পেল ৮৮ ভিন্নমতাবলম্বী

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের চাপের মুখে ভেনেজুয়েলা সরকার বৃহস্পতিবার (১ জানুয়ারি) ৮৮ জন ভিন্নমতাবলম্বীকে কারাগার থেকে মুক্তি দিয়েছে। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

২০২৪ সালের জুলাইয়ে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে নিকোলাস মাদুরোর জয়ের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে তারা এতদিন আটক ছিলেন।

ওই নির্বাচনে বিরোধী দল নিরঙ্কুশ জয়ের দাবি করলেও মাদুরো নিজেকে তৃতীয় মেয়াদে বিজয়ী ঘোষণা করেন। এর পরপরই দেশজুড়ে ব্যাপক অস্থিরতা ছড়িয়ে পড়ে। বিক্ষোভ ও সহিংসতায় অন্তত ২৮ জন নিহত হন।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে অপ্রাপ্তবয়স্কসহ প্রায় ২ হাজার ৪০০ জনকে গ্রেপ্তার করে কর্তৃপক্ষ। সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ২ হাজারেরও বেশি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।

দেশটি কারা মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার মুক্তি পাওয়া ৮৮ জন ‘চরমপন্থি গোষ্ঠীর সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার’ অভিযোগে কারাবন্দি ছিলেন। এর আগে দুটি মানবাধিকার সংগঠনও অন্তত ৮৭ জন বন্দির মুক্তির খবর নিশ্চিত করে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থানের প্রেক্ষাপটে এটি এক সপ্তাহের মধ্যে মাদুরো প্রশাসনের দ্বিতীয় বড় মুক্তির পদক্ষেপ। এর আগে গত ২৫ ডিসেম্বর ‘শান্তি, সংলাপ ও ন্যায়বিচারের’ প্রতি রাষ্ট্রের অঙ্গীকার হিসেবে ৯৯ জন বন্দিকে মুক্তি দিয়েছিল সরকার।

ধারণা করা হচ্ছে, ট্রাম্প প্রশাসনের সামরিক অভিযানের হুমকির মুখে পড়ে সাম্প্রতিক সময়ে মাদুরো কিছুটা নমনীয় অবস্থান নিচ্ছেন। ট্রাম্প সরাসরি মাদুরোর বিরুদ্ধে মাদক পাচার ও সন্ত্রাসবাদের অভিযোগ এনেছেন।

গত আগস্ট থেকে ভেনেজুয়েলার ওপর চাপ আরও বাড়ায় যুক্তরাষ্ট্র। ক্যারিবীয় সাগরে বড় নৌবহর মোতায়েন, মাদকবাহী সন্দেহে বিভিন্ন নৌযানে হামলা, তেলবাহী ট্যাঙ্কার জব্দ এবং ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধের নির্দেশ দেন ট্রাম্প।

গত সপ্তাহে ট্রাম্প মন্তব্য করেছিলেন, স্বেচ্ছায় ক্ষমতা ছাড়াই মাদুরোর জন্য ‘বুদ্ধিমানের কাজ’ হবে। এ সপ্তাহে মার্কিন বাহিনী ভেনেজুয়েলার একটি ডকিং এলাকায় হামলা চালিয়েছে বলে জানান তিনি, যা চলমান অভিযানের প্রথম স্থলভিত্তিক হামলা হিসেবে বিবেচিত হচ্ছে।

তবে ভেনেজুয়েলা সরকারের অভিযোগ, দেশটির বিপুল তেল সম্পদ দখলের লক্ষ্যেই যুক্তরাষ্ট্র বামপন্থি মাদুরো সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

‘যুদ্ধবিরতি’ ঘোষণার পরও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত

লেবাননে ‘যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক ঘণ্টা না পেরোতেই সেখানে নতুন করে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। ফলে মধ্যপ্রাচ্যে চলমান সংকট নিরসনের যে প্রচেষ্টা শুরু হয়েছে, তা শুরুর দিকেই বড় এক পরীক্ষার মুখে পড়েছে।

৯ ঘণ্টা আগে

অস্ট্রেলিয়ায় প্রথমবার বার্ড ফ্লুর ‘এইচ৫এন১’ স্ট্রেইন শনাক্ত

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর মারাত্মক ‘এইচ৫এন১’ (H5N1) স্ট্রেইন শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির কৃষি মন্ত্রণালয়। এর মাধ্যমে অত্যন্ত সংক্রামক এই ভ্যারিয়েন্টটি এখন পৃথিবীর প্রতিটি মহাদেশেই পৌঁছে গেল। এর আগে অস্ট্রেলিয়াই ছিল একমাত্র মহাদেশ, যেখানে বার্ড ফ্লুর এই স্ট্রেইনটি খুঁজে

১০ ঘণ্টা আগে

৫১ অভিবাসন প্রত্যাশী নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ১১ লাশ উদ্ধার

ইউরোপে উদ্দেশে রওনা হওয়া অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা গত সপ্তাহে লিবিয়া উপকূলে ডুবে গিয়ে অন্তত ৫১ জন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা ‘আবরিন’। এ দুর্ঘটনায় গতকাল শুক্রবার পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা এবং নিখোঁজদের মধ্যে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, বাকিদের হদিস মেলেনি।

১০ ঘণ্টা আগে

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে বড় সুবিধা পাবে আইআরজিসির ব্যবসায়িক সাম্রাজ্য

যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের দৃষ্টিতে যাকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হয়, সেই ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই সম্ভাব্য সমঝোতার মাধ্যমে সবচেয়ে বড় সুবিধাভোগীদের একটিতে পরিণত হতে পারে।

১২ ঘণ্টা আগে