স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ককরোচ পার্টির বৈঠক— ৩ দাবিতে মেলেনি কোনো প্রতিশ্রুতি

ডেস্ক, রাজনীতি ডটকম
সিজেপির প্রতিনিধিদল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার বৈঠকে তিন দফা দাবি পেশ করেছে। নাড্ডা এগুলো নিয়ে সরকারের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে সময় চেয়েছেন। ছবি: সংগৃহীত

ভারতে নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে পরীক্ষা ব্যবস্থার সংস্কার, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করার দাবিতে সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার সঙ্গে বৈঠক করেছে ককরোচ জনতা পার্টির (সিজেপি) একটি প্রতিনিধিদল। বৈঠকে তিন দফা দাবি তুলে ধরা হলেও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিশ্রুতি মেলেনি বলে জানিয়েছে দলটি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কার নেতৃত্বে প্রতিনিধিদলটি নাড্ডার সঙ্গে বৈঠক করে। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী তাদের দাবিগুলো সরকারের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করার জন্য কিছু সময় চেয়েছেন।

সিজেপির তিন দফা দাবি হলো— আন্দোলনকারী সোনম ওয়াংচুককে অবিলম্বে মুক্তি দেওয়া, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আত্মহত্যা করা নিট পরীক্ষার্থীদের প্রত্যেকের পরিবারকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ দেওয়া।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আশুতোষ রাঙ্কা লেখেন, ‘আমি এবং সৌরভ দাস এখনো নাড্ডাজির বাসভবনে রয়েছি। আমাদের দাবিগুলো নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সমন্বয়ের জন্য নাড্ডাজি কিছু সময় চেয়েছেন।’

সিজেপির আরেক মুখপাত্র সৌরভ দাস বলেন, স্বাস্থ্যমন্ত্রী নাড্ডা তাদের আশ্বস্ত করেছেন যে দাবিগুলো যথাযথ পর্যায়ে আলোচনা করা হবে। তবে এখন পর্যন্ত কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি।

‘সংসদ চলো’ কর্মসূচিতে সংসদের দিকে এগোতে গিয়ে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থকরা। ছবি: সংগৃহীত
‘সংসদ চলো’ কর্মসূচিতে সংসদের দিকে এগোতে গিয়ে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থকরা। ছবি: সংগৃহীত

তিনি বলেন, ‘আশুতোষ রাঙ্কা এবং আমি দুপুর ১২টা থেকে জে পি নাড্ডার বাসভবনে রয়েছি। ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ বা অপসারণসহ সব দাবি তাঁর কাছে তুলে ধরা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘তবে এখন পর্যন্ত কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলনকারীরা থামবেন না।’

সৌরভ দাসের ভাষ্য, নাড্ডা প্রতিনিধিদলকে আরও আশ্বস্ত করেছেন যে যন্তর মন্তর ও আশপাশের আন্দোলনস্থলে আর কোনো দমন-পীড়ন চালানো হবে না।

আন্দোলন প্রত্যাহারের আহ্বান নাড্ডার

বৈঠক শেষে জে পি নাড্ডা বলেন, আলোচনা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে। তিনি আন্দোলনকারীদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে প্রশাসনকে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সহযোগিতা করার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার ও ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন ককরোচ জনতা পার্টির সমর্থকরা। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার ও ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন ককরোচ জনতা পার্টির সমর্থকরা। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নাড্ডা বলেন, ‘আজ সকালে প্রথমবারের মতো আন্দোলনকারীদের পক্ষ থেকে সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাব আসে। সকাল ১১টা ৫০ মিনিট থেকে আমাদের আলোচনা চলছে।’

তিনি আরও বলেন, ‘বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে। তাদের প্রতিনিধিদলের সঙ্গে বিস্তারিত প্রাথমিক মৌখিক আলোচনা হয়েছে। বিকেল চারটার দিকে তারা আমাকে একটি লিখিত আবেদন জমা দিয়েছে। আমি সব আন্দোলনকারীকে তাদের অবস্থান কর্মসূচি শেষ করে প্রশাসনকে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছি।’

ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে অমিত শাহর বৈঠক

সৌরভ দাস আরও বলেন, ‘মন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন যে যন্তর মন্তর ও আশপাশের এলাকায় আর কোনো দমনমূলক অভিযান চালানো হবে না। তবে পুলিশি বাধা পুরোপুরি বন্ধ হয়েছে— এমন কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।’

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের শেল ছুড়ছেন এক পুলিশ সদস্য। ছবি: সংগৃহীত
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের শেল ছুড়ছেন এক পুলিশ সদস্য। ছবি: সংগৃহীত

এদিকে সিজেপির আন্দোলনের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পার্লামেন্ট ভবন কমপ্লেক্সে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কার্যালয়ে তার সঙ্গে বৈঠক করেন। তবে ওই বৈঠকে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে কর্মকর্তারা কোনো তথ্য প্রকাশ করেননি।

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সিজেপির ডাকা আন্দোলনের অংশ হিসেবে হাজারো মানুষ সংসদের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করার সময়ই এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সংসদ ভবনের বাইরে বিক্ষোভকারীরা ব্যারিকেড অতিক্রম করে সংসদ কমপ্লেক্সের দিকে এগোতে চাইলে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং সীমিত মাত্রায় বলপ্রয়োগ করে। এ সময় সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেসহ আরও কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়।

কর্মসূচির সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান ককরোচ জনতা পার্টির সমর্থকরা। ছবি: সংগৃহীত
কর্মসূচির সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান ককরোচ জনতা পার্টির সমর্থকরা। ছবি: সংগৃহীত

বর্তমানে মধ্য দিল্লি জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে র‌্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) মোতায়েন করা হয়, যাতে কেউ নিরাপত্তা বলয় ভেঙে প্রবেশ করতে না পারে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশপাশের কয়েকটি মেট্রো স্টেশনের কয়েকটি প্রবেশপথ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এতে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।

বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, সিজেপির ‘সংসদ চলো’ কর্মসূচির সময় সংসদের কাছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) নিকটবর্তী এলাকা থেকে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেসহ অন্তত সাতজন বিক্ষোভকারীকে আটক করা হয়।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

সৌদির বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা হুতিদের, ইরান যুদ্ধে নতুন ফ্রন্টের শঙ্কা

ইয়েমেনের হুতি সশস্ত্র গোষ্ঠী সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দিয়েছে। সোমবার ইরান-সমর্থিত গোষ্ঠীটির এ ঘোষণায় ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে নতুন একটি ফ্রন্ট খুলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চল থেকে বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি সরবরাহ ও বাণিজ্যও নতুন ঝুঁকির মুখে

১০ ঘণ্টা আগে

স্টারমারের পদত্যাগ, যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন কিয়ার স্টারমার। তার স্থলাভিষিক্ত হয়েছেন লেবার পার্টির নবনির্বাচিত নেতা অ্যান্ডি বার্নহ্যাম। সোমবার স্থানীয় সময় দুপুরে স্টারমার বাকিংহাম প্যালেসে গিয়ে রাজা তৃতীয় চার্লসের কাছে পদত্যাগপত্র জমা দেন।

১৭ ঘণ্টা আগে

দিল্লিতে মিছিল ঘিরে উত্তেজনা, এবার ইন্টারনেট বন্ধের অভিযোগ সিজেপির

‘সংসদ চলো’ কর্মসূচি ঘিরে উত্তেজনার মধ্যে এবার দিল্লির কিছু এলাকায় ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির দাবি, যন্তর মন্তরের কাছে হাজারো সমর্থক বিক্ষোভে অংশ নেওয়ার সময় আন্দোলনের হালনাগাদ তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছানো ঠেকাতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

১৯ ঘণ্টা আগে

ভারতে ককরোচ পার্টির মিছিল ঘিরে উত্তেজনা, প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

সিজেপির মুখপাত্র সৌরভ দাস জানান, ‘সংসদ চলো’ কর্মসূচি তীব্র আকার ধারণ করলে সোমবার দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেকে দিল্লি পুলিশ আটক করে। এ ছাড়া বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, সংসদের কাছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) নিকটবর্তী এলাকা থেকে সিজেপির অন্তত সাতজন বিক্ষোভকারীকে আটক করা হয়।

২০ ঘণ্টা আগে