অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিরোধই ইরানিদের বাস্তবতা: মোজতবা খামেনি

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৫ মে ২০২৬, ১৯: ৩২
মুজতবা খামেনি। ফাইল ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপ ও বৈরী আচরণ ইরানকে দমাতে পারেনি, বরং দেশটিকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করেছে। অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিরোধই ইরানিদের বাস্তবতা বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি।

শুক্রবার (১৫ মে) জাতীয় ফার্সি ভাষা সংরক্ষণ দিবস এবং মহাকবি ফেরদৌসিকে স্মরণ করে দেওয়া এক বিবৃতিতে তিনি এই শক্তিশালী বার্তা দেন।

এদিকে, নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওয়াশিংটনের প্রতি চরম অনাস্থা প্রকাশ করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কেবল ‘সিরিয়াস’ বা আন্তরিক আলোচনার প্রস্তাব পেলেই তেহরান পুনরায় সংলাপে বসতে রাজি হবে; লোকদেখানো কোনো সংলাপে ইরান অংশ নেবে না।

যুক্তরাষ্ট্রকে মোকাবেলা ইরানকে আরও শক্তিশালী করেছে বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেন, সাম্প্রতিক পবিত্র প্রতিরোধে (যুক্তরাষ্ট্র-জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে) ইরান প্রমাণ করেছে যে ফেরদৌসির কিংবদন্তির গল্পগুলো শুধু কল্পনা নয়, বরং সেগুলো ইরানিদের জীবনের বাস্তবতা এবং তাদের বীরত্বপূর্ণ চরিত্রের প্রতিফলন।

খামেনি বলেন, ফেরদৌসির মহাকাব্য ‘শাহনামা’র বীরত্বপূর্ণ ও কোরআনপ্রাণ ধারণাগুলো ইরানের সব জাতিগোষ্ঠী ও সামাজিক শ্রেণিকে ঐক্যবদ্ধ করেছে। তার ভাষ্য অনুযায়ী, এই ঐক্য দেশটির পরিচয়, স্বাধীনতা ও ‘জাহাকসদৃশ আগ্রাসীদের’ বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ইরানি পুরাণে ‘জাহাক’কে অশুভ শক্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। খামেনি সেই প্রতীক ব্যবহার করে বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধের বার্তা দেন।

ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের বর্তমান সম্পর্কের টানাপোড়েন ও ভবিষ্যৎ কূটনীতি নিয়ে বিস্তারিত বক্তব্য রেখেছেন। রয়টার্সের বরাত দিয়ে একটি সংবাদ সম্মেলনে তিনি তেহরানের মূল অবস্থান ও উদ্বেগের বিষয়গুলো তুলে ধরেন।

আব্বাস আরাগচি অত্যন্ত স্পষ্টভাবে জানান, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ওপর ইরানের বিন্দুমাত্র কোনো আস্থা বা ‘বিশ্বাস নেই’। এই আস্থার সংকটের পেছনে দীর্ঘদিনের কূটনৈতিক জটিলতা কাজ করছে বলে তিনি ইঙ্গিত দেন। তিনি ওয়াশিংটনকে একটি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনায় বসতে তখনই রাজি হবে, যখন অপর পক্ষ বা মার্কিন প্রশাসন এই প্রক্রিয়ার প্রতি সম্পূর্ণ আন্তরিক ও ‘সিরিয়াস’ হবে। কেবল লোকদেখানো কোনো সংলাপে তেহরান অংশ নেবে না।

বিদ্যমান সামরিক ও রাজনৈতিক উত্তেজনা প্রসঙ্গে এই ইরানি শীর্ষ কূটনীতিক উল্লেখ করেন যে ইরান বর্তমানে যুদ্ধবিরতি বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করছে। এর মূল উদ্দেশ্য হলো যেকোনো উপায়ে কূটনীতিকে টিকিয়ে রাখা এবং আলোচনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাধানের সুযোগ দেওয়া। তবে তিনি একই সঙ্গে সতর্ক করে দেন যে ওয়াশিংটনের প্রতি আস্থার চরম ঘাটতি এই কূটনৈতিক প্রচেষ্টাকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে এবং যেকোনো ধরনের ইতিবাচক আলোচনার অগ্রগতিকে ব্যাহত করছে।

রাজনীতি/এসআর

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

জাকির নায়েককে ভারতে প্রত্যার্পণ নিয়ে আলোচনা হয়েছে: আনোয়ার ইব্রাহিম

ভারতীয় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে এবং তার সঙ্গে সংশ্লিষ্ট ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন, পিস টিভিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে তদন্ত শুরুর পর ২০১৬ সালে তিনি মালয়েশিয়ায় চলে যান। পরে দেশটিতে তাকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া হয়।

১৩ ঘণ্টা আগে

ইয়েমেনে হুতিদের সামরিক অগ্রযাত্রায় নতুন চাপে যুক্তরাষ্ট্র

বাব আল-মান্দেব বন্ধ করে দিলে যুক্তরাষ্ট্র এমন এক পরিস্থিতিতে পড়তে পারে, যেখানে জ্বালানির দাম বাড়ার পাশাপাশি বৈশ্বিক বাণিজ্যেও বড় ধরনের বিঘ্ন ঘটবে। কিন্তু হুতিদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়ানোও ঝুঁকিপূর্ণ। কারণ সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের হামলা সত্ত্বেও অতীতে হুতিদের দমন করা যায়নি। একই সময়ে ইরানের সঙ্গে

১৫ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকসকে ভূমিকা নেওয়ার আহ্বান শি জিনপিংয়ের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সাত বছর পর ভারত সফরে এসেছেন। ব্রিকসকে তিনি গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল বিশ্বের একটি ‘প্রধান জোট’ হিসেবে উল্লেখ করেন। উদীয়মান ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে স্বনির্ভরতার একটি মডেল হিসেবেও তিনি ব্রিকসকে তুলে ধরেন। তার মতে, উদ্ভাবননির্ভর উন্নয়ন এগিয়ে নিতে জোটটির ভূমিকা রাখা উচিত।

১৬ ঘণ্টা আগে

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সংঘাত আন্তর্জাতিক স্বার্থের পক্ষে নয়: শি জিনপিং

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাধারণ স্বার্থের পরিপন্থী বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতের রাজধানী নয়া দিল্লিতে শুরু হওয়া ব্রিকস সম্মেলনে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

১৭ ঘণ্টা আগে
Advertisement