ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ হামলা, তাইজে ৩০ হুতি নিহত

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় সৌদি আরব তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় ২৬টি হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। অন্যদিকে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তাইজ প্রদেশে সৌদি সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে ৩০ জন হুতি যোদ্ধা নিহত হয়েছেন।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইয়েমেনের সংঘাতময় অঞ্চলগুলোতে দুই পক্ষের সংঘাত ও হামলা দিন দিন আরও তীব্র হচ্ছে।

শুক্রবার হুথিদের পক্ষ থেকে দাবি করা হয়, গত এক সপ্তাহেই তাদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে সৌদি আরবের পক্ষ থেকে প্রায় ৩০০টি হামলা চালানো হয়েছে।

ইয়েমেনের সৌদি সমর্থিত সরকারি বাহিনী জানিয়েছে, দেশটির তাইজ প্রদেশের আল-ওয়াজিইয়াহ জেলায় বিদ্রোহীদের সাথে তাদের প্রবল সংঘর্ষ চলছে। সাম্প্রতিক সময়ে যেসব ফ্রন্টে লড়াইয়ের তীব্রতা বেড়েছে, এটি তার মধ্যে অন্যতম। উক্ত সংস্থায় অন্তত ৩০ জন হুতি যোদ্ধা নিহত এবং ৬০ জনেরও বেশি আহত হয়েছে বলে দাবি করেছে সরকারি সামরিক সূত্র।

এদিকে ইয়েমেনের রাজধানী সানায় শুক্রবার ইরান সমর্থিত হুথিদের সমর্থনে এবং সৌদি আগ্রাসনের বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিশাল বিক্ষোভ মিছিল বের করে। রাজনৈতিক টানাপোড়েন ও বিমান হামলার মধ্যেই লোহিত সাগর উপকূলীয় এলাকাগুলোতে নিজেদের প্রভাব বাড়িয়ে চলেছে হুথিরা। বিশেষ করে বিশ্ব বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব-এল-মান্দেব প্রণালি নিজেদের নিয়ন্ত্রণে নিতে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে।

চলতি সপ্তাহের শুরু থেকেই দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় সাধারণ মানুষের প্রাণহানির খবর আসছে। সরকারি সূত্রের তথ্যমতে, সৌদি আরবের তায়েফ প্রদেশে হুথিদের একটি ড্রোন ধ্বংস করার পর তার ধ্বংসাবশেষ পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়। অন্যদিকে হুথি সমর্থিত গণমাধ্যমগুলোর দাবি, সৌদি জোটের হামলায় তাইজ ও আবস শহরে তিনজন শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

হুথিদের এই দ্রুত ভূখণ্ড দখল এবং বৈশ্বিক বাণিজ্যের প্রধানতম জলপথ বাব-এল-মান্দেব প্রণালিতে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে। এ অঞ্চলের সংঘাত এড়াতে অনিচ্ছুক হলেও উদ্ভূত পরিস্থিতিতে ওয়াশিংটনকে সরাসরি কূটনৈতিক পদক্ষেপে বাধ্য হতে হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গত সপ্তাহান্তে ওমানের রাজধানী মাস্কাটে মার্কিন প্রতিনিধিরা হুথি প্রতিনিধিদের সঙ্গে এক গোপন বৈঠকে অংশ নেন বলে জানা গেছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা: ১৫ পুলিশসহ নিহত ২১

মোট সাতজনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল পুলিশ লাইনস কম্পাউন্ডে অনুপ্রবেশ করে। তারা সিটিডি (কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট) এবং স্পেশাল ব্রাঞ্চ ভবনের দিকে অগ্রসর হওয়ার একপর্যায়ে এক আত্মঘাতী হামলাকারী মসজিদের ভেতরে নিজের কাছে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই বেশ কয়েকজন নিহত হন।

৩ ঘণ্টা আগে

ট্রাম্পের হুমকির পর গ্রিনল্যান্ড নিয়ে চুক্তি করলো যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক

গ্রিনল্যান্ডকে দখল বা অধিগ্রহণ করার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের কয়েক মাসের হুমকির পর এই চুক্তি হলো। তিনি জাতীয় নিরাপত্তার উদ্বেগের কথা উল্লেখ করে বলেছিলেন, প্রতিরক্ষার দিক থেকে গ্রিনল্যান্ডের কৌশলগত অবস্থান এবং এর খনিজ সম্পদের কারণে দ্বীপটি যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ।

৪ ঘণ্টা আগে

কলকাতায় নারী ও শিক্ষার্থীদের জন্য হটলাইন চালু করছে বাংলাদেশ উপহাইকমিশন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নারী সেবা প্রার্থী ও ছাত্রছাত্রীদের সেবা গ্রহণ আরও সহজ করতে পৃথক হটলাইন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের নির্ধারিত নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

১৫ ঘণ্টা আগে

ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথম দুমা নির্বাচন রাশিয়ায়, ‘অনুমিত ফলে’র অপেক্ষা

ইউনাইটেড রাশিয়া গত ২৩ বছর ধরেই স্টেট দুমায় প্রভাবশালী অবস্থানে রয়েছে। এর পাশাপাশি কমিউনিস্ট পার্টি ও ডানপন্থি লিবারেল ডেমোক্র্যাটিক পার্টিসহ কয়েকটি দল পার্লামেন্টে থাকলেও গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে তারা সাধারণত পুতিনের দলের অবস্থানের সঙ্গেই থাকে।

১৭ ঘণ্টা আগে
Advertisement