মধ্যপ্রাচ্য দিয়ে প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর শুরু ট্রাম্পের

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৩ মে ২০২৫, ১৭: ৩৭

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এই সফরে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে একাধিক বৈঠকে যোগ দেবেন তিনি। এরই মধ্যে মধ্যপ্রাচ্য সফরের উদ্দেশে যাত্রা শুরু করেছেন ট্রাম্প।

আজ সফরের প্রথম দিনেই সৌদি আরব যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। দেশটিতে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ অর্জনের আশা করছেন ট্রাম্প। এরপর কাতার ও আরব আমিরাতও সফর করবেন তিনি। তিন দেশে সফর করলেও মধ্যপ্রাচ্যে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু দেশ ইসরায়েলে যাবেন না মার্কিন প্রেসিডেন্ট।

মঙ্গলবার সিএনএন ও আল-জাজিরার মতো প্রভাবশালী সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। বলা হয়েছে, ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরে ইসরায়েলকে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত মার্কিন-ইসরায়েলি জোটের দৃঢ় সম্পর্কের ব্যাপারে বেশ উদ্বেগ তৈরি করেছে।

বিশেষ করে বন্দি বিনিময় নিয়ে হামাস এবং হামলা বন্ধে হুতির সঙ্গে ইসরায়েলকে ছাড়াই আলোচনা করে সমাধান করে ফেলেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট যখন হুতিদের ওপর আক্রমণ বন্ধ করার সিদ্ধান্ত নেন, তখন ইসরায়েলকে কিছুই জানানো হয়নি। একইসঙ্গে রবিবার ট্রাম্প প্রশাসন ইসরায়েলের সম্পৃক্ততা ছাড়ায় হামাসের বন্দী এডান আলেকজান্ডারের মুক্তির জন্য আলোচনা করেছে।

এছাড়া পরমাণু ইস্যুতে ইরানে ইসরায়েলের হামলা করার পরিকল্পনা অনেকটা জোর করে থামিয়ে রেখেছেন ট্রাম্প, যা সহজে মেনে নেয়নি নেতানিয়াহু প্রশাসন। মেনে নিলেও এ নিয়ে বৈরিতা দেখা দিয়েছে বন্ধুপ্রতিম দেশ দু’টির মধ্যে।

মার্কিন ও ইসরায়েলি গণমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদনেও ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত দেয়া হচ্ছে। গণমাধ্যমগুলো বলছে, সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ পর্যন্ত বন্ধ করে দিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রশাসন ইঙ্গিত দিচ্ছে যে তারা ইসরায়েলি নেতার অপেক্ষা না করেই মধ্যপ্রাচ্য নীতিতে কাজ করতে পারে স্বাধীনভাবে।

এদিকে, আজ মঙ্গলবার সফরের শুরুতে ট্রাম্প সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির কার্যত শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন। আগামীকাল বুধবার সেখানে উপসাগরীয় দেশগুলোর নেতাদের এক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। সেদিনই কাতার সফরে যাবেন তিনি। পরের দিন বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফরের মধ্য দিয়ে তাঁর তিন দিনের মধ্যপ্রাচ্য সফর শেষ হবে।

ট্রাম্প প্রশাসনের কাছে উপসাগরীয় অঞ্চল অর্থনৈতিকভাবে যে গুরুত্বপূর্ণ, তা তাঁর এ সফরের মধ্য দিয়ে আবারও স্পষ্ট হলো। পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে ট্রাম্প সম্প্রতি রোমে গিয়েছিলেন, তা পূর্বনির্ধারিত ছিল না। তাই সৌদি আরবের মাধ্যমেই দ্বিতীয় দফার প্রেসিডেন্ট মেয়াদে তাঁর প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর শুরু হলো।

উল্লেখ্য, এর আগেও একবার সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মধ্যপ্রাচ্য সফরের বাইরে রাখা হয়েছিল ইসরায়েলকে। ২০০৯ সালের ওই সফরের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা। তখন সদ্য ক্ষমতায় ফিরে আসা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে প্রেসিডেন্ট ওবামার দেখা না করার সিদ্ধান্তকে অপমান হিসেবে দেখা হয়েছিল।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

সিআইএর স্থাপনায় ইরানি হামলা— রাশিয়ার ভূমিকা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র

উপসাগরীয় অঞ্চলে মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) বিভিন্ন স্থাপনায় ইরানের ড্রোন হামলার ঘটনায় রাশিয়ার সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন গোয়েন্দা বিশ্লেষকেরা খতিয়ে দেখছেন, হামলায় ইরানকে লক্ষ্য নির্ধারণসংক্রান্ত তথ্য কিংবা উন্নত ড্রোন প্রযুক্ত

৭ ঘণ্টা আগে

বিজেপি গুন্ডা এনে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে, আন্দোলন চলবে: অভিজিৎ দিপকে

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন আরও তীব্র হয়েছে। বৃহস্পতিবার দিনের শুরুতেই আবারও বিক্ষোভে নামেন আন্দোলনকারীরা। আন্দোলনের মধ্যেই সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে অভিযোগ করেছেন, বিজেপি বাইরে থেকে ‘গুন্ডা’ এনে আন্দোলনে ব

৯ ঘণ্টা আগে

প্রশ্নফাঁসে জড়িতদের দ্রুত বিচারের ঘোষণা মোদির, পালটা প্রতিক্রিয়া রাহুল গান্ধীর

নিট পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষার্থীদের টানা বিক্ষোভ এবং পার্লামেন্টে অচলাবস্থার মধ্যে প্রথমবারের মতো প্রকাশ্যে এ বিষয়ে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করতে বিশেষ দ্রুত বিচার আদালত (ফাস্ট-ট

৯ ঘণ্টা আগে

কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলা

আইআরজিসির দাবি, তারা কুয়েতের ‘আলি আল-সালেম’ বিমানঘাঁটিতে একটি বড় সামরিক সরঞ্জাম গুদাম, একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং মার্কিন এমকিউ-৯ ড্রোনের একটি হ্যাঙ্গার ধ্বংস করেছে। এ ছাড়া ‘আল-আদিরি’ ব্যারাকে মার্কিন সেনাদের আবাসন এবং দুটি হেলিকপ্টার হ্যাঙ্গারেও হামলা চালানো হয়েছে বলে

১০ ঘণ্টা আগে