পুরোনো শক্তির পতন, নেপালে জেন-জির জয়

প্রতিবেদক, রাজনীতি ডটকম

২০২৫ সালে নেপালে গণআন্দোলনের মুখে কে পি শর্মা ওলি সরকারের পতনের পর দেশটিতে অনুষ্ঠিত প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক ভোট গণনায় বড় ব্যবধানে এগিয়ে আছে গণআন্দোলনে নেতৃত্ব দেওয়া জেন-জি প্রজন্মের প্রতিনিধিদের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)।

দলটির এই জয়গানে নেতৃত্বে আছেন র‍্যাপার থেকে রাজনৈতিক নেতা বনে যাওয়া ৩৫ বছর বয়সি বালেন্দ্র শাহ ওরফে বালেন। ভোটের প্রাথমিক ফলই বলে দিচ্ছে বালেন্দ্রই বসতে যাচ্ছেন নেপালের মসনদে।

নেপালের প্রভাবশালী দৈনিক দ্য হিমালয়ান টাইমসের তথ্য অনুযায়ী, প্রাথমিক ভোট গণনায় দেশটির সাতটি প্রদেশের প্রতিটিতেই আরএসপি প্রার্থীরা এগিয়ে আছেন। পার্লামেন্টের ১৬৫টি আসনে প্রত্যক্ষ নির্বাচনে গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ১৩৫টি আসনের ফলে দেখা যায়, আরএসপি প্রার্থীরা একটি আসনে জয়ী ও ৯৬ আসনে স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন। নেপালের সবচেয়ে পুরোনো দল গগন থাপার নেপালি কংগ্রেস একটিতে জয়ী ও এগিয়ে আছে ১১টি আসনে।

অন্যদিকে গত সেপ্টেম্বরে গণআন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দল কমিউনিস্ট পার্টি অব নেপাল (ইউএমএল) এগিয়ে আছে ১০টি আসনে। একইভাবে নেপালি কমিউনিস্ট পার্টি এগিয়ে আছে ৯টি আসনে। বাকি আসনগুলোতে এগিয়ে আছে অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা।

হিমালয়ান টাইমস জানায়, সাত প্রদেশের অধিকাংশ আসনে জেন-জি আন্দোলনে নেতৃত্ব দেওয়া আরএসপি প্রার্থীরা অনেক বেশি ভোট পাচ্ছেন। দেশটির ঝাপা জেলার ঝাপা-৫ আসনে সাবেক প্রধানমন্ত্রী ওলির বিরুদ্ধে ভোট করেছেন আরএসপি নেতা বালেন্দ্র। সেখানেও ওলির চেয়ে বালেন্দ্র বিপুল ভোটে এগিয়ে আছেন।

একইভাবে চিতওয়ান-২ আসনে আরএসপি সভাপতি রবি লামিছানে এবং চিতওয়ান-৩ আসনে সাবেক প্রধানমন্ত্রী ও নেপালি কমিউনিস্ট পার্টির সমন্বয়কারী পুষ্প কমল দহলের মেয়ে রেণু দহলের বিরুদ্ধে এগিয়ে আছেন সোবিতা গৌতম।

জেন-জি ভোটেই উত্থান

বিশ্লেষকদের মতে, বালেন শাহের উত্থানের পেছনে বড় ভূমিকা রেখেছেন তরুণ ভোটাররা, বিশেষ করে জেন–জি প্রজন্ম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় সাবেক এই র‌্যাপার ডিজিটাল প্ল্যাটফরম ব্যবহার করে তরুণ ভোটারদের মধ্যে শক্ত সমর্থন গড়ে তুলেছেন। প্রচলিত রাজনৈতিক নেতৃত্বের সমালোচনা ও প্রতিষ্ঠাবিরোধী বার্তার মাধ্যমে তিনি তরুণদের আকৃষ্ট করতে সক্ষম হন।

এদিকে কাঠমান্ডু-১ আসনে আরএসপি থেকে প্রথম প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন দর্শনা নামে পরিচিত রাঞ্জু নেউপানে।

জেন–জি আন্দোলনের পর প্রথম নির্বাচন

গত বছরের জেন-জি নেতৃত্বাধীন আন্দোলনের পর এটিই নেপালের প্রথম সংসদ নির্বাচন। নির্বাচন কর্মকর্তাদের ধারণা, প্রায় ৬০ শতাংশ ভোটার এই নির্বাচনে অংশ নিয়েছেন। বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

নির্বাচন কমিশনের মতে, তরুণ ভোটারদের অংশগ্রহণ নির্বাচনই প্রক্রিয়ায় ‘অভূতপূর্ব’ উদ্দীপনা সৃষ্টি করেছে।র্ত।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১৩ ঘণ্টা আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১৩ ঘণ্টা আগে

ইরান যুদ্ধের মধ্যেই ঐক্যের ডাক ব্রিকসের, বিকল্প বিশ্বব্যবস্থার বার্তা কতটা বাস্তব?

ইরান যুদ্ধের মধ্যেই নিজেদের মধ্যে ঐক্যের বার্তা দিলো ব্রিকস। পশ্চিমা নিষেধাজ্ঞা, একতরফা বাণিজ্যনীতি ও সামরিক আগ্রাসনের বিরোধিতা করে আরও অন্তর্ভুক্তিমূলক ও বহুমেরু বিশ্বব্যবস্থার পক্ষে অবস্থান নিয়েছে ১১ দেশের জোটটি। তবে দুই দিনের নয়াদিল্লি সম্মেলনের সবচেয়ে বড় প্রশ্ন হয়ে থাকল— ব্রিকস কি সত্যিই পশ্চিমা

১৪ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমে’র আহ্বান, আরও যা আছে ব্রিকসের যৌথ ঘোষণায়

৪০টির বেশি পৃষ্ঠার ঘোষণায় ব্রিকস নেতারা মধ্যপ্রাচ্যের পরিস্থিতির দ্রুত অবনতিতে গভীর উদ্বেগ জানান। সংঘাত আরও বাড়াতে পারে— এমন যেকোনো পদক্ষেপ এড়িয়ে সব পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়ে তারা সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংকট সমাধানের ওপর জোর দেন। তবে ইরান যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র বা ইসরায়ে

১৫ ঘণ্টা আগে
Advertisement