ডেস্ক, রাজনীতি ডটকম

আজ বুধবার থেকে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। নতুন এই সিদ্ধান্তের ফলে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের মোট শুল্কের হার দাঁড়াবে ৫০ শতাংশে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ অনুসারে এই শুল্ক আরোপ করা হচ্ছে। খবর রয়টার্সের।
হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা ও মার্কিন অর্থমন্ত্রীর অভিযোগ, রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল আমদানি করে ভারত ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে পরোক্ষভাবে আর্থিক সহায়তা দিচ্ছে। এই পদক্ষেপের ফলে ভারতের শেয়ারবাজার ও রুপির মানে নেতিবাচক প্রভাব পড়েছে এবং রপ্তানি খাতের প্রায় ৫৫ শতাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে।
খবর রয়টার্সের জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্বাহী আদেশের মধ্য দিয়ে এই সিদ্ধান্ত কার্যকর হবে। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের মাধ্যমে এরই মধ্যে এ সংক্রান্ত নোটিশ জারি করেছে।
হোমল্যান্ড সিকিউরিটির বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন শুল্ক কার্যকর হবে বুধবার যুক্তরাষ্ট্র সময় রাত ১২টা ১ মিনিটে।
এরইমধ্যে ভারতের বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে রুপির মান ০.২ শতাংশ কমে দাঁড়ায় ডলারপ্রতি ৮৭.৭৫ রুপিতে, যদিও একই সময়ে বিশ্বের অন্যান্য মুদ্রার বিপরীতে ডলার দুর্বল ছিল। ভারতের শেয়ারবাজারের দুই প্রধান সূচক প্রায় ০.৭ শতাংশ হারে পতন হয়েছে।
হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা ও মার্কিন অর্থমন্ত্রী অভিযোগ করেছেন, রাশিয়ার তেল ক্রয় বাড়িয়ে ভারত পরোক্ষভাবে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থ জোগাচ্ছে। বর্তমানে ভারতের মোট আমদানির ৪২ শতাংশই রাশিয়ার তেল, যা যুদ্ধের আগে ছিল ১ শতাংশেরও কম।
ভারতের বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, সরকার রপ্তানিকারকদের আর্থিক সহায়তা দেবে এবং বিকল্প বাজারে প্রবেশে উৎসাহিত করবে। এরইমধ্যে প্রায় ৫০টি দেশ চিহ্নিত করা হয়েছে যেখানে ভারতীয় টেক্সটাইল, প্রক্রিয়াজাত খাদ্য, চামড়াজাত পণ্য ও সামুদ্রিক খাদ্যের রপ্তানি বাড়ানো সম্ভব।
রপ্তানিকারক সংগঠনগুলোর হিসাবে, অতিরিক্ত শুল্কের ফলে যুক্তরাষ্ট্রে ভারতের ৮৭ বিলিয়ন ডলারের পণ্যের রপ্তানির প্রায় ৫৫ শতাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে ভিয়েতনাম, বাংলাদেশ ও চীনের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলো লাভবান হবে।

সম্মেলনে ইয়োসি কোহেন বলেন, "স্থাপনাটি সম্পর্কে বিস্তারিত ও নিখুঁত তথ্য পাওয়ার লক্ষ্যেই আমরা ফোরদো পারমাণবিক স্থাপনাটিতে বারবার পরিদর্শন চালিয়েছি।" তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ বলে পরিচিত কোহেন ঠিক কখন এসব সফর হয়েছিল বা গোয়েন্দারা কীভাবে সেখানে প্রবেশ করেছিল, সে বিষয়ে
১৬ ঘণ্টা আগে
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ফার্স্ট অফিসারের পরীক্ষার ফল নেগেটিভ এলেও ক্যাপ্টেন দুটি পরীক্ষাতেই অকৃতকার্য হন। বিশেষ করে দ্বিতীয় পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, তিনি গাঁজা সেবন করেছিলেন। তবে তিনি কখন বা কোথায় গাঁজা সেবন করেছিলেন, সে বিষয়ে কিছু জানানো হয়নি।
১৭ ঘণ্টা আগে
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম বেড়েছে ৭১ সেন্ট বা ০.৮৫ শতাংশ। এতে প্রতি ব্যারেল ডব্লিউটিআইয়ের দাম দাঁড়িয়েছে ৮৩ দশমিক ৯১ ডলার।
২০ ঘণ্টা আগে
সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, রাশিয়া তার মিত্র উত্তর কোরিয়ার কাছ থেকে আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সেনা পাচ্ছে বলে মঙ্গলবার (১১ আগস্ট) সতর্ক করেছিলেন জেলেনস্কি। এর একদিন পরই ইউক্রেনজুড়ে এই বড় ধরনের হামলা চালানো হয়।
২০ ঘণ্টা আগে