জি-৭-এর আহ্বান প্রত্যাখ্যান: কোনো চাপেই পরমাণু নীতি বদলাবে না উত্তর কোরিয়া

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৯ জুন ২০২৬, ১৮: ১৫
ছবি: সংগৃহীত

শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭-এর পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বান সরাসরি প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া। কোনো চাপেই পিয়ংইয়ং তাদের পারমাণবিক নীতি পরিবর্তন করবে না জানিয়ে দেশটির নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং বলেছেন, পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার অবস্থান চূড়ান্ত ও অপরিবর্তনীয়।

আজ শুক্রবার (১৯ জুন) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ-তে প্রকাশিত এক বিবৃতিতে তিনি জি-৭-এর এই আহ্বানকে সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ বলে তীব্র সমালোচনা করেন। এর আগে ফ্রান্সের এভিয়ান শহরে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনে নেতারা উত্তর কোরিয়ার সম্পূর্ণ পরমাণু নিরস্ত্রীকরণ এবং তাদের সাইবার অপরাধ ও ক্রিপ্টো মুদ্রা চুরির বিরুদ্ধে বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছিলেন।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে কিম ইয়ো জং বলেন, পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার অবস্থান চূড়ান্ত এবং অপরিবর্তনীয়। কোনো পরিস্থিতিতেই সেই অবস্থানের পরিবর্তন ঘটবে না।

তিনি দাবি করেন, দেশের পারমাণবিক অস্ত্রভাণ্ডার উত্তর কোরিয়ার মৌলিক জাতীয় স্বার্থের অবিচ্ছেদ্য অংশ। বৈরী শক্তির হুমকির বিরুদ্ধে এটি কার্যকর প্রতিরোধক হিসেবে কাজ করছে। এই অবস্থান দুর্বল করার যেকোনো প্রচেষ্টা গুরুতর পরিণতি ডেকে আনতে পারে বলেও সতর্ক করেন তিনি।

ফ্রান্সের এভিয়ান শহরে অনুষ্ঠিত এবারের জি–৭ শীর্ষ সম্মেলনে সদস্য দেশগুলোর নেতারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী উত্তর কোরিয়ার সম্পূর্ণ পরমাণু নিরস্ত্রীকরণের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

সম্মেলনে পিয়ংইয়ংয়ের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। পাশাপাশি উত্তর কোরিয়ার সাইবার অপরাধ ও ক্রিপ্টো মুদ্রা চুরির বিরুদ্ধে সহযোগিতা জোরদারের অঙ্গীকারও ব্যক্ত করেন জি–৭ নেতারা।

তবে এসব আহ্বানকে পুরোনো ও বাস্তবতাবিবর্জিত বলে উড়িয়ে দিয়েছেন কিম ইয়ো জং। তার ভাষ্য, আন্তর্জাতিক চাপ বা বাহ্যিক কোনো উদ্যোগ উত্তর কোরিয়ার পারমাণবিক নীতিতে কোনো পরিবর্তন আনতে সক্ষম হবে না।

রাজনীতি/এসআর

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, অর্ধেকেরও বেশি বাংলাদেশি

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ইউরোপীয় সীমান্ত ও উপকূল রক্ষাকারী সংস্থা ‘ফ্রন্টেক্স’-এর একটি বিমান ক্রিটের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আইয়েরাপেত্রা উপকূলে ৪০ জন অভিবাসীবাহী একটি নৌকার সন্ধান পায়। খবর পেয়ে গ্রিক কোস্ট গার্ড ও স্থানীয় একটি মাছ ধরার ট্রলার যৌথ অভিযান চালিয়ে

৫ ঘণ্টা আগে

শ্রীলঙ্কায় ২ কারাগারে দাঙ্গায় নিহত ৩, আহত ২৩— বন্দির চাপে বাড়ছে সংকট

১৩ ঘণ্টা আগে

মার্কিন মানবাধিকার সংস্থা এইচআরএফকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা রাশিয়ার

২০১৫ সালে ‘অবাঞ্ছিত সংগঠন’ আইন কার্যকর হওয়ার পর থেকে রাশিয়া শত শত বিদেশি সংস্থাকে কালো তালিকাভুক্ত করেছে। এই তালিকায় রয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, বিভিন্ন স্বাধীন সংবাদমাধ্যম এবং যুক্তরাষ্ট্রের ইয়েল ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষাপ্রতিষ্ঠানও।

১৩ ঘণ্টা আগে

রাজনৈতিক আশ্রয় ইস্যুর সমাধান, কূটনৈতিক সম্পর্কে ফিরল মেক্সিকো-পেরু

সম্পর্ক পুনঃস্থাপনের পেছনে পেরুর নতুন ডানপন্থি প্রেসিডেন্ট কেইকো ফুজিমোরির ভূমিকা গুরুত্বপূর্ণ। গত জুলাইয়ে দায়িত্ব নেওয়ার আগেই তিনি মেক্সিকোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আগ্রহ প্রকাশ করেছিলেন।

১৪ ঘণ্টা আগে