ফের ইরানে বিমান হামলার কথা ভাবছেন ট্রাম্প

ডেস্ক, রাজনীতি ডটকম
ডোনাল্ড ট্রাম্প ও ইরান যুদ্ধ। প্রতীকী ছবি

পাকিস্তানের ইসলামাবাদে কোনো ধরনের সমঝোতা ছাড়াই দুপক্ষের মধ্যে অনুষ্ঠিত আলোচনা শেষ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানে বিমান হামলা চালানোর কথা ভাবছেন। তবে হোয়াইট হাউজ এমন পরিকল্পনার কথা স্বীকার করেনি।

প্রভাবশালী মার্কিন গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন মার্কিন কর্মকর্তা এমন আভাস দিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, ওই কর্মকর্তারা বলেন, ইরানের সঙ্গে কোনো ধরনের চুক্তিতে ব্যর্থ হওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে নতুন করে বিমান হামলার কথা চিন্তা করছেন। এ ছাড়া হরমুজ প্রণালিতে অবরোধসহ আরও কিছু পদক্ষেপের কথা ভাবছেন তিনি।

ট্রাম্প অবশ্য রোববার রাতেই হরমুজ প্রণালিতে নৌ অবরোধের ঘোষণা দিয়েছেন। হরমুজে মাইন পরিষ্কার করার জন্য ন্যাটোর সদস্যরা আগ্রহী বলেও জানান তিনি। যুক্তরাজ্য অবশ্য জানিয়েছে, তারা হরমুজে কোনো সামরিক উদ্যোগে অংশ নেবে না।

ওয়াল স্ট্রিট জার্নালের এ প্রতিবেদন নিয়ে জানতে চাইলে হোয়াইট হাউজ বিবিসিকে বলেছে, আলোচনাসহ সব বিকল্প এখনো খোলা আছে।

হোয়াইট হাউজের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেন, ইরানের চাঁদাবাজি (টোল) বন্ধের উদ্দেশ্যে প্রেসিডেন্ট ট্রাম্প এরই মধ্যে হরমুজ প্রণালিতে নৌ অবরোধের নির্দেশ দিয়েছেন। এ ছাড়া তিনি বিচক্ষণতার সঙ্গে অন্য সব বিকল্প বিবেচনায় রেখেছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প পরবর্তী কী পদক্ষেপ নেবেন, এ বিষয়ে কেউ যদি ওয়াল স্ট্রিট জার্নালকে কিছু বলে থাকেন, তা সম্পূর্ণই অনুমাননির্ভর বলে জানান অলিভিয়া।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইউক্রেন যুদ্ধে ৫ লক্ষাধিক রুশ সেনার প্রাণহানি— দাবি ব্রিটিশ প্রতিরক্ষাপ্রধানের

নাইটনের ভাষ্য, বিপুল সেনা মোতায়েন করেও রুশ বাহিনী ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি অর্জন করতে পারছে না। পশ্চিমা কর্মকর্তা ও সামরিক বিশ্লেষকদের মতে, চলতি বছরে রুশ বাহিনীর অগ্রযাত্রার গতি উল্লেখযোগ্যভাবে কমেছে।

৫ ঘণ্টা আগে

ব্রিকস সম্মেলনের আগে দিল্লিতে পুতিন-মোদি বৈঠক

ব্রিকস সম্মেলন সামনে রেখেই তিন দিনের সফরে ভারত গেছেন ভ্লাদিমির পুতিন। তার নয়াদিল্লি সফর ভারতের জন্য একই সঙ্গে কূটনৈতিক ভারসাম্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। কয়েক দশক ধরে রাশিয়া ভারতের অন্যতম ঘনিষ্ঠ প্রতিরক্ষা ও অর্থনৈতিক অংশীদার। ভারতের সামরিক সরঞ্জামের বড় একটি অংশ ঐতিহাসিকভাবে রাশিয়া থেকে এসেছ

৫ ঘণ্টা আগে

৯/১১ হামলার ২৫ বছর: প্রযুক্তির ওপর অতিভরসাই কি নতুন দুর্বলতা?

তবে দুই দশকের বেশি সময় ধরে বিভিন্ন ধরনের নিরাপত্তাব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণের অভিজ্ঞতায় বিশ্লেষকরা বলছেন, আপাতদৃষ্টিতে এসব কাঠামো শক্তিশালী ও সুরক্ষিত মনে হলেও এর মধ্যে থেকে গেছে গুরুতর দুর্বলতা। সেই দুর্বলতাই নতুন ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

৫ ঘণ্টা আগে

যুদ্ধ-দ্বন্দ্বের বিশ্বে নয়াদিল্লিতে ব্রিকসের ঐক্যের পরীক্ষা

সদস্য বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে স্বার্থের বৈচিত্র্যও। ফলে ব্রিকসকে এখন একই সঙ্গে একটি অর্থনৈতিক সহযোগিতার প্ল্যাটফর্ম, বৈশ্বিক দক্ষিণের রাজনৈতিক কণ্ঠস্বর এবং পশ্চিমানির্ভর আন্তর্জাতিক ব্যবস্থার বিকল্প হিসেবে নিজেদের ভূমিকা নির্ধারণ করতে হচ্ছে।

১০ ঘণ্টা আগে
Advertisement