রাখাইনের হাসপাতালে বিমান হামলায় নিহত ৩১

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মিয়ানমারের রাখাইন রাজ্যের ম্রাউক-উ অঞ্চলে সামরিক বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৩১ জন নিহত ও ৬৮ জন আহত হয়েছেন।

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটেছে।

হামলায় আহত ও নিহতদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন সাধারণ মানুষ ও কর্মীরা রয়েছেন। হাসপাতালে কমপক্ষে ২০টি মৃতদেহও দেখা গেছে। এই বিমান হামলা সামরিক শাসনের অধীনে ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনের আগে সংঘটিত হলো। স্থানীয় সহায়তা কর্মী ওয়াই হুন অং এ তথ্য জানিয়েছে

মিয়ানমারে সামরিক অভিযান ও বিমান হামলার ঘটনা ক্রমেই বাড়ছে। গত অক্টোবরেও সাগাইং অঞ্চলে ধর্মীয় উৎসবে বিমান বোমা হামলায় কমপক্ষে ২৪ জন নিহত হন এবং ৪৫ জন আহত হন।

জাতিসংঘ এ ধরনের অবিচ্ছিন্ন হামলাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে। সকলপক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর সাগাইং অঞ্চল সবচেয়ে বেশি বিমান হামলার শিকার হয়েছে। চলতি বছরে শুধু ২৮ মার্চ এই অঞ্চলে ১০৮টির বেশি বিমান হামলায় অন্তত ৮৯ জন নিহত হয়েছেন।

এই ঘটনায় সাধারণ মানুষ, আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement