লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন নেতানিয়াহু, সংঘাত অবসানের আশা

ডেস্ক, রাজনীতি ডটকম
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন (বাঁয়ে) ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে কথা বলবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দুজনের এই কথোপকথনের মধ্য দিয়ে লেবানন ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের আশার আলো দেখছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ইসরায়েলের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী গিলা গামলিয়েল আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ বৃহস্পতিবারই তাদের মধ্যে এ আলাপ হবে।

ইসরায়েল ভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, গত কয়েক দশক ধরেই কূটনৈতিকভাবে সম্পূর্ণ বিচ্ছিন্ন লেবানন ও ইসরায়েল। আউন ও নেতানিয়াহুর আলাপের মধ্য দিয়ে সেই বিচ্ছিন্ন সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা তৈরি হয়েছে।

ইসরায়েলের মন্ত্রিসভার সদস্য গিলা গামলিয়েল সাক্ষাৎকারে বলেন, দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সংলাপ বিচ্ছিন্নতার পর এই আলোচনা শুরু হচ্ছে। এ আলোচনা শেষ পর্যন্ত সমৃদ্ধির পথ খুলে দিতে পারে।

লেবানন ও ইসরায়েলের মধ্যে সংঘাতের ইতিহাস বহু পুরনো। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর এ সংঘাত আরও তীব্র হয়েছে। ইরান সমর্থিত হিসেবে পরিচিত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ এ যুদ্ধেও ইরানের পক্ষ নিয়ে ইসরায়েলে হামলা।চালিয়েছে। পালটা জবাব হিসেবে ইসরায়েল হামলা চালিয়ে যাচ্ছে লেবাননে। এমনকি ইরান যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করলেও ইসরায়েল হামলা থামায়নি৷

এ যুদ্ধে ইরানের পর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তও হয়েছে লেবানন। এখন পর্যন্ত যুদ্ধে তাদের দেশে প্রাণহানি দুই হাজার ছাড়িয়েছে। ধ্বংসস্তুপে পরিণত হয়েছে বেসামরিক অসংখ্য স্থাপনা।

লেবানন ও ইসরায়েলের মধ্যে সমঝোতা করতে এর আগে যুক্তরাষ্ট্র সরাসরি উদ্যোগ নিয়েছে। ওয়াশিংটন ডিসিতে দুই দেশের রাষ্ট্রদূতকে নিয়ে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে সে আলোচনায় ইতিবাচক কোনো ফল আসেনি।

তবে যুক্তরাষ্ট্র সমঝোতার প্রয়াসও থামায়নি। সবশেষ বৃহস্পতিবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়েছিলেন, আজ ইসরায়েল ও লেবাননের শীর্ষ নেতারা কথা বলতে যাচ্ছেন। তবে ট্রাম্প তার পোস্টে নির্দিষ্ট করে কোনো নেতার নাম উল্লেখ করেননি।

ট্রাম্পের ওই পোস্টের পর একাধিক গণমাধ্যম জানায়, লেবাননের এক কর্মকর্তা বলেছেন, ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য কোনো যোগাযোগ সম্পর্কে তারা অবগত নন। এর আগে বুধবার নেতানিয়াহু নিজেও বলেছিলেন, লেবাননের সঙ্গে কোনো ধরনের যুদ্ধবিরতিতে যেতে তিনি রাজি নন।

ইসরায়েলের মন্ত্রী গামলিয়েলের বক্তব্য বলছে, শেষ পর্যন্ত হয়তো দুপক্ষের মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

‘ভয়ই তাকে মেরে ফেলেছে’— ভারতে পরীক্ষার কেলেঙ্কারি থেকে যেভাবে ছাত্র আন্দোলনের জন্ম

প্রায় দুই মাস ধরে চলা আন্দোলনটি শুরু হয়েছিল প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে। পরে তা ভারতের শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থানের সংকট এবং সরকারের জবাবদিহি নিয়ে তরুণদের বিস্তৃত ক্ষোভের বহিঃপ্রকাশে রূপ নেয়। দেশটির মোট জনসংখ্যার প্রায় ৬৫ শতাংশের বয়স ৩৫ বছরের নিচে।

১৩ ঘণ্টা আগে

ভারতের শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী

মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট-ইউজি) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশ জুড়ে চলা শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র গ্রহণের পর কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

১৪ ঘণ্টা আগে

মোদি সরকারের নীতিই তরুণদের আন্দোলনে ঠেলে দিয়েছে: সোনিয়া গান্ধী

ভারতে প্রশ্নফাঁস, শিক্ষাব্যবস্থার অব্যবস্থা এবং সরকারের জবাবদিহির অভাবই দেশটির তরুণ শিক্ষার্থীদের আন্দোলনে নামতে বাধ্য করেছে বলে মন্তব্য করেছেন কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধী। তার অভিযোগ, আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় না গিয়ে নরেন্দ্র মোদি সরকার দমন-পীড়নের পথ বেছে নি

১৬ ঘণ্টা আগে

আন্দোলন প্রত্যাহারের ঘোষণা সিজেপির, দাবি পূরণের আশ্বাস সরকারের

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানাচ্ছে, শনিবার সন্ধ্যায় সরকার ও সিজেপি নেতাদের যৌথ সাংবাদিক সম্মেলন থেকে এ ঘোষণা আসে।

২০ ঘণ্টা আগে