মার্কিন 'আগ্রাসনের' হুমকি: ভেনেজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণার প্রস্তুতি

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

মার্কিন 'আগ্রাসনের' হুমকির মুখে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে প্রস্তুত। দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এ খবর নিশ্চিত করেছেন।

ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং মাদকবাহী নৌযানে প্রাণঘাতী হামলার পরই এ পরিস্থিতি তৈরি হয়।

রদ্রিগেজ জানান, মাদুরো একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন, যা তাকে 'বিশেষ ক্ষমতা' দেবে যদি যুক্তরাষ্ট্র আক্রমণ করে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভেনেজুয়েলাবাসী ঐক্যবদ্ধভাবে দেশকে রক্ষা করবে।

এদিকে, জাতিসংঘ বিশেষজ্ঞরা মার্কিন হামলায় হতাহতের ঘটনাকে 'বিচারবহির্ভূত হত্যাকাণ্ড' হিসেবে অভিহিত করেছেন।

তবে সরকারের এক সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানায়, মাদুরো এখনো সেই নথিতে আনুষ্ঠানিকভাবে সই করেননি।

নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানায়, ভাইস প্রেসিডেন্ট নথিটি দেখিয়েছেন এটা বোঝাতে যে, সব প্রস্তুত এবং প্রেসিডেন্ট যেকোনো সময় ডিক্রি জারি করতে পারেন।

এদিকে, বামপন্থি কর্তৃত্ববাদী নেতা মাদুরো তার দেশের উপকূলের কাছে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক মোতায়েনকে কেন্দ্র করে ভেনেজুয়েলাকে উচ্চ সতর্ক অবস্থায় রেখেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আটটি যুদ্ধজাহাজ ও একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন মোতায়েন করেছেন। তবে এ পদক্ষেপ মূলত মাদুরোর ওপর চাপ সৃষ্টি করার জন্যই বলে মনে করা হচ্ছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন বাহিনী ক্যারিবীয় অঞ্চলে অন্তত তিনটি সন্দেহজনক মাদকবাহী নৌকায় হামলা চালিয়েছে, এতে ১৪ জন নিহত হয়েছে।

জাতিসংঘ বিশেষজ্ঞরা একে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ হিসেবে অভিহিত করেছেন।

এখন মার্কিন সামরিক কর্মকর্তারা ভেনেজুয়েলার অভ্যন্তরে মাদক পাচারকারীদের টার্গেট করার পরিকল্পনা তৈরি করছেন বলে চারটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে এনবিসি নিউজ।

রদ্রিগেজ আশাবাদ ব্যক্ত করেন, যুক্তরাষ্ট্র আক্রমণ করলে ভেনেজুয়েলাবাসী মাদুরোর পক্ষে একজোট হবে।

তিনি বলেন, ‘ভেনেজুয়েলা আমাদের দেশ রক্ষার জন্য ঐক্যবদ্ধ।’

তিনি আরও বলেন, ‘আমরা কখনোই মাতৃভূমি সমর্পণ করব না।’

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বামপন্থি প্রার্থীকে হারিয়ে পেরুর মসনদে ফুজিমোরি

দীর্ঘ এক সপ্তাহ ধরে ভোট গণনা ও প্রতিটি ব্যালট পুনঃপরীক্ষার পর অবশেষে পেরুর প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে বামপন্থি প্রার্থী রবার্তো স্যানচেজকে সামান্য ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন দক্ষিণপন্থি নেত্রী কেইকো ফুজিমোরি।

১৩ ঘণ্টা আগে

লেবানন ছাড়ার শর্ত জানালেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত নথিতে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী লেবানন সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করবে এবং সংশ্লিষ্ট অবকাঠামো ভেঙে ফেলে দেশের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠা করবে। এর ফলে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পথ উন্মুক্ত হবে।

১৬ ঘণ্টা আগে

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ১৭০০ ছাড়াল

দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এটিকে ভেনেজুয়েলার ইতিহাসের ‘সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ’ বলে অভিহিত করেছেন। বার্তাসংস্থা এএফপির জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত ১ হাজার ৭১৯ জনের মৃত্যু হয়েছে।

১৬ ঘণ্টা আগে

ইসরায়েলের সঙ্গে নতুন চুক্তিতে কি থেমে যাবে যুদ্ধাপরাধের বিচার?

ইসরায়েলের সঙ্গে লেবাননের সদ্য সই হওয়া ১৪ দফার কাঠামোগত চুক্তি (ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট) দেশটিতে চলমান সংঘাত প্রশমনের আশা তৈরি করলেও, এর একটি ধারা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীরা।

১ দিন আগে