ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ট্রাম্প!

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ১১: ০৪
নিজেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট দাবি করে ট্রাম্পের পোস্ট করা ছবি। ট্রুথ সোশ্যাল থেকে

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের পর নিজেকে দেশটির ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ হিসেবে দাবি করে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোস্ট করা ছবিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের নাম উল্লেখ করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ছবিটি শেয়ার করেন তিনি, যা নতুন করে আন্তর্জাতিক বিতর্ক উসকে দিয়েছে।

ছবিটি দেখতে অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়ার একটি সম্পাদিত বা বিকৃত অংশ বলে মনে হচ্ছে। সেখানে বলা হয়েছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে ট্রাম্প ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন।

ছবিতে ট্রাম্পের রাজনৈতিক পরিচিতিও তুলে ধরা হয়েছে। সেখানে তাকে যুক্তরাষ্ট্রের ৪৫তম ও ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করা হয় এবং দাবি করা হয়, তিনি সর্বশেষ ২০ জানুয়ারি ২০২৫ সালে দায়িত্ব গ্রহণ করেছেন।

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের কয়েক দিনের মধ্যেই এই ছবি প্রকাশ্যে এলো। ওই অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় দেশটিতে তীব্র রাজনৈতিক সংকট তৈরি হয় এবং আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

মাদুরো অপসারিত হওয়ার পর ভেনেজুয়েলার সংবিধান ও আইন অনুযায়ী দেশটির সুপ্রিম ট্রাইব্যুনাল অব জাস্টিস ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ পাঠ করায়। তবে যুক্তরাষ্ট্র এই ব্যবস্থাকে পুরোপুরি স্বীকৃতি দেয়নি।

মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, নিকোলাস মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে মাদক পাচারসহ একাধিক গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে এবং তাকে এসব মামলায় বিচারের মুখোমুখি করা হচ্ছে।

সামরিক অভিযানের পর ট্রাম্প প্রকাশ্যে বলেন, ভেনেজুয়েলাকে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রাখা হচ্ছে। সে সময় তিনি দাবি করেন, যতক্ষণ না একটি নিরাপদ, যথাযথ ও বিচক্ষণ ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করা সম্ভব হচ্ছে, ততক্ষণ যুক্তরাষ্ট্রই দেশটি পরিচালনা করবে।

ট্রাম্পের এই বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে করা পোস্ট আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ, সার্বভৌমত্ব প্রশ্ন এবং লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের আগ্রাসী নীতির পুরোনো বিতর্ককে আবারও সামনে নিয়ে এসেছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানে বিয়েবাড়িতে মার্কিন হামলা: প্রাণ গেল শিশুসহ ৫ জনের, আহত ৬৩

হামলার বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এবং সিরিক কাউন্টির গভর্নর রেজা শহীদিয়ান জানান, বিয়েবাড়িতে হামলায় গুরুতর আহত ৫০ জন নারী ও শিশুকে মিনাব শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী এক শিশুর ভাষ্যমতে, অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পরপরই এক বিকট বিস্ফোরণে চারপাশ ধ্বংসস

৬ ঘণ্টা আগে

জার্মান মাটিতে রুশ ‘হাইব্রিড হামলা’, কনস্যুলেট বন্ধের পথে বার্লিন

মঙ্গলবার জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডব্রিন্ট বলেন, পুলিশি তদন্ত, হামলার ধরন ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে সরকার এ সিদ্ধান্তে পৌঁছেছে যে ড্রোনটি নিয়ন্ত্রণকারী ব্যক্তিরা রুশ রাষ্ট্রীয় সংস্থার পক্ষে কাজ করছিলেন। ফলে ঘটনাটিকে জার্মান সরকার আনুষ্ঠানিকভাবে ‘রুশ হাইব্রিড হামলা’ হিসেবে চিহ্নিত করে

৭ ঘণ্টা আগে

কুয়েত জর্ডান ইরাক ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন-মিসাইল হামলা

আইআরজিসি-র বিবৃতিতে দাবি করা হয়, জর্ডানের ‘প্রিন্স হাসান বিমানঘাঁটি’তে অবস্থিত মার্কিন ড্রোন হ্যাঙ্গারগুলো লক্ষ্য করে একটি ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে মারা হয়েছে। তাদের দাবি অনুযায়ী, এই হামলায় বেশ কয়েকটি ড্রোন ধ্বংস হওয়ার পাশাপাশি কয়েকজন মার্কিন সেনা ও কারিগরি কর্মী নিহত হয়েছেন। একই সঙ্গে জর্

৭ ঘণ্টা আগে

নতুন হামলায় উদ্বেগ, মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্র দপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে আছে এবং ‘অপ্রত্যাশিতভাবে পরিস্থিতির অবনতি’ হওয়ার আশঙ্কা রয়েছে। মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

১৫ ঘণ্টা আগে
Advertisement