ডেস্ক, রাজনীতি ডটকম

গাজা ঘিরে ডোনাল্ড ট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা’য় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস আংশিকভাবে সম্মত হয়েছে। এর প্রতিক্রিয়ায় গাজায় আপাতত হামলা চালানো থেকে ইসরায়েলকে বিরত থাকতে আহ্বান জানিয়েছেন ট্রাম্প।
গত সোমবার ট্রাম্প গাজার জন্য ওই ২০ দফা ‘শান্তি পরিকল্পনা’ ঘোষণা করেছিলেন। সে প্রস্তাব নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না জানানোয় পরে হামাসের জন্য প্রতিক্রিয়া জানাতে রোববার সন্ধ্যা পর্যন্ত সময় বেঁধে দেন ট্রাম্প। হামাস অবশ্য শুক্রবার রাতেই ওই পরিকল্পনা নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে।
হামাসের এ প্রতিক্রিয়াকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, হামাস আংশিক সম্মতির বদলে তার শান্তি পরিকল্পনায় পুরোপুরি সম্মত হয়ে গাজায় স্থায়ী শান্তির জন্য প্রস্তুত হয়ে উঠবে বলেও আশাবাদ জানিয়েছেন তিনি।
হামাসের ঘোষণার পর ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, হামাসের সদ্য প্রকাশিত বিবৃতির ভিত্তিতে আমি বিশ্বাস করি, তারা স্থায়ী শান্তির জন্য প্রস্তুত। ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে হবে, যেন আমরা জিম্মিদের নিরাপদে ও দ্রুত মুক্ত করতে পারি।
চলমান হামলা ও সংঘাতের মধ্যে জিম্মিদের মুক্ত করা অত্যন্ত বিপজ্জনক বলেও উল্লেখ করেন ট্রাম্প। সে কারণেই বন্দিবিনিময়ের প্রক্রিয়া এগিয়ে নিতে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।
হোয়াইট হাউজ কর্তৃপক্ষের ঘোষণা করা ওই ২০ দফা পরিকল্পনাকে অবশ্য শুরুতেই স্বাগত জানিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রস্তাবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সুযোগ উন্মুক্ত রাখার কথাও ছিল। পরে নেতানিয়াহু বলেছিলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধী তিনি সবসময়।
ট্রাম্পের পরিকল্পনায় প্রস্তাব করা হয়, গাজায় তাৎক্ষণিকভাবে যুদ্ধ বন্ধ করতে হবে। পাশাপাশি ৭২ ঘণ্টার মধ্যে ২০ জন জীবিত জিম্মিকে ফিরিয়ে দিতে হবে। মৃত জিম্মিদের দেহাবশেষও হস্তান্তর করতে হবে। বিনিময়ে ইসরায়েলের হাতে আটক গাজার শত শত বাসিন্দাকে ছেড়ে দেওয়া হবে।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, যেসব বিষয় এখনো চূড়ান্ত হয়নি, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলাপ-আলোচনা করছি। এটি শুধু গাজা নয়, বরং মধ্যপ্রাচ্যে দীর্ঘকাল ধরে প্রত্যাশিত শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা।
এদিকে বন্দিবিনিময়ে রাজি হলেও গাজার ভবিষ্যৎ শাসনব্যবস্থা ও ফিলিস্তিনি জনগণের অধিকার সম্পর্কিত অন্যান্য বিষয় নিয়ে হামাস আরও আলোচনা করতে চায়। সংগঠনটি বলেছে, বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে।
এক বিবৃতিতে হামাস আরও বলেছে, তারা গাজা উপত্যকার শাসনভার একটি স্বাধীন ফিলিস্তিনি সংস্থার (টেকনোক্র্যাট) কাছে হস্তান্তর করতে চায়। এই সংস্থা ফিলিস্তিনি জাতীয় ঐকমত্য এবং আরব ও ইসলামি বিশ্বের সমর্থনের ভিত্তিতে গঠিত হবে।

বুধবার (১২ আগস্ট) রয়টার্সের খবরে বলা হয়, ইরানি ওই কর্মকর্তার মন্তব্য সংকটের দ্রুত সমাধানের সম্ভাবনা আরও ক্ষীণ হওয়ার ইঙ্গিত দিচ্ছে। এর মধ্যে মঙ্গলবার ওই অঞ্চলে জাহাজ চলাচলে পৃথক হামলার ঘটনা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। এতে তেলের দামও বেড়েছে।
১৫ ঘণ্টা আগে
লোহিত সাগরের বাব আল-মান্দাব প্রণালিতে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় একটি পণ্যবাহী জাহাজের চার নাবিক নিহত হয়েছেন। পরে উদ্ধারকাজে গিয়ে হুতিবিরোধী দুই ইয়েমেনি উদ্ধারকর্মীও নিহত হন। সব মিলিয়ে এ ঘটনায় ৩ পাকিস্তানিসহ ছয়জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।
২০ ঘণ্টা আগে
সম্মেলনে ইয়োসি কোহেন বলেন, "স্থাপনাটি সম্পর্কে বিস্তারিত ও নিখুঁত তথ্য পাওয়ার লক্ষ্যেই আমরা ফোরদো পারমাণবিক স্থাপনাটিতে বারবার পরিদর্শন চালিয়েছি।" তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ বলে পরিচিত কোহেন ঠিক কখন এসব সফর হয়েছিল বা গোয়েন্দারা কীভাবে সেখানে প্রবেশ করেছিল, সে বিষয়ে
১ দিন আগে
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ফার্স্ট অফিসারের পরীক্ষার ফল নেগেটিভ এলেও ক্যাপ্টেন দুটি পরীক্ষাতেই অকৃতকার্য হন। বিশেষ করে দ্বিতীয় পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, তিনি গাঁজা সেবন করেছিলেন। তবে তিনি কখন বা কোথায় গাঁজা সেবন করেছিলেন, সে বিষয়ে কিছু জানানো হয়নি।
১ দিন আগে