কলকাতা প্রতিনিধি

ভারতের সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান দুই সপ্তাহ পর পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ভারতের যুদ্ধবিমান ধ্বংসের কথা স্বীকার করেছেন। এর প্রতিক্রিয়ায় ভারতেরবিরোধী কংগ্রেস দল শনিবার জানিয়েছে, যুদ্ধের কুয়াশা এখন ক্রমশ পরিষ্কার হচ্ছে। মোদী সরকার ‘জাতিকে বিভ্রান্ত করেছে’ বলেও অভিযোগ করেছে কংগ্রেস। তারা কার্গিল যুদ্ধের পর গঠিত কমিটির মত একই রকম একটি প্যানেল গঠনের দাবি জানিয়েছে ।
কংগ্রেস আরও দাবি করেছে, গোটা দেশ এখন বুঝতে পারছে যে মোদী সরকার যা কিছু ঘটেছে সেক্ষেত্রে ‘প্রথম পদক্ষেপ’ নেয়নি । সামরিক প্রযুক্তির পুনর্মূল্যায়ন করা যে প্রয়োজন ছিল, তা স্পষ্ট হয়েছে চার দিনের যুদ্ধে ভারত বিমান হারিয়েছে।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, জেনারেল চৌহানের মন্তব্য ‘কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন’ উত্থাপন করেছে, যা ‘কেবলমাত্র আলোচনা করা যেতে পারে’ যদি সংসদের একটি বিশেষ অধিবেশন অবিলম্বে ডাকা হয়।
পাক হামলায় ভারতের যুদ্ধ বিমান ধ্বংসের বিষয়ে এতদিন ভারত চুপ করেছিল। অথচ পাকিস্তান একাধিক বার ভারতের যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে এসেছে। এমনকি ধ্বংসাবশেষের ছবিও দেখিয়েছে তারা। অবশেষে ভারতের আকাশে প্রাথমিক ক্ষতি হয়েছে বলে মেনে নিয়েছে ভারত। ভারতের সেনা সর্বাধিনায়ক (চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস) জেনারেল অনিল চৌহান শনিবার এক সাক্ষাৎকারে এই প্রথম যুদ্ধবিমান ধ্বংসের কথা মেনে নিয়েছেন। কিন্তু তিনি বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। সেইসঙ্গে পাকিস্তানের ৬টি ভারতের যুদ্ধ বিমান ধ্বংসের দাবিকে তিনি অস্বীকার করেছেন।
সিঙ্গাপুর সাংগ্রিলা বৈঠকে যোগ দিতে গিয়ে জেনারেল অনিল চৌহান ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে সরাসরি বিমান ধ্বংসের কথা না বললেও তিনি যা বলেছেন, তাতে যুদ্ধবিমান ধ্বংসের কথা স্পষ্ট হয়েছে। ভারত-পাকিস্তানের সংঘাত এবং ভারতের যুদ্ধবিমান ধ্বংস নিয়ে প্রশ্ন করা হলে ভারতের সেনা সর্বাধিনায়ক বলেন, আমাদের কাছে যুদ্ধবিমান ধ্বংসটা গুরুত্বপূর্ণ নয়। কেন সেটা ধ্বংস হল, সেটাই গুরুত্বপূর্ণ।
এর পর সাংবাদিক প্রশ্ন করেন, তার মানে অন্তত একটি যুদ্ধবিমান পাকিস্তানি হামলায় ধ্বংস হয়েছিল? সংক্ষেপে ‘হ্যাঁ’ বলে জেনারেল অনিল চৌহান ভারতীয় সেনার কৌশল ব্যাখ্যায় আলোকপাত করেন।
তিনি বলেন, ইতিবাচক দিক হল, আমরা আমাদের কৌশলগত ভুলটা তখনই বুঝতে পেরেছি এবং তা শুধরে দু’দিন পর আবার সেই কৌশল প্রয়োগ করেছি। সব যুদ্ধবিমান আবার আমরা এবং দূরের লক্ষ্যবস্তুকে নিশানা করেছি।
এরপর সাংবাদিক প্রশ্ন করেন, পাকিস্তান দাবি করেছে, ভারতের অন্তত ছয়টি যুদ্ধবিমান তাদের হামলায় ধ্বংস হয়ে গিয়েছে। সেটা কি সত্যি? উত্তরে অনিল চৌহান বলেন, একেবারেই নয়। তবে কতগুলো যুদ্ধবিমান পাকিস্তানি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তা স্পষ্ট করেননি ভারতের সেনা সর্বাধিনায়ক। তিনি বারবার বলার চেষ্টা করেন, বিমান ধ্বংসের তথ্যটি গুরুত্বপূর্ণই নয়। কেন তা ধ্বংস হল এবং তার পর আমরা কী করলাম, আমাদের কাছে সেটাই গুরুত্বপূর্ণ।

স্থানীয় সময় শনিবার (১৫ আগস্ট) ভোর ৪টা ৫৮ মিনিটে দেশটির পূর্ব নুসা তেংগারা প্রদেশের নাগেওকেও এলাকার কাছে ভূ-কম্পনটি অনুভূত হয়। ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১৫ কিলোমিটার গভীরে সংঘটিত এই ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নাগেওকেওর মবায়ে শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে।
১২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর অনির্দিষ্টকালের জন্য নৌ অবরোধ চালিয়ে যাওয়ার হুমকি দেওয়ায় এবং কঠোর অর্থনৈতিক চাপের ঘোষণার মুখে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে শুক্রবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ১.৬৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৮.৫০
১ দিন আগে
দিল্লি হাইকোর্ট ইমেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি পায়। ‘বম্ব ব্লাস্ট দিল্লি হাইকোর্ট @ ২:১১ পিএম’ শিরোনামের ইমেইলে শনিবার স্থানীয় সময় দুপুর ২টা ১১ মিনিটে হাইকোর্টে বিস্ফোরণের বার্তা দেওয়া হয়। একই দিন বিকেল ৩টা ১১ মিনিটে দিল্লির জেলা আদালতগুলোতেও বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে ইমেইলে।
১ দিন আগে
হেগসেথ জানিয়েছেন, আন্তর্জাতিক জলসীমায় সন্দেহভাজন মাদকবাহী নৌ যানে বিমান হামলার পর এবার স্থলভাগেও মাদক চোরাচালানকারী সংগঠনগুলোর বিরুদ্ধে সরাসরি হামলার পরিকল্পনা করছে ওয়াশিংটন। অভিযানে যুক্তরাষ্ট্রের সঙ্গে লাতিন আমেরিকার মিত্র দেশগুলোর সেনারাও অংশ নিতে পারে।
১ দিন আগে