ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ঘোষিত ‘সংসদ চলো’ পদযাত্রা কর্মসূচিকে ঘিরে রাজধানী দিল্লিতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কর্মসূচি শুরুর পর সংসদ অভিমুখে এগোতে চাইলে দলটির সমর্থকদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, সোমবার (২০ জুলাই) ভারতীয় পার্লামেন্টের বর্ষা অধিবেশনের প্রথম দিন উপলক্ষ্যে দিল্লির যন্তর মন্তর থেকে সংসদ পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিল সিজেপি। তবে কর্মসূচির আগের দিন রোববার সন্ধ্যায় দিল্লি পুলিশ জানিয়ে দেয়, এই পদযাত্রার জন্য আয়োজকরা কোনো অনুমতি নেননি। ফলে আইন অনুযায়ী এই আন্দোলন বেআইনি।
পুলিশের পক্ষ থেকে বলা হয়, আগাম অনুমতি নিয়ে কেবল যন্তর মন্তর এলাকায় মিছিল বা সভা-সমাবেশ করা যাবে। এর বাইরে অন্য কোথাও এ ধরনের কর্মসূচির অনুমতি দেওয়া হবে না।
এরই মধ্যে সংসদ ভবন-সংলগ্ন এলাকায় ভারতীয় দণ্ডবিধির ১৬৩ ধারা জারি করে পাঁচ বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়। কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী জুড়ে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দিল্লির পাঁচটি মেট্রো স্টেশন বন্ধ রাখার পাশাপাশি সেন্ট্রাল দিল্লিতে মোবাইল ইন্টারনেট সেবাও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
এসব কড়াকড়ির পরও সোমবার সকাল থেকে তরুণদের নেতৃত্বাধীন ককরোচ পার্টির হাজার হাজার সমর্থক যন্তর মন্তরে জড়ো হন। সেখান থেকে সংসদ অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার প্রস্তুতি নেন তারা। ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল।

যন্তর মন্তর এলাকায় ব্যাপক ব্যারিকেড স্থাপন করা হয় এবং মোতায়েন করা হয় বিপুলসংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য। বিক্ষোভকারীরা মিছিল নিয়ে সামনে এগোতে চাইলে সংসদ ভবন থেকে কয়েক কিলোমিটার দূরেই তাদের আটকে দেওয়ার চেষ্টা করে পুলিশ।
এ সময় বিক্ষোভকারীরা হিন্দিতে ‘ভাগো, ভাগো’, ‘ধর্মেন্দ্র প্রধান ভাগো’ এবং ‘নরেন্দ্র মোদি ভাগো’ স্লোগান দিতে থাকে। এসব স্লোগানের মাধ্যমে তারা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি জানায়।
ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইন জানিয়েছে, পুলিশের অনুমতি না পেলেও ‘সংসদ চলো’ কর্মসূচি থেকে সরে আসেনি সিজেপি। প্রবল বৃষ্টির মধ্যেই যন্তর মন্তর থেকে মিছিল শুরু করেন দলটির সমর্থকেরা। অনেকেই রেইনকোট পরে, হাতে ভারতের সংবিধান ও জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় অংশ নেন। তবে মিছিল ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ।
পুলিশের দাবি, নিষেধাজ্ঞা অমান্য করে ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল ককরোচ পার্টির তরুণ সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই লাঠিচার্জ করা হয়।

কর্মসূচি শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সিজেপি বলেছিল, ‘ভারী বৃষ্টি ও কড়া নিরাপত্তাও আজ ককরোচদের (আরশোলা) থামাতে পারবে না।’
লাঠিচার্জের পরও সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে দলটি। এক বার্তায় তারা বলেছে, ‘যদি আপনাদের একটি নির্দিষ্ট পয়েন্টে থামিয়েও দেয়, শান্ত থাকবেন ও শান্তি বজায় রাখবেন। আমরা শান্তি ও ভালোবাসা দিয়ে শুধু এটি জয় করতে পারব।’
এর আগে ভারতে নিট (NEET) পরীক্ষাকে ঘিরে বিতর্কের প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ২০ জুন থেকে যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি পালন করছে সিজেপি।
পরে ওই আন্দোলনের অংশ হিসেবে ২৭ জুন অনির্দিষ্টকালের অনশনে বসেন এই আন্দোলনের অন্যতম মুখ, লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুক। টানা ২১ দিন অনশন চালানোর পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দিল্লির একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে হাসপাতালেও তিনি অনশন অব্যাহত রেখেছেন।
সোমবারের কর্মসূচিতে সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি জে আংমো এবং বলিউড অভিনেত্রী শাবানা আজমিও অংশ নেন। তিনি বলেন, ‘আমরা এখানে শান্তিপূর্ণ প্রতিবাদ করতে এসেছি। সংবিধান আমাদের এই অধিকার দিয়েছে।’

সিজেপির মুখপাত্র সৌরভ দাস জানান, ‘সংসদ চলো’ কর্মসূচি তীব্র আকার ধারণ করলে সোমবার দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেকে দিল্লি পুলিশ আটক করে। এ ছাড়া বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, সংসদের কাছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) নিকটবর্তী এলাকা থেকে সিজেপির অন্তত সাতজন বিক্ষোভকারীকে আটক করা হয়।
১৫ ঘণ্টা আগে
এদিকে বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার দায়িত্ব ছাড়ার আগে ডাউনিং স্ট্রিট থেকে শেষবারের মতো ভাষণ দেবেন। এরপর তিনি বাকিংহাম প্যালেসে গিয়ে রাজা চার্লসের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন।
১৬ ঘণ্টা আগে
মার্কো রুবিও বলেন, ‘যুক্তরাষ্ট্র সবসময় কূটনৈতিক সমাধানের জন্য প্রস্তুত। আমরা ইরানের সঙ্গে একাধিকবার আলোচনার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও সেই চেষ্টা চালিয়ে যাব। আলোচনার সেই দরজা যদি উন্মুক্ত হয়, তবে আমরা অবশ্যই তা স্বাগত জানাব।’
২১ ঘণ্টা আগে
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর ইরাকে ভূপাতিত একটি ইরানি ড্রোন নিষ্ক্রিয় করার সময় এক সেনা নিহত হয়েছেন। এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ১৮ জুলাই ওই সেনা নিহত হন। এ সময় ড্রোনটি বিস্ফোরিত হলে আরও এক সেনা আহত হন। তবে নিহত সেনার নাম-পরিচয় জানানো হয়নি।
১ দিন আগে