পাকিস্তানি প্রতিক্রিয়ায় পিছু হটল ভারতের রাফায়েল যুদ্ধবিমান!

ডেস্ক, রাজনীতি ডটকম

জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে ।এমনকি আগামী ৩৬ ঘণ্টার মধ্যে ভারত পাকিস্তানে হামলা করতে পারে বলে গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জানিয়েছে দেশটি। এমন অবস্থায় উত্তেজনা ছড়িয়েছে কাশ্মিরের আকাশে। ভারতীয় বিমান বাহিনীর ৪টি রাফাল যুদ্ধবিমান কাশ্মির অঞ্চলে টহল দেওয়ার সময় পাকিস্তানি যুদ্ধবিমান দেখে পালিয়ে গেছে।

বুধবার ( ৩০ এপ্রিল)পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিটিভি নিউজ এক প্রতিবেদনে এই দাবি করেছে।

এই ঘটনা পাহালগাম হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনায় নতুন মাত্রা যোগ করল।

ভারত কোনও প্রমাণ না দিয়েই আক্রমণকারীদের সীমান্তের বাইরে যোগসূত্রের ইঙ্গিত দিয়েছে, অন্যদিকে পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব দৃঢ়ভাবে কোনও জড়িত থাকার কথা অস্বীকার করেছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।

গত কয়েকদিন ধরে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশেদের মধ্যে উত্তেজনা তীব্রতর হচ্ছে।

এর আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, পাকিস্তান তার সামরিক বাহিনীকে শক্তিশালী করেছে এবং ভারতের যেকোনো অনুপ্রবেশের জন্য প্রস্তুত আছে।

অন্যদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাহালগাম হামলার বিষয়ে যে কোন ধরণের সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য ভারতের সামরিক বাহিনীকে 'কার্যকরী স্বাধীনতা'দেন।

বুধবার ( ৩০ এপ্রিল) দেশটির নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে পিটিভি নিউজ জানায়,ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) চারটি রাফায়েল যুদ্ধবিমান নিয়ন্ত্রণ রেখা অতিক্রম না করেই অধিকৃত কাশ্মীরে 'টহল' দিতে দেখা গেছে। এরপর পাকিস্তানি বিমানবাহিনীর বিমানগুলো তাৎক্ষণিকভাবে ভারতীয় যুদ্ধবিমানগুলিকে দেখতে পায়। তখন পিএএফের কঠোর পদক্ষেপের ফলে ভারতীয় রাফায়েলগুলো আতঙ্কিত হয়ে পড়ে এবং পালিয়ে যেতে বাধ্য হয়।‘

যদিও পাকিস্তান এবং ভারত সরকার এবং সেনাবাহিনী এখনও এই ঘটনার বিস্তারিত তথ্য দেয়নি।

পাক তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বুধবার সকালে বলেন, 'বিশ্বাসযোগ্য গোয়েন্দা প্রতিবেদন'অনুযায়ী ভারত 'আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে' পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে।'

এদিন রাত ২টার দিকে টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে তারার বলেন, ‘পাকিস্তানের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে,ভারত পহেলগাম ঘটনায় জড়িত থাকার ভিত্তিহীন এবং বানোয়াট অভিযোগের অজুহাতে আগামী ২৪-৩৬ ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে চায়।' সূত্র: ডন

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ট্রাম্পের সঙ্গে বৈঠকে তাইওয়ানে অস্ত্র বিক্রি বন্ধে চাপ দিতে পারেন জিনপিং

চীন নিয়মিতই তাইওয়ান ইস্যুকে তাদের সবচেয়ে স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিষয় হিসেবে তুলে ধরে। বেইজিং তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে মনে করে। তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি বন্ধের দাবিও চীন বারবার জানিয়ে আসছে।

৭ ঘণ্টা আগে

সৌদি আরবকে ‘প্রতিরক্ষামূলক’ সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য

যুক্তরাজ্যের কর্মকর্তারা বলছেন, সৌদি সরকার যেন আগামীতে ওই ধরনের হামলা প্রতিহত করতে পারে, সেজন্য তারা সৌদি বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলোকে আকাশপথে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে সহায়তা করবেন।

৮ ঘণ্টা আগে

গ্রিনল্যান্ডে দুটি সামরিক ঘাঁটি চালু করছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র যে দুটি ঘাঁটি নতুন করে চালুর পরিকল্পনা করছে তা হলো— নারসারসুয়াক এবং মেস্টারসভিগ। ১৯৫০-এর দশকে যুক্তরাষ্ট্র নারসারসুয়াকের ‘ব্লুই ওয়েস্ট ওয়ান’ নামক ঘাঁটিটি বন্ধ করে দেওয়ার পর এলাকাটির জনসংখ্যা কমে মাত্র কয়েক ডজনে নেমে আসে। অন্যদিকে মেস্টারসভিগ ঘাঁটিটি বর্তমানে ডেনিশ বিশেষ বাহিনীর ‘স

৮ ঘণ্টা আগে

রাশিয়ার স্টেট দুমার নির্বাচনে পুতিনের দলের ভূমিধস জয়

নির্বাচন কমিশনের দেওয়া হিসাব অনুযায়ী, এবারের নির্বাচনে ভোটার উপস্থিতির হার ছিল ৫৯.৩২ শতাংশ। আর গণনাকৃত মোট ভোটের ৫৮ শতাংশেরও বেশি পেয়েছে বিজয়ী ইউনাইটেড রাশিয়া। ২০০১ সাল থেকে টানা ২৫ বছর ধরে স্টেট দুমা শাসন করে আসা দলটি বিগত চার মেয়াদের তুলনায় এবারই সবচেয়ে বড় জয় ও সর্বোচ্চ ভোট পেল।

৯ ঘণ্টা আগে
Advertisement