আম্বানিকে টপকে ফের এশিয়ার শীর্ষ ধনী আদানি

ডেস্ক, রাজনীতি ডটকম

সম্পদে ভারত তথা এশিয়ার শীর্ষ ধনী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানিকে পেছনে ফেললেন স্বদেশি শিল্পপতি আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি।

শনিবার (১জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্লুমবার্গের বিলিয়নিয়ার ইনডেক্স অনুযায়ী- ভারতীয় এই শতকোটিপতির মোট সম্পদের পরিমাণ ১১১ বিলিয়ন মার্কিন ডলার।

এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হওয়ার পাশাপাশি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় ১১তম স্থানে রয়েছেন তিনি। একই সময়ে মুকেশ আম্বানির সম্পদের পরিমাণ ১০৯ বিলিয়ন মার্কিন ডলার।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, শুক্রবার আদানি গ্রুপের শেয়ারমূল্য উল্লেখযোগ্য হারে বেড়েছে। মার্কিন বিনিয়োগ বিষয়ক সংস্থা জেফারিজ আদানি গোষ্ঠীর ওপর একটি প্রতিবেদন প্রকাশ করে।

সেই প্রতিবেদনে আদানি গোষ্ঠীর ব্যবসা সম্প্রসারণের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়। এমন খবরে শেয়ার বাজারে সাড়া ফেলে। এর ফলে প্রতিস্ঠানটির সম্পদে যুক্ত হয় ১ দশমিক ২৩ লাখ কোটি রুপি। এই কারণে মুকেশ আম্বানিকে ছাড়িয়ে যেতে পেরেছেন গৌতম আদানি।

গুজরাটকেন্দ্রিক আদানি গ্রুপ মূলত বন্দর সংক্রান্ত শিল্পের সঙ্গে যুক্ত হলেও এখন বিভিন্ন ক্ষেত্রে শাখা বিস্তার করেছে। চলতি মাসেই আদানি গোষ্ঠী ইস্পাত, পুনর্ব্যবহারযোগ্য জ্বালানিসহ অন্যান্য ক্ষেত্রে ব্যবসায়ে বিনিয়োগে মনোযোগী হয়েছে।

এদিকে আম্বানির রিলায়েন্সও গুজরাটে বড় বিনিয়োগ করতে চলেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজ রাজ্য গুজরাটে মোট প্রায় ছয় লাখ কোটি রুপি বিনিয়োগের জন্য সমঝোতাপত্র সই করেছে রিলায়েন্স গোষ্ঠী।

১০০ গিগাওয়াটের অপ্রচলিত বিদ্যুৎকেন্দ্র এবং হাইড্রোজেন শক্তি উৎপাদন সংক্রান্ত ব্যবস্থা গড়তে চায় তারা। এ ছাড়া সৌরবিদ্যুৎ, ব্যাটারি স্টোরেজসহ চারটি কারখানা তৈরিতেও বিপুল অর্থ বিনিয়োগ করবে রিলায়েন্স।

এর আগে ২০২১ সালের নভেম্বরে আদানির কাছে শীর্ষ ধনীর সিংহাসন হারান আম্বানি। তখনকার হিসাবে জানা যায়, আগের দু'বছরে আদানির সম্পদ বৃদ্ধির পরিমাণ ছিল প্রায় ১৮০৮ শতাংশ। একই সময়ে আম্বানির সম্পদ বাড়ে ২৫০ শতাংশের মতো।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তির পথে সবচেয়ে বড় বাধা ইসরায়েল

পারমাণবিক ইস্যুটিও সমাধানযোগ্য; যুক্তরাষ্ট্রের ইরান আক্রমণের আগে ওমানের মধ্যস্থতায় আলোচনা সন্তোষজনকভাবে এগোচ্ছিল। যুক্তরাষ্ট্র যদি ইরানকে সম্মানের সঙ্গে বিবেচনা করে এবং নির্দিষ্ট কিছু সীমারেখা অতিক্রম না করে, তবে ইরানের উচিত হবে একই ধরনের সাড়া দেওয়া এবং সম্পর্কের উন্নতির চেষ্টা করা।

১১ ঘণ্টা আগে

হরমুজ প্রণালি ও পারমাণবিক কর্মসূচি— ২ ইস্যুতে আটকে গেছে সমঝোতা

কূটনৈতিক সূত্রগুলো বলছে, ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ২১ ঘণ্টার কূটনৈতিক আলোচনায় ইরানের প্রতিনিধি দল দেশের জনগণের অধিকার রক্ষার প্রশ্নে অনড় অবস্থান নেয়। স্পিকার বাঘের গালিবাফের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা রাজনৈতিক ও সামরিক বিভিন্ন ক্ষেত্র এবং শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির বিষয়

১২ ঘণ্টা আগে

ইরানের সব ধরনের পারমাণবিক কার্যক্রম বন্ধ চায় যুক্তরাষ্ট্র

ইরানিয়ানরা এ দ্বন্দ্বের শুরু থেকেই বলে আসছে যে, গত কয়েক বছর যাবৎ হওয়া উচ্চ পর্যায়ের নেতাদের দ্বারা একটি আদেশ জারি ছিল যে, ইরান তারা কোনো পারমাণবিক অস্ত্র নিয়ে কাজ করবে না। তারা জেনেভা এবং ওমানে এর সঙ্গে সম্মত হওয়ার অনেক কাছেই ছিল। তবে এরপরই তাদের ওপর হামলা করা হয়।

১২ ঘণ্টা আগে

পাকিস্তান ছাড়ল ইরানি প্রতিনিধিদল

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, মার্কিন প্রস্তাব ইরান প্রত্যাখ্যান করায় কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। উভয় পক্ষই নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়ে আলোচনার ইতি টেনেছে। এই ব্যর্থতার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য সংকটে নতুন করে অনিশ্চয়তা তৈরি হলো।

১৩ ঘণ্টা আগে