এবার স্কুল ভবন ধসে রাজস্থানে ৪ শিশুর মৃত্যু, ধ্বংসস্তূপে আটকা ৪০

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

ভারতের রাজস্থানে একটি স্কুল ভবন ধসে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৭ জন। এছাড়া আরও অন্তত ৪০ শিক্ষার্থী ধ্বংসস্তূপে আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, আজ শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে রাজ্যের ঝালাওয়ার জেলার মনোহর থানার পিপলোদি সরকারি বিদ্যালয় ভবনের ছাদ ধসে পড়লে এই দুর্ঘটনা ঘটে। 

ঝালাওয়ারের পুলিশ সুপার অমিত কুমার জানান, এখন পর্যন্ত ৪ শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে। এ ঘটনায় আরও ১৭ শিশু আহত হয়েছে।

আহত শিশুদের প্রথমে মনোহর থানার হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে ১০ জনকে ঝালাওয়ার জেলার বড় হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এদের মধ্যে ৩-৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে ছুটে আসেন। দুর্ঘটনাস্থলে অন্তত চারটি জেসিবি মেশিন এনে ধ্বংসস্তুপ সরানোর কাজ চলছে।

জেলা প্রশাসক ও দুর্যোগ ব্যবস্থাপনা দল ঘটনাস্থলে পৌঁছেছেন এবং উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

ঘটনার পর রাজস্থানের শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ার জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, যেন আহত শিশুদের চিকিৎসায় কোনো ঘাটতি না হয়।

তিনি জানান, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং কেন ভবনটি ধসে পড়লো তা খতিয়ে দেখা হবে। ''আমি জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি, যেন ক্ষতিগ্রস্ত পরিবারদের সর্বোচ্চ সহায়তা দেওয়া হয়।''

জানা যায়, বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। বিষয়টি নিয়ে একাধিকবার অভিযোগ করা হলেও কর্ণপাত করেনি কেউ-ই। বিদ্যালয়টিতে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মার্কিন রণতরীতে মানসিক চাপে নাবিকদের সাগরে ঝাঁপ দেওয়ার চেষ্টা

মার্কিন নৌ বাহিনীর প্রায় পাঁচ হাজার নাবিক নিয়ে থাকা আব্রাহাম লিংকন গত বছরের ২১ নভেম্বর সান দিয়েগো থেকে নিয়মিত প্রশান্ত মহাসাগরীয় মহড়ায় বের হয়েছিল। পরে সেটিকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়। ইরানবিরোধী মার্কিন সামরিক অভিযানে যুক্ত হওয়ার পরও জাহাজটির মোতায়েন শেষ হয়নি। টানা ২৫০ দিনের বেশি সমুদ্রে থাকার পরও ফের

১৯ ঘণ্টা আগে

ইউরোপে ফের তীব্র তাপপ্রবাহ, পুড়ছে সাড়ে ১৩ কোটি মানুষ

খবর বলছে, লন্ডনের কিউ গার্ডেনে ৩৮ দশমিক ১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বৃহস্পতিবারে। দিনটি যুক্তরাজ্যের এ বছরের সবচেয়ে উষ্ণ দিনে পরিণত হয়েছে। এ নিয়ে এ বছর দ্বিতীয়বারের মতো দেশটিতে ৩৮ ডিগ্রি বা তার বেশি তাপমাত্রা ওঠার ঘটনা ঘটল— এমনটি এর আগে কেবল ২০২২ সালে এক বছরে দুবার ঘটেছিল।

১৯ ঘণ্টা আগে

হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে পালটাপালটি দাবি ইরান-যুক্তরাষ্ট্রের

এদিকে ইরানের সামরিক কমান্ডও তেহরানের অনুমতি ছাড়া কোনো জাহাজকে হরমুজ দিয়ে চলাচল করতে দেওয়া হবে না বলে জানিয়েছে। ফলে চলমান যুদ্ধ ও ভেঙে পড়া অন্তর্বর্তী চুক্তির মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের পালটাপালটি দাবিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

১ দিন আগে

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের আরও বাড়ি ইসরায়েলি সেনাদের দখলে

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রয়টার্সের খবরে বলা হয়, সপ্তাহের শুরুতে কুসরায় এই অবরোধ শুরু হয়। ইহুদি বসতি স্থাপনকারীরা গ্রামের তিনটি বাড়িতে যাওয়ার রাস্তা বন্ধ করে দেয় এবং বাড়িগুলোর সামনের উঠানে একটি তাঁবু স্থাপন করে। এরপর তারা কাউকে বাড়িগুলোতে ঢুকতে বা বের হতে দেয়নি। এর আগে বাড়িগুলোর বিদ্যুৎ ও পানির সংযোগও

১ দিন আগে