বিজয়ের শপথ অনুষ্ঠানে তৃষা, বাড়ল প্রেমের গুঞ্জন

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১০ মে ২০২৬, ১৯: ৩৪
তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী বিজয়ের শপথ অনুষ্ঠানে উপস্থিত হয়ে আলো ছড়িয়েছেন তৃষা কৃষ্ণান। বিজয়ের সঙ্গে তার প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়েছে। ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণী সুপারস্টার ও নবনির্বাচিত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়র শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন অভিনেত্রী তৃষা কৃষ্ণান। তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ এ আয়োজনে তার উপস্থিতি আবারও উসকে দিয়েছে বিজয়ের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্কের গুঞ্জন।

পুরোপুরি দেশি সাজে বিজয়ের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃষা। ছবি: পিটিআই
পুরোপুরি দেশি সাজে বিজয়ের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃষা। ছবি: পিটিআই

এনডিটিভি ও আনন্দবাজারের খবরে বলা হয়েছে, রোববার (১০ মে) সকালে জওহরলাল নেহরু স্টেডিয়ামে এক জমকালো অনুষ্ঠানে শপথ নেন বিজয়। সে অনুষ্ঠানেই উপস্থিত হয়ে তৃষা মনোযোগ কেড়ে নেন।

অনুষ্ঠানে তৃষার পরনে ছিল নীল সিল্কের শাড়ি, সঙ্গে একই রঙের ব্লাউজে সূক্ষ্ম সুতার কাজ। মানানসই সোনার গয়না। সবার নজর কাড়ছিল তার গলার হিরা ও চুনির হার। হালকা মেকআপে থাকা তৃষার খোঁপায় ছিল জুঁই ফুলের মালা। পুরোদস্তুর দেশি সাজেই হাজির ছিলেন তিনি।

বিজয়ের সঙ্গে তৃষার প্রেমের গুঞ্জন দীর্ঘদিনের। নির্বাচনি প্রচারের সময়ও সে সম্পর্ক নিয়ে চর্চা কম হয়নি। স্বাভাবিকভাবেই তাই বিজয়ের শপথ অনুষ্ঠানে তৃষার উপস্থিতি সাংবাদিকদের নজর কাড়ে।

তৃষা অবশ্য সাংবাদিকদের কৌতূহল মেটানোর জন্য খুব একটা মুখ খোলেননি। অনুষ্ঠানস্থলে প্রবেশের আগে সাংবাদিকরা ঘিরে ধরলে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি শুধু বলেন, ‘ধন্যবাদ, এই মুহূর্তটির জন্য অপেক্ষায় ছিলাম।’

শপথ অনুষ্ঠানে উপস্থিত হলে বিজয়ের মা শোভা চন্দ্রশেখর আলিঙ্গন করে স্বাগত জানান তৃষাকে। ছবি: পিটিআই
শপথ অনুষ্ঠানে উপস্থিত হলে বিজয়ের মা শোভা চন্দ্রশেখর আলিঙ্গন করে স্বাগত জানান তৃষাকে। ছবি: পিটিআই

আনন্দবাজারের খবরে বলা হয়েছে, মা উমা কৃষ্ণানের সঙ্গে শপথ অনুষ্ঠানে গিয়েছিলেন তৃষা। দর্শক আসনের যেখানে বিজয়ের পরিবার ও খ্যাতনামা অতিথিরা ছিলেন, সেখানেই বসেন তৃষা ও তার মা। শপথ গ্রহণের পর্ব মিটতেই মানুষের ঢলের মাঝে আটকে পড়েন তৃষা। তাকে দেখে অনুরাগীরা ছুটে যান এবং ঘিরে ধরেন। তার সঙ্গে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে ওঠেন সবাই। তবে মেজাজ হারাননি তৃষা। মুখে হাসি রেখেই জনতার ঢল থেকে বেরিয়ে আসেন ধীরে ধীরে।

এর আগে অবশ্য সকালেও তৃষার বাড়ির সামনে পৌঁছে যান ছবিশিকারিরা। বাড়ি থেকে বেরোতেই তাদের মুখোমুখি হন অভিনেত্রী। ‘উদগ্রীব হয়ে আছি’— তখনো এর চেয়ে বেশি প্রতিক্রিয়া জানাননি তিনি। নিজেদের সম্পর্কের গুঞ্জন নিয়েও এখনো নীরব তৃষা-বিজয় দুজনেই।

এর আগে দীর্ঘদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিজয় ও তৃষাকে ঘিরে নানা আলোচনা চলে আসছে। তামিল সিনেমার জনপ্রিয় এই জুটিকে বিভিন্ন অনুষ্ঠান ও ব্যক্তিগত আয়োজনে একসঙ্গে দেখা যাওয়ায় সম্পর্কের গুঞ্জন জোরালো হয়। বিশেষ করে বিজয়ের ব্যক্তিগত জীবন ও বিচ্ছেদসংক্রান্ত গুঞ্জনের পর বিষয়টি নিয়ে ভক্তদের আগ্রহ বেড়েছে কয়েকগুণ।

এর মধ্যে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের আগে তৃষাকে মন্দিরে প্রার্থনা করতে দেখা যায়। ভক্ত-অনুরাগীদের অনুমান, বিজয়ের জন্যই প্রার্থনা করতে গিয়েছিলেন তিনি।

পর্দায় বিজয় ও তৃষা। ছবি: সংগৃহীত
পর্দায় বিজয় ও তৃষা। ছবি: সংগৃহীত

এ ছাড়া গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন বিজয়ের দল যখন ১০০ আসনের মাইলফলক স্পর্শ করে, ওই সময় তৃষাকে দেখা গেছে বিজয়ের বাসভবনে। ঘটনাচক্রে দিনটি ছিল তৃষার জন্মাদন। তবে রাজনৈতিক প্রেক্ষাপটে একে ভিন্নভাবেই দেখেন বিশ্লেষকরা।

কেবল তৃষা-বিজয়ের প্রেমের গুঞ্জন নয়, তৃষার রাজনীতিতে যোগদান নিয়েও জল্পনাকল্পনা থেমে নেই। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়া বিজয় বিধানসভা নির্বাচনে জয় পেয়েছেন দুটি আসনে। নিয়ম অনুযায়ী একটি আসন তাকে ছেড়ে দিতে হবে। শোনা যাচ্ছে, সেই শূন্য আসনে তৃষাকে প্রার্থী করার পরিকল্পনা করছে বিজয়ের দল টিভিকে।

বিজয়-তৃষার সম্পর্কের গুঞ্জন তারকা জগতেও আলোচনার বিষয়বস্তু। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাখি সাওয়ান্ত এক সাক্ষাৎকারে বলেন, ‘আমার মনে হয়, বিজয় ও তৃষার বিয়ে করে নেওয়া উচিত। আমি ওদের মেহন্দি অনুষ্ঠানে যাব।’

দক্ষিণী সিনেমায় বিজয় ও তৃষা দুজনে আলাদা করেই জনপ্রিয়তার শীর্ষ স্পর্শ করেছেন। ২০০৪ সালে ‘ঘিল্লি’ মুভিতে প্রথম জুটি বাঁধেন তারা। সে জুটিও দর্শকপ্রিয়তা পায়। পরের বছরই সুপার হিট সিনেমা ‘থিরুপাচ্চি’ উপহার দেয় এই জুটি। ২০০৬ সালে ‘আথাই’ ও ২০০৮ সালে ‘কুরুভি’ সিনেমাতেও জুটি হয়েছিলেন তারা।

‘লিও’ সিনেমার প্রচারে বিজয় ও তৃষা। ছবি: টাইমস অব ইন্ডিয়া
‘লিও’ সিনেমার প্রচারে বিজয় ও তৃষা। ছবি: টাইমস অব ইন্ডিয়া

ওই সময়ও বিজয়-তৃষার প্রেমের গুঞ্জন ছিল। বিবাহিত বিজয়ের বাড়িতে এ নিয়ে তৈরি হয় অসন্তোষ। পরে ১৫ বছর আর তারা দুজন কোনো সিনেমায় জুটিবদ্ধ হননি। শেষ পর্যন্ত সে বিরতি ভাঙে ২০২৩ সালে ‘লিও’ সিনেমা দিয়ে। সে সিনেমাও ছিল সুপারহিট। তখন থেকেই ফের তৃষা-বিজয় জুটি নিয়ে পর্দার বাইরের জল্পনা বাড়তে থাকে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিককে উদ্ধার করছে জাতিসংঘ

এক বিবৃতিতে জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র সংস্থা (আইএমও)-এর মহাসচিব আর্সেনিও ডমিনগেজ জানান, ইরান, ওমান, উপসাগরীয় উপকূলবর্তী অন্যান্য দেশ, যুক্তরাষ্ট্র এবং বৈশ্বিক নৌপরিবহন শিল্পের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে এ অভিযান পরিচালিত হবে।

১৯ ঘণ্টা আগে

হরমুজ প্রণালি নিয়ে ফের মতবিরোধ, 'টোল' আদায় প্রশ্নে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র

রুবিওর বক্তব্যের কয়েক ঘণ্টা আগেই সুইজারল্যান্ডে ইরান প্রতিনিধি দলের প্রধান ও দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, 'সবাইকে জানতে হবে, যুদ্ধের আগে যেভাবে হরমুজ প্রণালি পরিচালিত হতো, সেই অবস্থায় তা আর কখনো ফিরবে না। এই প্রণালি ইরানের ব্যবস্থাপনায় চলবে।'

২০ ঘণ্টা আগে

ট্রাম্পকে বড় ধাক্কা, ইরানের বিরুদ্ধে যুদ্ধ থামাতে নির্দেশ সিনেটের

এর আগে চলতি মাসের শুরুতে প্রতিনিধি পরিষদেও (হাউজ অব রিপ্রেজেন্টেটিভস) একই ধরনের প্রস্তাব অল্প ব্যবধানে পাস হয়েছিল। ফলে প্রথমবারের মতো কংগ্রেসের উভয় কক্ষই একজন প্রেসিডেন্টকে যুদ্ধক্ষেত্র থেকে মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়ে আনুষ্ঠানিক প্রস্তাব অনুমোদন করল।

২১ ঘণ্টা আগে

রেকর্ড গরমে পুড়ছে ফ্রান্স: বাঁচতে নদী-খালে নেমে ৪০ জনের মৃত্যু

২১ ঘণ্টা আগে