ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮, জবাব দিয়েছে পাকিস্তান

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৭ মে ২০২৫, ১১: ২০
পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী মুজাফ্ফরাবাদে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার একটি জায়গার আশপাশের বাসিন্দারা প্রাণভয়ে ঘরবাড়ি ছেড়ে আসেন।

পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মিরের অন্তত ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এতে অন্তত আটজন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানি কর্তৃপক্ষ। নিখোঁজ রয়েছেন আরও দুজন।

ভারত সরকারের এক বিবৃতিতে হামলার তথ্য জানিয়ে বলা হয়েছে, তাদের সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিঁদুর’ শুরু করেছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ হামলাকে ‘কাপুরুষোচিত’ অভিহিত করে এর সমুচিত জবাব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে। এরই মধ্যে ভারতীয় পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবরও মিলেছে।

বিবিসি, রয়টার্স ও আল-জাজিরার খবরে বলা হয়েছে, মঙ্গলবার (৬ মে) দিবাগত রাত ১টার দিকে পাকিস্তানের বিভিন্ন স্থানে এ হামলা চালায় ভারত।

গত ২২ এপ্রিল ভারত শাসিত কাশ্মিরের পহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা চলছিল। ভারতের হামলার ঘটনায় পরমাণু শক্তিধর এই দুই প্রতিবেশী দেশের মধ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠল।

হামলার তাৎক্ষণিক প্রতিরক্ষায় ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে দাবি করেছে পাকিস্তানের একজন সামরিক মুখপাত্র। অন্যদিকে ভারতের সেনাবাহিনী তাদের এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে দাবি করেছে, ভারতশাসিত কাশ্মীরের পুঞ্চ-রাজৌরি এলাকার ভিম্বার গলিতে কামান থেকে গোলা নিক্ষেপ করেছে পাকিস্তান।

পাকিস্তান আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে স্থানীয় গণমাধ্যমকে বলেন, 'কাপুরুষ শত্রু ভারত এখন থেকে কিছু সময় আগে ভাওয়ালপুরের আহমেদ ইস্ট এলাকার সুবহান্নাল্লাহ মসজিদ, কোটলি ও মুজাফ্ফরবাদের অন্তত তিন জায়গায় বিমান হামলা চালিয়েছে।'

হামলাগুলো ভারতের আকাশসীমা থেকে চালানো হয়েছে জানিয়ে আইএসপিআরের মহাপরিচালক বলেন, ভাওয়ালপুরের আহমেদপুর ইস্ট এলাকায় এক শিশু নিহত ও ১২ জন আহত হওয়ার খবর পেয়েছেন। কোটলিতে দুজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আরও ৩৫ জন নিখোঁজ রয়েছেন। পাকিস্তান সেনাবাহিনী এরই মধ্যে এ হামলার বদলা নিতে শুরু করেছে।

পাকিস্তানের গণমাধ্যমগুলোর তথ্য বলছে, আহমেদপুরে একটি মসজিদে হামলা হয়েছে। কাছের একটি বাড়িও আক্রান্ত হয়েছে। সেখানে একটি শিশু ও তার মা-বাবা আটকা পড়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। কোটলিতেও একটি মসজিদে হামলা হয়েছে। মুজাফ্ফরবাদে একটি সড়কে ক্ষেপণাস্ত্র পড়েছে। তাতে কোনো ক্ষয়ক্ষতির খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

'অপারেশন সিন্দুর' নাম দিয়ে চালানো এই হামলায় 'সন্ত্রাসী স্থাপনা'কে নিশানা করাহয়েছে বলে জানিয়েছে ভারত। যেসব স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে, সেখান থেকে ভারতের ওপরে 'সন্ত্রাসী' হামলারপরিকল্পনা করা হয়েছিল বলে ভারতের সরকার দাবি করেছে।

তবে পাকিস্তানের কোনো সামরিক স্থাপনায় হামলা চালানো হয়নি বলে ভারত সরকার জানিয়েছে। ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি সূত্র রয়টার্সকে জানায়, ভারতীয় বাহিনীজইশ-ই-মোহাম্মদ ও লস্কর-ই-তৈয়বার সদর দপ্তরে হামলা চালিয়েছে।

সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে যে পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলগুলিতে ভয়ঙ্করবিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে।

ভারতীয় সেনাবাহিনী দাবি করছে যে পাকিস্তান থেকেও ভারত শাসিত কাশ্মীরের পুঞ্চ-রাজৌরি অঞ্চলের ভিম্বর গলিতে গুলি চালানো হচ্ছে।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী কিছুক্ষণ আগে দেওয়া এক বিবৃতিতে বলেছেন শত্রুরা পাকিস্তানের অভ্যন্তরে পাঁচটি জায়গায় এক কাপুরুষোচিত আক্রমণ চালিয়েছে। এ আগ্রাসনের ঘটনা ছেড়ে দেওয়া হবে না। বিনা প্ররোচনায় ভারতের এই হামলার চূড়ান্ত জবাব দেওয়ার পূর্ণ অধিকার পাকিস্তানের রয়েছে।

ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস জানিয়েছে, হামলার পর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছেন। পরে হোয়াইট হাউজে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই অভিযানের বিষয়ে প্রশ্ন করাহলে তিনি জবাব দেন, "এটা লজ্জার ঘটনা"।

হোয়াইট হাউজে এক বক্তৃতায় ট্রাম্প বলেন, "আমি শুধু চাই যত তাড়াতাড়ি সম্ভব এই সংঘাত শেষ হোক।"

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের একজন মুখপাত্র বলেছেন, নিয়ন্ত্রণ রেখা ওআন্তর্জাতিক সীমান্তে ভারতের সামরিক অভিযানে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। তিনি বলেন, "মহাসচিব দুই দেশকেই সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন।ভারত-পাকিস্তানের আরও একটি সামরিক সংঘাতের ভার বিশ্ব বহন করতে পারবে না।"

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের

যুদ্ধ শুরুর প্রায় ছয় মাস পার হলেও আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার কোনো স্পষ্ট ইঙ্গিত নেই। ইরানি কর্মকর্তারা ট্রাম্পের একের পর এক দাবি প্রত্যাখ্যান করে আসছেন। অন্যদিকে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানি জাহাজ ও বন্দরগুলোর ওপর কড়া অবরোধ আরোপ

১ দিন আগে

ইন্দোনেশিয়ার ফ্লোরেসে ৭.৭ মাত্রার ভূমিকম্প

স্থানীয় সময় শনিবার (১৫ আগস্ট) ভোর ৪টা ৫৮ মিনিটে দেশটির পূর্ব নুসা তেংগারা প্রদেশের নাগেওকেও এলাকার কাছে ভূ-কম্পনটি অনুভূত হয়। ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১৫ কিলোমিটার গভীরে সংঘটিত এই ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নাগেওকেওর মবায়ে শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে।

১ দিন আগে

পরমাণু অস্ত্র ঠেকানোর চেয়ে তেলের দাম কম রাখাটাই প্রধান লক্ষ্য: জেডি ভ্যান্স

মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর অনির্দিষ্টকালের জন্য নৌ অবরোধ চালিয়ে যাওয়ার হুমকি দেওয়ায় এবং কঠোর অর্থনৈতিক চাপের ঘোষণার মুখে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে শুক্রবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ১.৬৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৮.৫০

১ দিন আগে

দিল্লি হাইকোর্ট ও বিমানবন্দরে বোমা হামলার হুমকি

দিল্লি হাইকোর্ট ইমেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি পায়। ‘বম্ব ব্লাস্ট দিল্লি হাইকোর্ট @ ২:১১ পিএম’ শিরোনামের ইমেইলে শনিবার স্থানীয় সময় দুপুর ২টা ১১ মিনিটে হাইকোর্টে বিস্ফোরণের বার্তা দেওয়া হয়। একই দিন বিকেল ৩টা ১১ মিনিটে দিল্লির জেলা আদালতগুলোতেও বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে ইমেইলে।

২ দিন আগে