প্রবল বর্ষণে নিহত ৩০, হিমাচলে রেড অ্যালার্ট

ডেস্ক, রাজনীতি ডটকম
ভারী বর্ষণে বিপর্যস্ত হিমাচল। ছবি: আনন্দবাজার

ভারতের হিমাচল প্রদেশে প্রবল বৃষ্টিপাতের কারণে এখন পর্যন্ত ৩০ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে প্রশাসন। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরও ৩৪ জন। সময়ের সঙ্গে সঙ্গ বর্ষণ পরিস্থিতির আরও অবনতি ঘটছে।

বিবিসি হিন্দির খবরে বলা হয়েছে, প্রদেশের মান্ডি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে বিয়াস নদী বিপৎসীমার ওপর প্রবাহিত হওয়ায় বন্যা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে রাজ্য জুড়ে রেড অ্যালার্ট জারি করেছে ভারতীয় আবহাওয়া বিভাগ আইএমডি।

হিমাচলের দুর্যোগ ব্যবস্থাপনা ও রাজস্ব বিভাগের বিশেষ সচিব ডিসি রানা বলেন, ১৯ জুন হিমাচল প্রদেশে বর্ষা শুরু হয়। এরপর থেকে টানা বৃষ্টি হচ্ছে। বুধবার মান্ডি অঞ্চলেই ১০ জনের মৃত্যু হয়েছে।

ডিসি রানা আরও বলেন, ২৯ এবং ৩০ জুন পুরো অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে প্রচুর ক্ষতি হয়েছে। অনেক জায়গায় হঠাৎ ভারী বর্ষণ এবং ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, মঙ্গলবার সারা রাজ্যে মোট ১১ বার ‘মেঘ ভাঙা বৃষ্টি’ তথা ক্লাউড বার্স্ট হয়েছে। এর বেশির ভাগই হয়েছে মান্ডি জেলায়। কোথাও কোথাও ধসও নেমেছে। একটানা বৃষ্টি ও একের পর এক দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা।

স্থানীয় প্রশাসনের তথ্য বলছে, ভারী বৃষ্টির জেরে রাজ্যে ২৬১টি রাস্তা বন্ধ হয়ে গেছে, যার মধ্যে ১৮৬টিই মান্ডি জেলায়। ৫৯৯টি ট্রান্সফর্মার বিকল হয়েছে। ফলে বিস্তীর্ণ এলাকায় বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগও।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, টানা দুর্যোগে ১৫০টিরও বেশি বাড়ি, ১০৪টি গবাদি পশুর খোঁয়াড়, ১৪টি সেতু ও বেশ কয়েকটি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১৬২টিরও বেশি গবাদি পশুর।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সাড়ে ৭ লাখ অ্যাকাউন্ট সরিয়েছে মেটা

বৃহস্পতিবার রয়টার্সের খবরে বলা হয়, মেটা জানিয়েছে, গত ডিসেম্বরে নিষেধাজ্ঞা কার্যকরের পর থেকে জুন পর্যন্ত ১৬ বছরের কম বয়সী বলে সন্দেহ করা এসব অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে মাসেই ইনস্টাগ্রামের ৩ লাখ ৩১ হাজার এবং ফেসবুকের ১ লাখ ৭৩ হাজার অ্যাকাউন্ট সরানো হয়েছিল।

১৩ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রে ১৫ বছর পর একই দিনে ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর

যুক্তরাষ্ট্রের মৃত্যুদণ্ডবিষয়ক তথ্যকেন্দ্র ডেথ পেনাল্টি ইনফরমেশন সেন্টারের (ডিপিআইসি) হিসাবে, ২০১০ সালের পর দেশটিতে এক দিনে এত বেশি মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা আর ঘটেনি।

১৩ ঘণ্টা আগে

আল কায়েদা বাংলাদেশে নেটওয়ার্ক সম্প্রসারণের চেষ্টা করছে: জাতিসংঘ

বাংলাদেশে নিজেদের সেল প্রতিষ্ঠার জন্য একিউআইএস দেশটিকে ব্যবহার করার চেষ্টা করছে বলেও প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ২০২৫ সালের ১০ নভেম্বর দিল্লির লাল কেল্লার সামনে বোমা বিস্ফোরণের পেছনেও একিউআইএসের সংশ্লিষ্টতা ছিল বলে উল্লেখ করা হয়েছে।

১৪ ঘণ্টা আগে

মার্কিন রণতরীতে মানসিক চাপে নাবিকদের সাগরে ঝাঁপ দেওয়ার চেষ্টা

মার্কিন নৌ বাহিনীর প্রায় পাঁচ হাজার নাবিক নিয়ে থাকা আব্রাহাম লিংকন গত বছরের ২১ নভেম্বর সান দিয়েগো থেকে নিয়মিত প্রশান্ত মহাসাগরীয় মহড়ায় বের হয়েছিল। পরে সেটিকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়। ইরানবিরোধী মার্কিন সামরিক অভিযানে যুক্ত হওয়ার পরও জাহাজটির মোতায়েন শেষ হয়নি। টানা ২৫০ দিনের বেশি সমুদ্রে থাকার পরও ফের

১ দিন আগে