ফ্লাইটের কারও জীবিত থাকার সম্ভাবনা নেই, দুর্ঘটনাস্থলের ৫ জন নিহত

ডেস্ক, রাজনীতি ডটকম
২৪২ আরোহী নিয়ে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট। ছবি: পিটিআই

ভারতে ২৪২ জন যাত্রী নিয়ে বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার ওই ফ্লাইটে কারও জীবিত থাকার সম্ভাবনা নেই বলে জানিয়েছে পুলিশ। শুধু তাই নয়, বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেখানকারও কয়েকজন প্রাণ হারিয়েছেন।

আহমেদাবাদের পুলিশ প্রধান জি এস মালিক বার্তা সংস্থা এপিকে বলেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, বিধ্বস্ত হওয়া বিমানটির যাত্রীদের কেউই আর বেঁচে নেই। যেহেতু বিমানটি একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে, তাই সেখানে থাকা কিছু স্থানীয়ও নিহত হতে পারেন।

নিহতের সংখ্যা অবশ্য নিশ্চিত করতে পারেননি জি এস মালিক। তবে যে মেডিকেল হোস্টেলের ওপর বিমানটি বিধ্বস্ত হয়ে পড়েছে, সেখানকার অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে ওই হোস্টেলের বিভিন্ন সূত্রে বরাতে খবর দিয়েছে এনডিটিভি।

২৩০ জন যাত্রী ও ১২ জন ক্রু নিয়ে এআই১৭১ নম্বরের বিমানটি বৃহস্পতিবার (১২ জুন) ভারতের স্থানীয় সময় দুপুর ১টা ৩৮ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ২টা ৮ মিনিট) গুজরাটের অহমেদাবাদের সর্দার বল্লভভাই পাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। ব্রিটেনের গ্যাটউইক বিমানবন্দর ছিল এর গন্তব্য।

ভারতীয় গণমাধ্যমগুলোর খবর বলছে, ফ্লাইটটি যাত্রা শুরুর পরপরই গুজরাটের মেঘানিনগরে লোকালয়ে বিধ্বস্ত হয়। এরপরই বিমানটিতে আগুন লেগে যায়। ঘটনার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে, বিমান ভেঙে পড়ার পরে আগুন ও কালো ধোঁয়া বার হচ্ছে।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বিমানটির যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়। বাকিদের মধ্যে ৫৩ জন ব্রিটিশ, সাতজন পর্তুগিজ ও একজন কানাডিয়ান। এ ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে তিনি এরই মধ্যে অহমেদাবাদে পৌঁছেছেন।

বিমানটি যে বহুতল ভবনের ওপর ভেঙে পড়েছে, সেটি বিজে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের একটি হোস্টেল। স্থানীয়দের দাবি, ওই হোস্টেলে ৫০ জন চিকিৎসক অবস্থান করেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, বিমান ভেঙে পড়ায় ওই হোস্টেলের পাঁচ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।

দুর্ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছে যায় শতাধিক অ্যাম্বুল্যান্স। রয়টার্স জানিয়েছে, অহমদাবাদের হাসপাতালে অন্তত ১০০টি মরদেহ পৌঁছেছে। অনেক মরদেহ ঝলসে যাওয়ায় শনাক্ত করা যাচ্ছে না।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

পরমাণু অস্ত্র ঠেকানোর চেয়ে তেলের দাম কম রাখাটাই প্রধান লক্ষ্য: জেডি ভ্যান্স

মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর অনির্দিষ্টকালের জন্য নৌ অবরোধ চালিয়ে যাওয়ার হুমকি দেওয়ায় এবং কঠোর অর্থনৈতিক চাপের ঘোষণার মুখে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে শুক্রবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ১.৬৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৮.৫০

১৬ ঘণ্টা আগে

দিল্লি হাইকোর্ট ও বিমানবন্দরে বোমা হামলার হুমকি

দিল্লি হাইকোর্ট ইমেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি পায়। ‘বম্ব ব্লাস্ট দিল্লি হাইকোর্ট @ ২:১১ পিএম’ শিরোনামের ইমেইলে শনিবার স্থানীয় সময় দুপুর ২টা ১১ মিনিটে হাইকোর্টে বিস্ফোরণের বার্তা দেওয়া হয়। একই দিন বিকেল ৩টা ১১ মিনিটে দিল্লির জেলা আদালতগুলোতেও বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে ইমেইলে।

২১ ঘণ্টা আগে

লাতিন আমেরিকায় ‘মাদক চক্রের বিরুদ্ধে’ স্থল অভিযান চালাবে যুক্তরাষ্ট্র: হেগসেথ

হেগসেথ জানিয়েছেন, আন্তর্জাতিক জলসীমায় সন্দেহভাজন মাদকবাহী নৌ যানে বিমান হামলার পর এবার স্থলভাগেও মাদক চোরাচালানকারী সংগঠনগুলোর বিরুদ্ধে সরাসরি হামলার পরিকল্পনা করছে ওয়াশিংটন। অভিযানে যুক্তরাষ্ট্রের সঙ্গে লাতিন আমেরিকার মিত্র দেশগুলোর সেনারাও অংশ নিতে পারে।

২১ ঘণ্টা আগে

‘ভারতের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনে’র ডাক দিলেন সোনম ওয়াংচুক

ওয়াংচুক বলেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণে এমন ‘নিঃস্বার্থ, নির্ভীক ও চরিত্রবান’ নারী-পুরুষকে সামনে আনতে হবে, যারা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করবেন। এ জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে অন্তত একজন করে যোগ্য ব্যক্তির নাম প্রস্তাব করার আহ্বান জানিয়েছেন তিনি।

১ দিন আগে