ভারতে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত বেড়ে ৬

ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। দেশটির উত্তরকাশীর গঙ্গনানি এলাকার কাছে বৃহস্পতিবার (৮ মে) সকালে দেরাদুন থেকে গঙ্গোত্রী ধামে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

কর্মকর্তারা জানায় গঙ্গোত্রী জাতীয় সড়কের গঙ্গনানি এলাকার কাছে সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তাৎক্ষণিকভাবে পুলিশ, এসডিআরএফ, অগ্নিনির্বাপণ, চিকিৎসা ও বিপর্যয় মোকাবিলায় নিয়োজিত অন্যান্য কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।

জানা যায়, হেলিকপ্টারটি হেলি অ্যারোট্রান্স কোম্পানির। সকালে দেরাদুনের সহস্রধারা হেলিপ্যাড থেকে হরশিল যাওয়ার উদ্দেশ্যে উড্ডয়ন করে। এসময় হেলিকপ্টারে পাইলটসহ মোট সাতজন ছিলেন। ঘটনাস্থলেই পাঁচজন ও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এসডিআরএফের বিবৃতিতে বলা হয়েছে, হেলিকপ্টারটি প্রায় ২০০-২৫০ মিটার গভীর খাদে পড়ে যায়। উদ্ধারকারী দল সেখানে একটি বেজ স্থাপন করে খাদে নেমে উদ্ধার অভিযান শুরু করে। পাইলট ছিলেন ক্যাপ্টেন রবিন সিং। হেলিকপ্টারে সাতজন ছিলেন। একজন পাইলট ও ছয়জন যাত্রী। তবে হেলিকপ্টারটি নিছক দুর্ঘটনার শিকার না অন্য কিছু তা তারা স্পষ্ট করেনি।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের

যুদ্ধ শুরুর প্রায় ছয় মাস পার হলেও আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার কোনো স্পষ্ট ইঙ্গিত নেই। ইরানি কর্মকর্তারা ট্রাম্পের একের পর এক দাবি প্রত্যাখ্যান করে আসছেন। অন্যদিকে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানি জাহাজ ও বন্দরগুলোর ওপর কড়া অবরোধ আরোপ

১৯ ঘণ্টা আগে

ইন্দোনেশিয়ার ফ্লোরেসে ৭.৭ মাত্রার ভূমিকম্প

স্থানীয় সময় শনিবার (১৫ আগস্ট) ভোর ৪টা ৫৮ মিনিটে দেশটির পূর্ব নুসা তেংগারা প্রদেশের নাগেওকেও এলাকার কাছে ভূ-কম্পনটি অনুভূত হয়। ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১৫ কিলোমিটার গভীরে সংঘটিত এই ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নাগেওকেওর মবায়ে শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে।

২০ ঘণ্টা আগে

পরমাণু অস্ত্র ঠেকানোর চেয়ে তেলের দাম কম রাখাটাই প্রধান লক্ষ্য: জেডি ভ্যান্স

মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর অনির্দিষ্টকালের জন্য নৌ অবরোধ চালিয়ে যাওয়ার হুমকি দেওয়ায় এবং কঠোর অর্থনৈতিক চাপের ঘোষণার মুখে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে শুক্রবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ১.৬৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৮.৫০

১ দিন আগে

দিল্লি হাইকোর্ট ও বিমানবন্দরে বোমা হামলার হুমকি

দিল্লি হাইকোর্ট ইমেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি পায়। ‘বম্ব ব্লাস্ট দিল্লি হাইকোর্ট @ ২:১১ পিএম’ শিরোনামের ইমেইলে শনিবার স্থানীয় সময় দুপুর ২টা ১১ মিনিটে হাইকোর্টে বিস্ফোরণের বার্তা দেওয়া হয়। একই দিন বিকেল ৩টা ১১ মিনিটে দিল্লির জেলা আদালতগুলোতেও বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে ইমেইলে।

১ দিন আগে