দিল্লি বিস্ফোরণে অমিত শাহের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মহুয়া মৈত্র

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ১৩: ৩৮
টিএমসি সাংসদ মহুয়া মৈত্র। ছবি: সংগৃহীত
টিএমসি সাংসদ মহুয়া মৈত্র। ছবি: সংগৃহীত

দিল্লি বিস্ফোরণের ঘটনায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, “ভারতের একজন দক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর প্রয়োজন, এমন ব্যক্তি নয় যিনি পূর্ণকালীন ঘৃণা ছড়িয়ে বেড়ান। আমাদের সীমান্ত এবং শহর দুটোকেই রক্ষা করা কি অমিত শাহের কর্তব্য নয়? প্রতিটি ফ্রন্টে তিনি কেন এমন শোচনীয়ভাবে ব্যর্থ হচ্ছেন?"

মহুয়া মৈত্রের এই মন্তব্যের জবাব দিয়েছে বিজেপিও।

দলের তরফে বিজেপি নেতা সৈয়দ শাহনওয়াজ হুসেন বলেছেন , “স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এই বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে... এর পেছনের কারণ খুঁজে বের করার চেষ্টাও করা হচ্ছে। সব সংস্থা তদন্ত করছে। রিপোর্ট না আসা পর্যন্ত বিরোধীদের কোনো বিবৃতি দেওয়া উচিত নয়।’’ বিবিসি বাংলা।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement