রাষ্ট্রবিহীন দুই বোন— পাকিস্তানের নাগরিকত্ব ত‍্যাগ, আর ভারত তা দেয়নি

বিবিসি বাংলা
ভারত ও পাকিস্তানের পাসপোর্ট, যার কোনোটিই না থাকায় পাকিস্তানের নাগরিকত্ব ত্যাগ করে ভারতে চলে আসা দুই বোন রাষ্ট্রহীন হয়ে পড়েছে। প্রতীকী ছবি

ভারতের নাগরিকত্ব পেতে নিজেদের পাকিস্তানের নাগরিকত্ব আগেই ছেড়ে দিয়েছিলেন তারা। তবে এখনো ভারত তাদের নাগরিকত্ব না দেওয়ায় রাষ্ট্রবিহীন হয়ে পড়েছেন ওই দুই নারী, যারা সম্পর্কে দুই বোন।

ভারত বলছে, ‍দুই বোন যে আসলেই পাকিস্তানের নাগরিকত্ব পরিত্যাগ করেছেন, সে নথি তাদের হাতে দেয়নি দিল্লির পাকিস্তান দূতাবাস। ফলে তাদের নাগরিকত্ব দিতে পারছে না ভারত।

এই দুই বোন ভারতের কেরালায় থাকছেন ২০০৮ সাল থেকে। সম্প্রতি তারা এক আদালতে জানিয়েছে, পাকিস্তান দূতাবাসে নিজেদের পাসপোর্ট তারা জমা দিয়ে দেন ২০১৭ সালে। কিন্তু ওই সময় তাদের বয়স ২১ বছর হয়নি। আর পাকিস্তানের আইন অনুযায়ী ২১ বছর বয়স না হলে নাগরিকত্ব পরিত্যাগ করা যায় না। তাই নাগরিকত্ব পরিত্যাগের সনদপত্র তাদের দেওয়া হয়নি।

তবে ২১ বছর বয়স হওয়ার পর তারা যখন আবার পাকিস্তানের দূতাবাসের কাছে নাগরিকত্ব পরিত্যাগের সনদপত্র নিতে যান, তখনো সেই নথি তাদের দেওয়া হয়নি। এর কোনও কারণও দেখানো হয়নি বলে জানাচ্ছেন ওই দুই বোনের মা রাশিদা বানো। তার দুই মেয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি।

মা ও ছেলে ভারতীয়, দুই মেয়ে রাষ্ট্রবিহীন

রাশিদা বানো ও তার ছেলে অবশ্য এরই মধ্যে ভারতের নাগরিকত্ব পেয়ে গেছেন। তবে তার দুই মেয়ে ভারতের নাগরিকত্ব না পাওয়ায় দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন সবাই। এ পরিস্থিতিতে তার দুই মেয়ে পাসপোর্টের জন্য আবেদনও করতে পারছেন না।

ভারতে পাকিস্তান দূতাবাসে যোগাযোগ করেছিল বিবিসি। কিন্তু সেখান থেকে কোনো জবাব পাওয়া যায়নি।

ভারত আর পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলতেই থাকে। কখনো সেটা সংঘর্ষেও গড়িয়ে যায়, যেমনটা হয়েছিল এ বছর মে মাসে। কিন্তু তার মধ্যেও অভিবাসন চলতেই থাকে। বিশেষত ১৯৪৭ সালে দেশভাগের সময়ে যেসব পরিবারের সদস্যরা বিচ্ছিন্ন হয়ে দুটি আলাদা দেশে রয়ে গিয়েছিলেন, তারা এখনো এক দেশ থেকে অন্য দেশে যান।

গত কয়েক দশকে এই প্রক্রিয়া আরও কঠিন হয়ে গেছে। কারণ এখন নথিপত্র যাচাইয়ের কাজে খুব বেশি কড়াকড়ি করা হয়।

২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্যে দেখা গেছে, সাত হাজারেরও বেশি পাকিস্তানির ভারতীয় নাগরিকত্বের আবেদন অমীমাংসিত হয়ে পড়ে রয়েছে। ভারতের সংসদে এ তথ্য পেশ করা হয়েছিল।

Doccuments Of Pakistani High Commission Of 2 Stateless Sisters 03-09-2025 (2)

পাকিস্তানি পাসপোর্ট বাতিল হয়ে গেছে দুই বোনের, তবে নাগরিকত্ব পরিত্যাগের সনদ পাননি। ছবি: রাশিদা বানোর সৌজন্যে

নাগরিকত্ব পেতে আদালতে

রাশিদা বানো বলছিলেন, পাকিস্তান দূতাবাস থেকে যখন তার মেয়েদের নাগরিকত্ব পরিত্যাগের সনদ দেওয়া হলো না, তখন তারা অনুরোধ করেছিলেন যেন তাদের পাকিস্তানি পাসপোর্টগুলো ফেরত দিয়ে দেওয়া হয়। কিন্তু সেগুলোও দেওয়া হয়নি।

তার দুই মেয়ের কাছে এখন শুধু ২০১৮ সালে পাকিস্তান দূতাবাসের দেওয়া একটি করে নথি আছে। ওই নথিতে লেখা আছে, তারা পাকিস্তানের পাসপোর্ট জমা দিয়েছে এবং তাদের যদি ভারতের নাগরিকত্ব দেওয়া হয়, তাহলে পাকিস্তানের কোনো আপত্তি নেই।

‘নাগরিকত্ব পরিত্যাগের সনদপত্র’ হিসেবে এই নথি ভারতীয় কর্তৃপক্ষ স্বীকার করতে চায়নি। এরপর ওই দুই বোন আদালতের দ্বারস্থ হয়েছেন।

গত বছর কেরালা হাইকোর্টের এক সদস্যের বেঞ্চ তাদের পক্ষেই রায় দেন। আদালত বলেন, আবেদনকারীরা যে নির্দিষ্ট ওই নথিটি পেশ করতে পারবেন না, তা স্পষ্ট। একটি অসম্ভবকে কাজ করতে বলা হচ্ছে তাদের।

এমন মন্তব্য করে ভারত সরকারকে দুই বোনের নাগরিকত্ব দেওয়ার নির্দেশ দেন আদালত। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই নির্দেশের বিরুদ্ধে আবেদন করে। এ বছরের ২৩ আগস্ট ওই কেরালা হাইকোর্টেরই দুই সদস্যের বেঞ্চ আগের রায় পালটে দেন।

এবার রায়ে বলা হয়, ‘কোনো ব্যক্তি ভারতের নাগরিক হওয়ার যোগ্য কি না, তা ভারতীয় রাষ্ট্রই একমাত্র তা চূড়ান্ত করতে পারে। এ ক্ষেত্রে কোনো বিপরীত দাবি যদি অন্য কোনো দেশের সরকার করে, তা গ্রাহ্য হতে পারে না। আনুষ্ঠানিকভাবে নাগরিকত্ব পরিত্যাগেই এই প্রক্রিয়ার আইনি স্বচ্ছতা নিশ্চিত করে।

ওই দুই বোনের সামনে অবশ্য উচ্চতর আদালতে আবেদন করার সুযোগ আছে।

ভারত থেকেই পাকিস্তানে যায় পরিবারটি

পাকিস্তানের আইন অনুযায়ী ২১ বছরের কম বয়সী কেউ নিজে নাগরিকত্ব পরিত্যাগ করতে না পারলেও তাদের বাবা যদি নাগরিকত্ব পরিত্যাগের আবেদন করেন, সে আবেদনে তাদেরও নাম অন্তর্ভুক্ত করা যায়।

এই দুই বোনের বাবা মুহাম্মদ মারুফের জন্ম হয়েছিল কেরালাতেই। কিন্তু ৯ বছর বয়সে তিনি অনাথ হয়ে যাওয়ায় তার দাদি তাকে দত্তক নিয়েছিলেন। ১৯৭৭ সালে পাকিস্তানে চলে যাওয়ার সময় তিনি নাতিকেও সঙ্গে নিয়ে গিয়েছিলেন।

রাশিদা বানো বলছিলেন, তার মা-বাবাও ভারতীয় নাগরিক ছিলেন। কিন্তু ১৯৭১ সালে আত্মীয়দের সঙ্গে সে দেশে বেড়াতে গিয়ে আটকে পড়েন। যুদ্ধ শুরু হয়ে যাওয়ায় দুই দেশের সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছিল সেই সময়ে।

বেশ কয়েক মাস সে দেশে আটকে থাকার পর রাশিদা বানোর বাবা ভাবেন, পাকিস্তানের নাগরিকত্বের আবেদন করাটা বোধহয় সহজতর হবে। রাশিদা বানোর জন্ম হয় কয়েক বছর পরে।

মারুফের সঙ্গে বিয়ের পরে তাদের চারটি সন্তানের জন্ম হয়। পুরো পরিবারটিই ২০০৮ সালে দীর্ঘমেয়াদি ভিসা নিয়ে ভারতে চলে আসে, নিজেদের শেকড়ের কাছাকাছি থাকবেন বলে। কিন্তু মারুফ ভারতের জীবনযাত্রার সঙ্গে মানিয়ে নিতে পারেননি। তিনি পাকিস্তানে ফিরে যান। রাশিদা বানো ও তার ছেলে ভারতীয় নাগরিকত্ব পেয়ে যান।

Doccuments Of Pakistani High Commission Of 2 Stateless Sisters 03-09-2025 (1)

পাকিস্তানি দূতাবাসের নথি বলছে, ২১ বছর বয়স পূর্ণ না হলে নিজে থেকে পাকিস্তানি নাগরিকত্ব পরিত্যাগ করা যায় না। ছবি: রাশিদা বানোর সৌজন্যে

পাকিস্তানি পরিচয়পত্র দেখালে কটূক্তি

রাশিদা বানো বলছিলেন, তারা পাকিস্তানি পরিচয়পত্র দেখালে মাঝে মাঝেই তার পরিবারকে কটূক্তি সহ্য করতে হয়। কিন্তু তাদের কাছে তো অন্তত কোনো নথি রয়েছে, তার দুই মেয়ের তো সেটুকুও নেই।

মোবাইল ফোনের সংযোগ নেওয়ার মতো ছোটখাটো কাজ হোক বা তার দুই মেয়ের সন্তানদের স্কুলে ভর্তি করা হোক, বারবারই সমস্যায় পড়তে হয়েছে এই পরিবারটিকে।

ভারত সরকার অবশ্য তার দুই মেয়েকে আধার কার্ড দিয়েছে, যা মোটামুটিভাবে পরিচয়পত্র হিসেবেই ভারতে বিবেচিত হয়। কিন্তু নাগরিকত্বের প্রমাণ না থাকার ফলে তারা ন্যূনতম অধিকারও ভোগ করতে পারে না।

পাসপোর্ট না থাকার ফলে তার দুই মেয়ের ব্যক্তিগত জীবনেও সমস্যা দেখা দিয়েছে বলে জানাচ্ছিলেন রাশিদা বানো। তার এক মেয়ের স্বামীকে মধ্যপ্রাচ্যে চাকরি ছেড়ে ভারতে ফিরে আসতে হয়েছে। কারণ তার মেয়ে বিদেশে যেতে পারবে না। আবার অন্য মেয়ের দিকে একমাত্র নাতির বিদেশে চিকিৎসা করানোর দরকার থাকলেও তারা ভারত ছেড়ে যেতে পারছে না।

তাদের আইনজীবী এম শশীধরণ বলছিলেন, ২০১৭ সালে এই দুই বোন নথি হাতে পায়নি। কারণ তারা সেই সময়ে অপ্রাপ্তবয়স্ক ছিল। এখন তারা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। আবার তারা পাকিস্তানে ফিরেও যেতে পারবে না, কারণ তারা পাকিস্তানি পাসপোর্ট তো জমা দিয়ে দিয়েছে। তাহলে তারা ওই শংসাপত্র পাবে কী করে?

‘তাদের জীবন এখানেই আটকে গেছে,’— এটিই রূঢ় বাস্তবতা বলে মন্তব্য এই আইনজীবীর।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

অবশেষ সমঝোতার পথে ইরান-যুক্তরাষ্ট্র, চুক্তির চূড়ান্ত খসড়ায় কী আছে?

এই চুক্তির আওতায় লেবাননে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যকার চলমান যুদ্ধেরও অবসান ঘটবে। একটি ইসরায়েলি সূত্রের দাবি, গতকাল শনিবার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে এই শর্তটি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

১ দিন আগে

পাকিস্তানে শাটল ট্রেনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ২৪

রেলওয়ে কর্মকর্তাদের বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস পাকিস্তান (এপিপি) জানিয়েছে, শাটল ট্রেনটি কোয়েটা ক্যান্টনমেন্ট থেকে রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিল। সকাল ৮টার কিছুক্ষণ পর চামান ফটকের কাছে বিস্ফোরণটি ঘটে। এতে ট্রেনের কয়েকটি বগি, আশপাশের বাড়িঘর ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলে

১ দিন আগে

ইসরায়েলি নিরাপত্তামন্ত্রীর ওপর ফরাসি নিষেধাজ্ঞা

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, 'আজ থেকে ইতামার বেন-গভিরকে ফরাসি ভূখণ্ডে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হলো।' তিনি অভিযোগ করেন, ওই ভিডিওতে ফরাসি ও ইউরোপীয় নাগরিকদের প্রতি তার 'নিন্দনীয় আচরণ' দেখা গেছে, যারা ওই ত্রাণবাহী ফ্লোটিলার অংশ ছিলেন।

১ দিন আগে

৫.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্কের মধ্যাঞ্চল

ভূতাত্ত্বিকভাবে সক্রিয় একাধিক ফল্ট লাইনের ওপর অবস্থান করায় তুরস্কে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। দেশটি এখনো ২০২৩ সালের ভয়াবহ ভূমিকম্পের ক্ষত সামলাচ্ছে, যেখানে দক্ষিণ তুরস্ক ও উত্তর সিরিয়ায় ৫০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিল।

১ দিন আগে