ডেস্ক, রাজনীতি ডটকম

২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণে ১৩২ বছরের রেকর্ড ভেঙে গেছে ভারতের আসামের শিলচরে। দক্ষিণপূর্ব ভারতের এই শহরে আগের ২৪ ঘণ্টায় ৪১৫ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একদিনে বৃষ্টিপাতের এই পরিমাণ ১৩২ বছরের মধ্যে সর্বোচ্চ।
ভারতের আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। খবরে বলা হয়েছে, ১৮৯৩ সালে একদিনে ২৯০ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছিল দেশটির আবহাওয়া দপ্তর। সেই রেকর্ড ভেঙে দিলো রোববার (১ জুন) থেকে সোমবারের (২ জুন) ২৪ ঘণ্টার বৃষ্টিপাত।
আবহাওয়াবিদরা বলছেন, আসাম ও আশপাশের অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত এবং নিম্নস্তরের ট্রাফ সক্রিয় রয়েছে। এ কারণে উত্তরপূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। শিলচরের পাশাপাশি আরও বেশ কয়েকটি এলাকায় গত কয়েকদিন ধরে বৃষ্টি অব্যাহত রয়েছে।
দক্ষিণ আসামের অন্যান্য অঞ্চলেও ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ৩০ মে থেকে শুরু হয়ে একটানা তিন দিন ব্যাপক বৃষ্টি হয়েছে করিমগঞ্জ, হাইলাকান্দি, ও কাছাড় জেলায়।
এর মধ্যে ৩১ মে করিমগঞ্জে বৃষ্টি হয়েছে ১৬২ দশমিক ২ মিলিমিটার, হাইলাকান্দিতে ১৪৭ দশমিক ৬ মিলিমিটার ও কাছাড়ে ১২৯ দশমিক ৪ মিলিমিটার। এরপর রোববারের বৃষ্টিপাতে কাছাড়ে ব্যাপক জলাবদ্ধতাও দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে কিছু এলাকায় নদীর পানি বেড়েছে এবং নিচু এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সতর্কতা জারি করেছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টাতেও প্রবল বর্ষণের প্রবণতা অব্যাহত থাকতে পারে। নাগাল্যান্ড, মিজোরাম ও ত্রিপুরাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
স্থানীয় প্রশাসন পরিস্থিতির ওপর নজর রাখছে। প্রয়োজনীয় ত্রাণ ও উদ্ধার কার্যক্রম শুরুর প্রস্তুতি নিচ্ছে।

স্থানীয় সময় শনিবার (১৫ আগস্ট) ভোর ৪টা ৫৮ মিনিটে দেশটির পূর্ব নুসা তেংগারা প্রদেশের নাগেওকেও এলাকার কাছে ভূ-কম্পনটি অনুভূত হয়। ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১৫ কিলোমিটার গভীরে সংঘটিত এই ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নাগেওকেওর মবায়ে শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে।
১১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর অনির্দিষ্টকালের জন্য নৌ অবরোধ চালিয়ে যাওয়ার হুমকি দেওয়ায় এবং কঠোর অর্থনৈতিক চাপের ঘোষণার মুখে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে শুক্রবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ১.৬৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৮.৫০
২০ ঘণ্টা আগে
দিল্লি হাইকোর্ট ইমেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি পায়। ‘বম্ব ব্লাস্ট দিল্লি হাইকোর্ট @ ২:১১ পিএম’ শিরোনামের ইমেইলে শনিবার স্থানীয় সময় দুপুর ২টা ১১ মিনিটে হাইকোর্টে বিস্ফোরণের বার্তা দেওয়া হয়। একই দিন বিকেল ৩টা ১১ মিনিটে দিল্লির জেলা আদালতগুলোতেও বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে ইমেইলে।
১ দিন আগে
হেগসেথ জানিয়েছেন, আন্তর্জাতিক জলসীমায় সন্দেহভাজন মাদকবাহী নৌ যানে বিমান হামলার পর এবার স্থলভাগেও মাদক চোরাচালানকারী সংগঠনগুলোর বিরুদ্ধে সরাসরি হামলার পরিকল্পনা করছে ওয়াশিংটন। অভিযানে যুক্তরাষ্ট্রের সঙ্গে লাতিন আমেরিকার মিত্র দেশগুলোর সেনারাও অংশ নিতে পারে।
১ দিন আগে