ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতীয় নৌবাহিনীর অভিযানে উদ্ধার হওয়া মাল্টার পতাকাবাহী জাহাজ এমভি রুয়েন মুক্ত করার ঘটনায় আত্মসমর্পণ করা সোমালিয়ার ৩৫ জলদস্যুকে মুম্বাইয়ে নেওয়া হয়েছে। গতকাল শনিবার ওই জলদস্যুদের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে করে মুম্বাইয়ে নেওয়া হয়।
ভারতীয় আইন অনুযায়ী এখন তাদের বিচার হবে বলে ভারতীয় নৌবাহিনী নিশ্চিত করেছে। খবর আলজাজিরার।
বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ছিনতাইয়ে গত ১৬ মার্চ জলদস্যুরা এই জাহাজটি ব্যবহার করে। এ ঘটনার পর অভিযানে নামে ভারতের নৌবাহিনী। অভিযানে এমভি রুয়েনকে উদ্ধারের সময় ৩৫ সোমালিয়ার জলদস্যু আত্মসমর্পণ করতে বাধ্য হয়।
জাহাজটির সাথে সাথে এর ১৭ নাবিককেও উদ্ধার করা হয়। নাবিকদের মধ্য মিয়ানমারের ৯ জন, বুলগেরিয়ার ৭ জন ও অ্যাঙ্গোলার একজন রয়েছেন।
জিম্মি উদ্ধারে নেতৃত্ব দিয়েছিল ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস কলকাতা। আত্মসমর্পণের পরপরই ৩৫ জলদস্যুর বিচার ভারতীয় আইনে হবে বলে জানিয়েছিল দেশটি।
গত ডিসেম্বরে এমভি রুয়েন ছিনতাই হয়। এই জাহাজ নিয়েই জলদস্যুরা আরও কয়েকটি জাহাজ ছিনতাইয়ের চেষ্টা চালায়। এটি ব্যবহার করেই বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর দখল নেয় তারা।

পারমাণবিক ইস্যুটিও সমাধানযোগ্য; যুক্তরাষ্ট্রের ইরান আক্রমণের আগে ওমানের মধ্যস্থতায় আলোচনা সন্তোষজনকভাবে এগোচ্ছিল। যুক্তরাষ্ট্র যদি ইরানকে সম্মানের সঙ্গে বিবেচনা করে এবং নির্দিষ্ট কিছু সীমারেখা অতিক্রম না করে, তবে ইরানের উচিত হবে একই ধরনের সাড়া দেওয়া এবং সম্পর্কের উন্নতির চেষ্টা করা।
১৪ ঘণ্টা আগে
কূটনৈতিক সূত্রগুলো বলছে, ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ২১ ঘণ্টার কূটনৈতিক আলোচনায় ইরানের প্রতিনিধি দল দেশের জনগণের অধিকার রক্ষার প্রশ্নে অনড় অবস্থান নেয়। স্পিকার বাঘের গালিবাফের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা রাজনৈতিক ও সামরিক বিভিন্ন ক্ষেত্র এবং শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির বিষয়
১৫ ঘণ্টা আগে
ইরানিয়ানরা এ দ্বন্দ্বের শুরু থেকেই বলে আসছে যে, গত কয়েক বছর যাবৎ হওয়া উচ্চ পর্যায়ের নেতাদের দ্বারা একটি আদেশ জারি ছিল যে, ইরান তারা কোনো পারমাণবিক অস্ত্র নিয়ে কাজ করবে না। তারা জেনেভা এবং ওমানে এর সঙ্গে সম্মত হওয়ার অনেক কাছেই ছিল। তবে এরপরই তাদের ওপর হামলা করা হয়।
১৫ ঘণ্টা আগে
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, মার্কিন প্রস্তাব ইরান প্রত্যাখ্যান করায় কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। উভয় পক্ষই নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়ে আলোচনার ইতি টেনেছে। এই ব্যর্থতার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য সংকটে নতুন করে অনিশ্চয়তা তৈরি হলো।
১৬ ঘণ্টা আগে