ডেস্ক, রাজনীতি ডটকম

আর্থিকভাবে স্বনির্ভর বা আত্মনির্ভরশীল স্ত্রী স্বামীর কাছে ভরণপোষণ বা অ্যালিমনি দাবি করতে পারবেন না—এমনই এক গুরুত্বপূর্ণ রায় দিয়েছে ভারতের দিল্লি হাইকোর্ট। আদালত বলেছে, ভরণপোষণ বা স্থায়ী অ্যালিমনি সামাজিক ন্যায়বিচারের একটি মাধ্যম, তবে এটি কখনোই বিত্তশালী হওয়ার হাতিয়ার নয়। আইনটি আর্থিকভাবে দুর্বল ব্যক্তিকে সহায়তা দেওয়ার জন্য তৈরি, সমানভাবে সক্ষম দুই ব্যক্তির মধ্যে অর্থনৈতিক ভারসাম্য আনার জন্য নয়।
ভারতের আইনি সংবাদ ওয়েবসাইট বার অ্যান্ড বেঞ্চ-এর প্রতিবেদনে বলা হয়েছে, বিচারপতি অনিল ক্ষেত্রপাল এবং বিচারপতি হরিশ বৈদ্যনাথন শঙ্কর সমন্বয়ে গঠিত বেঞ্চ রায়ে উল্লেখ করেছেন, ভরণপোষণ দাবি করতে হলে আবেদনকারীকে অবশ্যই প্রমাণ করতে হবে যে তিনি সত্যিই আর্থিকভাবে সহায়তা পাওয়ার মতো অবস্থায় আছেন। হিন্দু ম্যারেজ অ্যাক্টের ধারা ২৫ অনুযায়ী, আদালতকে সতর্কতার সঙ্গে বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে হবে যেন স্বনির্ভর আবেদনকারীকে অ্যালিমনি না দেওয়া হয়।
এই রায়টি এসেছে এক দম্পতির মামলায়, যেখানে স্বামী একজন আইনজীবী এবং স্ত্রী ভারতীয় রেলওয়ে ট্রাফিক সার্ভিসের কর্মকর্তা। ২০১০ সালের জানুয়ারিতে তাদের বিয়ে হয়, তবে মাত্র ১৪ মাসের মধ্যেই তারা আলাদা হয়ে যান। এর আগে উভয়েরই বিবাহবিচ্ছেদ হয়েছিল। স্বামী অভিযোগ করেন, স্ত্রী তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করেছেন, অপমানজনক ভাষা ব্যবহার করেছেন এবং পেশাগতভাবে অপদস্থ করার চেষ্টা করেছেন। অন্যদিকে, স্ত্রী পাল্টা অভিযোগ তোলেন স্বামীর নির্যাতনের বিষয়ে।
ফ্যামিলি কোর্ট বিবাহবিচ্ছেদ মঞ্জুর করে এবং উল্লেখ করে, স্ত্রী বিবাহবিচ্ছেদে সম্মতি দিতে ৫০ লাখ রুপি দাবি করেছিলেন—যা তিনি নিজেই আদালতে স্বীকার করেন। এই প্রমাণের ভিত্তিতে দিল্লি হাইকোর্ট ফ্যামিলি কোর্টের রায় বহাল রাখে এবং বলে, আদালতের এই সিদ্ধান্ত কোনোভাবেই অযৌক্তিক নয়।
বেঞ্চ পর্যবেক্ষণে আরও জানায়, স্ত্রীর আচরণের মধ্যে আর্থিক স্বার্থই মুখ্য ছিল। আদালতের মতে, আবেদনকারীর (স্ত্রীর) উল্লেখযোগ্য স্বাধীন আয় রয়েছে, তিনি সিনিয়র সরকারি কর্মকর্তা, এবং তার আর্থিক সহায়তার প্রকৃত কোনো প্রয়োজন নেই। ফলে স্থায়ী ভরণপোষণের দাবি টেকে না।
রায়ে বলা হয়, তাদের দাম্পত্য জীবন স্বল্পকালীন ছিল, সন্তানও নেই। তাই আর্থিকভাবে স্বাবলম্বী এই নারীর জন্য ভরণপোষণ দাবি করার কোনো ন্যায্যতা নেই। আদালত স্পষ্ট করে জানায়, ভরণপোষণের আইন এমনভাবে প্রয়োগ করা যাবে না যাতে তা আর্থিকভাবে সক্ষম নারীদের জন্য অপ্রয়োজনীয় সুবিধায় পরিণত হয়।
ভারতে সাম্প্রতিক সময়ে উচ্চমূল্যের ভরণপোষণ দাবির প্রবণতা বাড়ছে। আদালতগুলো এসব দাবি কঠোরভাবে পর্যালোচনা করছে। গত জুলাইয়েও এক নারী মুম্বাই আদালতে ১২ কোটি রুপি, একটি বাড়ি ও বিলাসবহুল গাড়ি চেয়ে আবেদন করেন। তখন ভারতের তৎকালীন প্রধান বিচারপতি বি. আর. গাভাই মন্তব্য করেছিলেন, “আপনি এতটা শিক্ষিত, তাহলে কেন অন্যের কাছে ভরণপোষণ চাইবেন? আপনি নিজেই তো উপার্জন করে চলতে পারেন।”
দিল্লি হাইকোর্টের এই রায়কে অনেকেই যুগান্তকারী হিসেবে দেখছেন। বিশেষজ্ঞদের মতে, এটি ভারতে নারী-পুরুষ উভয়ের জন্যই একটি ভারসাম্যপূর্ণ বার্তা দিয়েছে—যেখানে আর্থিক সামর্থ্য, স্বাধীনতা ও ন্যায়বিচারের সীমারেখা স্পষ্টভাবে নির্ধারিত হয়েছে।

সম্মেলনে ইয়োসি কোহেন বলেন, "স্থাপনাটি সম্পর্কে বিস্তারিত ও নিখুঁত তথ্য পাওয়ার লক্ষ্যেই আমরা ফোরদো পারমাণবিক স্থাপনাটিতে বারবার পরিদর্শন চালিয়েছি।" তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ বলে পরিচিত কোহেন ঠিক কখন এসব সফর হয়েছিল বা গোয়েন্দারা কীভাবে সেখানে প্রবেশ করেছিল, সে বিষয়ে
১৪ ঘণ্টা আগে
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ফার্স্ট অফিসারের পরীক্ষার ফল নেগেটিভ এলেও ক্যাপ্টেন দুটি পরীক্ষাতেই অকৃতকার্য হন। বিশেষ করে দ্বিতীয় পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, তিনি গাঁজা সেবন করেছিলেন। তবে তিনি কখন বা কোথায় গাঁজা সেবন করেছিলেন, সে বিষয়ে কিছু জানানো হয়নি।
১৫ ঘণ্টা আগে
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম বেড়েছে ৭১ সেন্ট বা ০.৮৫ শতাংশ। এতে প্রতি ব্যারেল ডব্লিউটিআইয়ের দাম দাঁড়িয়েছে ৮৩ দশমিক ৯১ ডলার।
১৮ ঘণ্টা আগে
সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, রাশিয়া তার মিত্র উত্তর কোরিয়ার কাছ থেকে আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সেনা পাচ্ছে বলে মঙ্গলবার (১১ আগস্ট) সতর্ক করেছিলেন জেলেনস্কি। এর একদিন পরই ইউক্রেনজুড়ে এই বড় ধরনের হামলা চালানো হয়।
১৮ ঘণ্টা আগে