ডেস্ক, রাজনীতি ডটকম

শত মামলার শুনানি নিয়ে শেষ পর্যন্ত ভারতের ওয়াকফ সংশোধনী আইন পুরোপুরি স্থগিত করেননি দেশটির সর্বোচ্চ আদালত। তবে এ আইনটির কয়েকটি ধারা স্থগিত করেছেন সুপ্রিম কোর্ট।
ভারতীয় গণমাধ্যমগুলোর খবর, সোমবার (১৫ সেপ্টেম্বর) ভারতের সুপ্রিম কোর্ট এ আদেশ দেন।
আইনটি স্থগিত করার জন্য প্রায় এক শ মামলা দায়ের হয়েছিল। সব মামলা ভারতের প্রধান বিচারপতি বিআর গাভাই ও বিচারপতি এজি মাসিহর একটি বেঞ্চেই শুনানি হয়।
এর আগে সংসদের দুই কক্ষে বিতর্কের পরে ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনার এই সংশোধিত আইনটি পাশ হয়। গত ৫ এপ্রিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাতে সই করেন।
ওয়াকফ হিসাবে কোনো সম্পত্তি দান করতে হলে অন্তত পাঁচ বছর ইসলাম ধর্ম পালনের যে ধারা আনা হয়েছিল সংশোধিত আইনে, তার ওপরে স্থগিতাদেশ দিয়েছেন বেঞ্চ। বিচারপতিরা বলেছেন, রাজ্য সরকারগুলো যখন সংশোধিত আইন অনুযায়ী রুল জারি করবে, তখন এ প্রক্রিয়া নিয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া যেতে পরে।
কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলে সর্বোচ্চ চারজন ও রাজ্য ওয়াকফ বোর্ডগুলোতে সর্বোচ্চ তিনজন অমুসলিম সদস্য থাকতে পারবেন বলেও নির্দেশ দিয়েছেন শীর্ষ আদালত।
এদিকে রাজ্য ওয়াকফ বোর্ডের প্রধান নির্বাহী হিসাবে অমুসলিম কোনো সদস্যকে নিয়োগের বিধান রেখে যুক্ত করা ধারাটি সুপ্রিম কোর্ট স্থগিত করেননি। তবে যতদূর সম্ভব একজন মুসলিমকেই এ পদে নিয়োগ করার চেষ্টা করতে হবে বলেও জানিয়েছেন আদালত।
এত দিন জেলা শাসক কোনো জমি বা সম্পত্তি জরিপ করে তা ওয়াকফের কি না, বলার অধিকারী ছিলেন। কিন্তু সুপ্রিম কোর্টের নতুন নির্দেশ, সেই অধিকার আপাতত জেলা শাসকদের হাতে দেওয়া হবে না।

গত মে মাসে ভিভিয়ানা নামের দ্বিতীয় কন্যাসন্তানের মা হন ২৭ বছর বয়সি ক্যারোলিন লেভিট। মাতৃত্বকালীন ছুটি শেষে গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে তিনি হোয়াইট হাউসের কাজে ফিরেছিলেন। কিন্তু সম্প্রতি এক বিবৃতিতে তিনি জানান, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ত পদে কাজ করার কা
১০ ঘণ্টা আগে
অবরুদ্ধ পরিবার দুটির সদস্যরা জানিয়েছেন, তাদের খাবার, পানি ও বিদ্যুতের সরবরাহ বন্ধ হয়ে গেছে। খাবারের যে মজুত ছিল, তাও ফুরিয়ে আসছে। এ অবস্থায় তাদের রক্ষায় দ্রুত পদক্ষেপ নিতে ইসরায়েলি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো।
১৯ ঘণ্টা আগে
পরে বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দীপকে বলেন, ‘ইনস্টাগ্রামে অনেকেই মন্তব্য করে জানতে চাইছেন, যন্তর মন্তর সিজন-টু কবে আসছে। তাদের আমি জানাতে চাই, খুব শিগগিরই যন্তর মন্তর সিজন-টু আসছে।’
২০ ঘণ্টা আগে
বুধবার (১২ আগস্ট) রয়টার্সের খবরে বলা হয়, ইরানি ওই কর্মকর্তার মন্তব্য সংকটের দ্রুত সমাধানের সম্ভাবনা আরও ক্ষীণ হওয়ার ইঙ্গিত দিচ্ছে। এর মধ্যে মঙ্গলবার ওই অঞ্চলে জাহাজ চলাচলে পৃথক হামলার ঘটনা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। এতে তেলের দামও বেড়েছে।
১ দিন আগে