বরযাত্রীর গাড়ি উঠে গেল কলেজের দেয়ালে, বরসহ নিহত ৮

ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের উত্তর প্রদেশে বিয়ে করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বরসহ একই পরিবারের মোট ৮ সদস্যের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে সম্ভাল জেলার জেভানাই গ্রামে জনতা ইন্টার কলেজের কাছে বরযাত্রীবাহী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সীমানা দেয়ালে ধাক্কা খায় ও পরে উল্টে যায়। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

জানা গেছে, প্রাইভেট গাড়িটিতে ১০ জন যাত্রী ছিলেন। তারা সবাই একই পরিবারের সদস্য। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে কনের বাড়িতে যাচ্ছিল। গাড়িটির বেপরোয়া গতিতে চলছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ঘটনাস্থলেই বর সুরজ নিহত হন। সম্ভালের হর গোবিন্দপুর গ্রাম থেকে পার্শ্ববর্তী বুদাউন জেলার সির্তৌলে কনের গ্রামে যাচ্ছিলেন তারা।

পুলিশ জানায়, ঘটনাস্থলেই পাঁচজনকে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে জীবিত উদ্ধার করা আরও তিনজন আহত হয়ে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বেঁচে যাওয়া দুজনের অবস্থা আশঙ্কাজনক এবং তাদের আলিগড়ের একটি চিকিৎসা কেন্দ্রে রেফার করা হয়েছে।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শনকারী অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) অনুকৃতি শর্মা বলেন, এসইউভিটি নিয়ন্ত্রণ হারিয়ে জনতা ইন্টার কলেজের দেয়ালে ধাক্কা দেয়। খবর পেয়ে পুলিশ এবং মেডিকেল দল তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করে। পাঁচজনকে মৃত অবস্থায় জেওয়ানাই কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়।

দুর্ঘটনার সঠিক কারণ নির্ধারণে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সাড়ে ৭ লাখ অ্যাকাউন্ট সরিয়েছে মেটা

বৃহস্পতিবার রয়টার্সের খবরে বলা হয়, মেটা জানিয়েছে, গত ডিসেম্বরে নিষেধাজ্ঞা কার্যকরের পর থেকে জুন পর্যন্ত ১৬ বছরের কম বয়সী বলে সন্দেহ করা এসব অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে মাসেই ইনস্টাগ্রামের ৩ লাখ ৩১ হাজার এবং ফেসবুকের ১ লাখ ৭৩ হাজার অ্যাকাউন্ট সরানো হয়েছিল।

১১ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রে ১৫ বছর পর একই দিনে ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর

যুক্তরাষ্ট্রের মৃত্যুদণ্ডবিষয়ক তথ্যকেন্দ্র ডেথ পেনাল্টি ইনফরমেশন সেন্টারের (ডিপিআইসি) হিসাবে, ২০১০ সালের পর দেশটিতে এক দিনে এত বেশি মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা আর ঘটেনি।

১২ ঘণ্টা আগে

আল কায়েদা বাংলাদেশে নেটওয়ার্ক সম্প্রসারণের চেষ্টা করছে: জাতিসংঘ

বাংলাদেশে নিজেদের সেল প্রতিষ্ঠার জন্য একিউআইএস দেশটিকে ব্যবহার করার চেষ্টা করছে বলেও প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ২০২৫ সালের ১০ নভেম্বর দিল্লির লাল কেল্লার সামনে বোমা বিস্ফোরণের পেছনেও একিউআইএসের সংশ্লিষ্টতা ছিল বলে উল্লেখ করা হয়েছে।

১২ ঘণ্টা আগে

মার্কিন রণতরীতে মানসিক চাপে নাবিকদের সাগরে ঝাঁপ দেওয়ার চেষ্টা

মার্কিন নৌ বাহিনীর প্রায় পাঁচ হাজার নাবিক নিয়ে থাকা আব্রাহাম লিংকন গত বছরের ২১ নভেম্বর সান দিয়েগো থেকে নিয়মিত প্রশান্ত মহাসাগরীয় মহড়ায় বের হয়েছিল। পরে সেটিকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়। ইরানবিরোধী মার্কিন সামরিক অভিযানে যুক্ত হওয়ার পরও জাহাজটির মোতায়েন শেষ হয়নি। টানা ২৫০ দিনের বেশি সমুদ্রে থাকার পরও ফের

১ দিন আগে