ভারতে মন্দিরের প্রাচীর ভেঙে প্রাণ গেল ৮ জনের

ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের অন্ধ্র প্রদেশে একটি মন্দিরের প্রাচীর ভেঙে গেলে অন্তত আটজন দর্শনার্থী প্রাণ হারিয়েছেন। স্থানীয় প্রশাসনর বলছে, দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে দুপুরে রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু তিন সদস্যের এক তদন্ত কমিটি গঠন করেছেন। নিহতদের পরিবারের জন্য ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণও ঘোষণা করেছে সরকার।

ভারতীয় গণমাধ্যমগুলোর খবর বলছে, বুধবার (৩০ এপ্রিল) ভোরে বিশাখাপত্নমের ‘শ্রী বরাহলক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরে’ এ দুর্ঘটনা ঘটে। ভেঙে পড়া প্রাচীরটি ২০ দিন আগে তৈরি করা হয়েছিল।

মন্দিরে দুর্ঘটনায় নিহতদের জন্য সমবেদনা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিরোধী দলের নেতা রাহুল গান্ধীসহ অন্ধ্র প্রদেশ ও পাশের তেলেঙ্গানার রাজনৈতিক নেতারা।

প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারীরা জানিয়েছেন, অক্ষয় তৃতীয়ার কারণে প্রচুর মানুষ ওই মন্দিরে ভোর থেকেই ছিল পূজারীদের ভিড়। এর আগে রাত প্রায় আড়াইটা থেকে ভীষণ বৃষ্টি হচ্ছিল। পরে ভোরে একটি ২০ ফুট দীর্ঘ অস্থায়ী প্রাচীর ভেঙে পড়ে।

রাজ্যের ধর্মস্থানবিষয়ক দপ্তরের প্রধান সচিব বিনয় চান বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন, দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে, রাত আড়াইটা থেকে সাড়ে ৩টার মধ্যে ব্যাপক বৃষ্টি হওয়ায় প্রাচীরের নিচে মাটি নরম হয়ে পড়েছিল। আমরা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছি।

নিহত আটজনের মধ্যে পাঁচজন পুরুষ, তিনজন নারী। তাদের মধ্যে সাতজন দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান, একজনের মৃত্যু হয় হাসপাতালে নেওয়ার পর। তাদের মধ্যে সাতজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। বাকি একজনের পরিচয় এখনো জানা সম্ভব হয়নি।

নিহতদের মধ্যে রয়েছেন একই পরিবারের চারজন। তারা হলেন, পিল্লা উমা মহেশ্বর রাও (৩০) ও তার স্ত্রী পিল্লা শৈলজা (২৬) এবং শৈলজার মা ভেঙ্কট রত্না (৪৫) ও কাকিমা জি. মহালক্ষ্মী (৬৫)। পিল্লা দম্পতির দুজনেই হায়দরাবাদে এইচসিএল ও ইনফোসিসে কর্মরত ছিলেন। সম্প্রতি তারা ‘ওয়ার্ক ফ্রম হোম’ সুবিধায় তাদের বাড়ি বিশাখাপত্নম জেলার মাধুরাওয়াড়ার চন্দ্রপালেম গ্রামে বসেই কাজ করছিলেন। এই দম্পতির বিয়ে হয়েছে তিন বছর আগে।

নিহতদের মধ্যে আরও আছেন— পূর্ব গোদাবরী জেলার বাসিন্দা দুর্গাস্বামী নাইডু (৩৩) ও কে মনিকান্ত (২৮) এবং বিশাখাপত্নম জেলার বাসিন্দা ইদলা ভেঙ্কট রাও (৪৫)।

অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এ দুর্ঘটনায় শোক এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২৫ লাখ টাকা ও আহতদের তিন লাখ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণাও দিয়েছেন তিনি। পাশাপাশি প্রয়াতদের পরিবারের একজন উপযুক্ত সদস্যকে আউটসোর্সিং চাকরি দেওয়া হবে এনডোয়মেন্টস দপ্তরের মাধ্যমে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মার্কিন পাইলট উদ্ধারের নামে ইউরেনিয়াম চুরির পরিকল্পনা: ইরান

খবরে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের এই পুরো অভিযান নিয়ে অনেক প্রশ্ন ও অনিশ্চয়তা রয়েছে। পাইলটের অবস্থানের সঙ্গে মার্কিন বাহিনীর অবতরণের স্থানের মধ্যেকার বিশাল দূরত্বের বিষয়টি সামনে আনলেই বুঝতে পারবেন।

১৩ ঘণ্টা আগে

আইআরজিসির গোয়েন্দাপ্রধানকে হত্যার দায় স্বীকার ইসরায়েলের

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল মাজিদ খাদেমিকে হত্যার দায় স্বীকার করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাদের এক টেলিগ্রাম বার্তায় বলেছে, আইআরজিসির গোয়েন্দাপ্রধান নিহত হওয়া ইরানের জন্য আরও একটি বড় ধাক্কা।

১৭ ঘণ্টা আগে

ইরানের বিশ্ববিদ্যালয়সহ আবাসিক এলাকায় হামলায় নিহত ৩৪, পালটা ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে

ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, সোমবার (৬ এপ্রিল) তেহরান প্রদেশের বাহারেস্তান কাউন্টিতে বিমান হামলায় ২৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে শিশু ছয়জন, যাদের বয়স ১০ বছরের কম।

১৮ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় আইআরজিসির গোয়েন্দাপ্রধান নিহত

বিবৃতিতে বলা হয়েছে, সোমবার মেজর জেনারেল মাজিদ খাদেমি চলমান আগ্রাসী যুদ্ধে আমেরিকান-জায়োনিস্ট শত্রুর সন্ত্রাসী হামলায় শহিদ হয়েছেন। প্রায় অর্ধশতাব্দী ধরে বিপ্লব, রাষ্ট্রব্যবস্থা ও ইসলামি স্বদেশের প্রতি আন্তরিক ও সাহসী অভিভাবকত্বের মাধ্যমে গোয়েন্দা ও নিরাপত্তা ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ, স্থায়ী ও শিক্ষ

১৮ ঘণ্টা আগে