ডেস্ক, রাজনীতি ডটকম

সোফিয়া ফিরদৌস, ভারতে একজন মুসলিম নারী হিসেবে ইতিহাস গড়লেন তিনি। দেশটির ওডিশা রাজ্যের প্রথম মুসলিম নারী বিধায়ক (এমএলএ) হয়েছেন।
জানা গেছে, কংগ্রেসের টিকিটে ওডিশার বারাবতী-কটক আসন থেকে জয়ী হয়েছেন সোফিয়া। তিনি ৮ হাজার ১ ভোটে বিজেপির পূর্ণচন্দ্র মহাপাত্রকে হারিয়েছেন। এ আসনে তৃতীয় হয়েছেন বিজু জনতা দলের (বিজেডি) প্রকাশ চন্দ্র বেহরা।
সোফিয়ার বয়স ৩২ বছর। তার বাবা কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ মোকুইম। তিনি একই আসনের বিধায়ক ছিলেন। তবে দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার জেরে তাকে অযোগ্য ঘোষণা করা হয়। পরে এই আসনে সোফিয়াকে মনোনয়ন দেয় কংগ্রেস।
ভুবনেশ্বরের কেআইআইটি ইউনিভার্সিটির আওতাধীন কলিঙ্গ ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক করেছেন সোফিয়া।
পরে সোফিয়া বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে ভর্তি হন। ২০২২ সালে তিনি সেখান থেকে এক্সিকিউটিভ জেনারেল ম্যানেজমেন্ট প্রোগ্রাম সম্পন্ন করেন।
ভোটে দাঁড়ানোর আগে সোফিয়া তার বাবার মেট্রো বিল্ডার্স কোম্পানিতে পরিচালক হিসেবে কাজ করছিলেন। এছাড়া তিনি কনফেডারেশন অব রিয়েল এস্টেট ডেভেলপার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার ভুবনেশ্বর শাখায় যুক্ত আছেন।
নির্বাচনী হলফনামায় সোফিয়া উল্লেখ করেছেন, তার বিরুদ্ধে কখনও কোনও ফৌজদারি মামলা হয়নি। তার মোট সম্পদের পরিমাণ প্রায় ৫ কোটি রুপি। তার প্রায় ২৮ লাখ রুপির ঋণ রয়েছে।
ওডিশার এবারের বিধানসভা নির্বাচনে ১৪৭ আসনের মধ্যে ৭৮টিতেই জয় পেয়েছে বিজেপি। রাজ্য বিধানসভায় একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে দলটি। এর মধ্য দিয়ে রাজ্যে নবীন পট্টনায়কের নেতৃত্বাধীন বিজেডি সরকারের ২৪ বছরের শাসনের অবসান ঘটেছে।
সূত্র: ইন্ডিয়া টুডে, এনডিটিভি

কূটনৈতিক সূত্রগুলো বলছে, ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ২১ ঘণ্টার কূটনৈতিক আলোচনায় ইরানের প্রতিনিধি দল দেশের জনগণের অধিকার রক্ষার প্রশ্নে অনড় অবস্থান নেয়। স্পিকার বাঘের গালিবাফের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা রাজনৈতিক ও সামরিক বিভিন্ন ক্ষেত্র এবং শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির বিষয়
৯ ঘণ্টা আগে
ইরানিয়ানরা এ দ্বন্দ্বের শুরু থেকেই বলে আসছে যে, গত কয়েক বছর যাবৎ হওয়া উচ্চ পর্যায়ের নেতাদের দ্বারা একটি আদেশ জারি ছিল যে, ইরান তারা কোনো পারমাণবিক অস্ত্র নিয়ে কাজ করবে না। তারা জেনেভা এবং ওমানে এর সঙ্গে সম্মত হওয়ার অনেক কাছেই ছিল। তবে এরপরই তাদের ওপর হামলা করা হয়।
৯ ঘণ্টা আগে
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, মার্কিন প্রস্তাব ইরান প্রত্যাখ্যান করায় কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। উভয় পক্ষই নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়ে আলোচনার ইতি টেনেছে। এই ব্যর্থতার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য সংকটে নতুন করে অনিশ্চয়তা তৈরি হলো।
১০ ঘণ্টা আগে
গত নভেম্বরের নির্বাচনের পর প্রায় ১৫০ দিন সরকারবিহীন থাকা ইরাকে এই নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পথ সুগম হলো। এমন এক সময়ে তিনি দায়িত্ব নিলেন যখন ইরাক মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অস্থিরতার প্রভাব কাটিয়ে ওঠার চেষ্টা করছে।
১১ ঘণ্টা আগে