‘যুগান্তকারী’ বাণিজ্য চুক্তিতে সম্মত যুক্তরাজ্য-ভারত

ডেস্ক, রাজনীতি ডটকম

প্রায় তিন বছর ধরে আলাপ-আলোচনার পর যুক্তরাজ্য ও ভারত ‘যুগান্তকারী’ একটি বাণিজ্য চুক্তির বিষয়ে সম্মত হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এই চুক্তির ফলে যুক্তরাজ্যের কোম্পানিগুলোর জন্য ভারতে মদ, গাড়িসহ অন্যান্য পণ্য রপ্তানি সহজ হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে পোশাক, জুতাসহ বেশকিছু পণ্য যুক্তরাজ্যে রপ্তানি করার ক্ষেত্রে ভারতও করছাড় পাবে।

বিবিসির খবরে বলা হয়েছে, বাণিজ্যের এই চুক্তির ফলে অভিবাসন নীতিতে কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছেন ব্রিটিশ সরকারের কর্মকর্তারা।

চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রী জোনাথন রেনল্ডস ও ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল গত সপ্তাহে লন্ডনে বৈঠক করেন।

যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রী জোনাথন রেনল্ডস বলেন, চুক্তিটি কার্যকর হলে যুক্তরাজ্যের ভোক্তা ও ব্যবসায়ীরা ব্যাপক সুবিধা পাবে।

গত বছর যুক্তরাজ্য ও ভারতের মধ্যে প্রায় ৪১ বিলিয়ন পাউন্ডের মতো বাণিজ্য হয়েছিল। চলতি বছর এ সংখ্যা আরও বাড়বে বলে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে এরই মধ্যে জানানো হয়েছে।

তবে চুক্তি কার্যকর হলে ২০৪০ সালের মধ্যে বছরে অতিরিক্ত ২৫ দশমিক পাঁচ বিলিয়ন বাণিজ্য করা সম্ভব হবে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সরকার।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের

যুদ্ধ শুরুর প্রায় ছয় মাস পার হলেও আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার কোনো স্পষ্ট ইঙ্গিত নেই। ইরানি কর্মকর্তারা ট্রাম্পের একের পর এক দাবি প্রত্যাখ্যান করে আসছেন। অন্যদিকে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানি জাহাজ ও বন্দরগুলোর ওপর কড়া অবরোধ আরোপ

১ দিন আগে

ইন্দোনেশিয়ার ফ্লোরেসে ৭.৭ মাত্রার ভূমিকম্প

স্থানীয় সময় শনিবার (১৫ আগস্ট) ভোর ৪টা ৫৮ মিনিটে দেশটির পূর্ব নুসা তেংগারা প্রদেশের নাগেওকেও এলাকার কাছে ভূ-কম্পনটি অনুভূত হয়। ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১৫ কিলোমিটার গভীরে সংঘটিত এই ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নাগেওকেওর মবায়ে শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে।

১ দিন আগে

পরমাণু অস্ত্র ঠেকানোর চেয়ে তেলের দাম কম রাখাটাই প্রধান লক্ষ্য: জেডি ভ্যান্স

মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর অনির্দিষ্টকালের জন্য নৌ অবরোধ চালিয়ে যাওয়ার হুমকি দেওয়ায় এবং কঠোর অর্থনৈতিক চাপের ঘোষণার মুখে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে শুক্রবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ১.৬৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৮.৫০

১ দিন আগে

দিল্লি হাইকোর্ট ও বিমানবন্দরে বোমা হামলার হুমকি

দিল্লি হাইকোর্ট ইমেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি পায়। ‘বম্ব ব্লাস্ট দিল্লি হাইকোর্ট @ ২:১১ পিএম’ শিরোনামের ইমেইলে শনিবার স্থানীয় সময় দুপুর ২টা ১১ মিনিটে হাইকোর্টে বিস্ফোরণের বার্তা দেওয়া হয়। একই দিন বিকেল ৩টা ১১ মিনিটে দিল্লির জেলা আদালতগুলোতেও বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে ইমেইলে।

২ দিন আগে